হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বন্যপ্রাণী পাচার রোধে কঠোর অবস্থানে রয়েছে সরকার : কক্সবাজারে বন উপমন্ত্রী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩০ পূর্বাহ্ন

এম.এ আজিজ রাসেল :: পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার বলেছেন, “বন্যপ্রাণী পাচার রোধে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সরকার। পাশাপাশি বিপন্ন প্রজাতিসহ সকল স্তরের বন্যপ্রাণী সংরক্ষণেও কাজ করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) কক্সবাজারে একটি হোটেলের সম্মেলন কক্ষে বাংলাদেশস্থ আমেরিকা দূতাবাস আয়োজিত চারদিনব্যাপী বন্যপ্রাণী পাচার মোকাবেলা শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপমন্ত্রী আরও বলেন, বর্তমানে পরিবেশ, প্রতিবেশ বন্য প্রাণী হুমকিতে আছে। মানুষ অর্থনৈতিক লাভের জন্য যেকোন কাজ করছে। নিজেরা নিজেদের মধ্যে হানাহানি করতে কোন দ্বিধা করছে না। সেখানে বন্য প্রাণীদের প্রতি মানুষের কোন দরদ নেই।

তবে দেশের টেকসই উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন দেশ বদলেছে, সেই সাথে মানুষের মনমানসিকতার পরিবর্তন হয়েছে। বনের প্রাণীর প্রতিও এ দেশের মানুষ এখন সচেতন।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধান বন সংরক্ষক মো. আমির হোসেন চৌধুরী ও খাগড়াছড়ি জেলা জজ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক। কর্মশালায় বিচারকবৃন্দ, আইন—শৃংখলা বাহিনী, কাস্টম, প্রাণীসম্পদ, বনবিভাগসহ সংশ্লিস্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ অংশ নেন। পরে কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

বন্যপ্রাণী পাচার রোধে কঠোর অবস্থানে রয়েছে সরকার : কক্সবাজারে বন উপমন্ত্রী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বন্যপ্রাণী পাচার রোধে কঠোর অবস্থানে রয়েছে সরকার : কক্সবাজারে বন উপমন্ত্রী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩০ পূর্বাহ্ন
Print Image
এম.এ আজিজ রাসেল :: পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার বলেছেন, “বন্যপ্রাণী পাচার রোধে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সরকার। পাশাপাশি বিপন্ন প্রজাতিসহ সকল স্তরের বন্যপ্রাণী সংরক্ষণেও কাজ করা হচ্ছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) কক্সবাজারে একটি হোটেলের সম্মেলন কক্ষে বাংলাদেশস্থ আমেরিকা দূতাবাস আয়োজিত চারদিনব্যাপী বন্যপ্রাণী পাচার মোকাবেলা শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপমন্ত্রী আরও বলেন, বর্তমানে পরিবেশ, প্রতিবেশ বন্য প্রাণী হুমকিতে আছে। মানুষ অর্থনৈতিক লাভের জন্য যেকোন কাজ করছে। নিজেরা নিজেদের মধ্যে হানাহানি করতে কোন দ্বিধা করছে না। সেখানে বন্য প্রাণীদের প্রতি মানুষের কোন দরদ নেই। তবে দেশের টেকসই উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন দেশ বদলেছে, সেই সাথে মানুষের মনমানসিকতার পরিবর্তন হয়েছে। বনের প্রাণীর প্রতিও এ দেশের মানুষ এখন সচেতন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধান বন সংরক্ষক মো. আমির হোসেন চৌধুরী ও খাগড়াছড়ি জেলা জজ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক। কর্মশালায় বিচারকবৃন্দ, আইন—শৃংখলা বাহিনী, কাস্টম, প্রাণীসম্পদ, বনবিভাগসহ সংশ্লিস্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ অংশ নেন। পরে কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×