হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকায় পুলিশের জালে চার পাচারকারী!

ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৫৪ পূর্বাহ্ন

রাজধানীর সবুজবাগ ও যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ৮ হাজার ৮শ পিস ইয়াবাসহ তিন সহ চারজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গ্রেফতাররা হলেন- শিউলি আক্তার (৫২), তার ছেলে মো. ইমরান হোসেন (৩৪), ঝর্ণা বেগম (৫০) ও মানছুরা আক্তার (২৯)।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) থেকে বুধবার (২ ফেব্রুয়ারি) পর্যন্ত ধারাবাহিক অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রো কার্যালয় (দক্ষিণ) তাদের ইয়াবাসহ গ্রেফতার করে।

বুধবার (২ ফেব্রুয়ারি) রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. ফজলুর রহমান এসব তথ্য জানান।

আরও পড়ুন

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণ

তিনি বলেন, ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপ-পরিচালক মো. মাসুদ হোসেনের নির্দেশনায় মতিঝিল সার্কেলের পরিদর্শক সুমনুর রহমানের নেতৃত্বে একটি অপারেশনাল টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

সবুজবাগ থানার পূর্ব বাসাবো পাটওয়ারী গলি এবং যাত্রাবাড়ী থানার উত্তর বিবিরবাগিচা ও সায়েদাবাদ হুজুরবাড়ী গেট সংলগ্ন এলাকা থেকে ওই চারজনকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতাররা পরস্পর যোগসাজশে ইয়াবা পাচার ও কারবারের সঙ্গে জড়িত। জব্দ ইয়াবা তারা কক্সবাজার থেকে পাচার করে নিয়ে এসেছে। তাদের বিরুদ্ধে সবুজবাগ ও যাত্রাবাড়ী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়।

এছাড়া তাদের আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হয়। আদালত রিমান্ড মঞ্জুর করেছেন। তাদের সঙ্গে জড়িত অন্য মাদক কারবারীদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে বলেও জানান ডিএনসির এই কর্মকর্তা।
জাগোনিউজ২৪

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকায় পুলিশের জালে চার পাচারকারী!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকায় পুলিশের জালে চার পাচারকারী!

প্রতিবেদক: ডেস্ক নিউজ | প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৫৪ পূর্বাহ্ন
Print Image
রাজধানীর সবুজবাগ ও যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ৮ হাজার ৮শ পিস ইয়াবাসহ তিন সহ চারজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতাররা হলেন- শিউলি আক্তার (৫২), তার ছেলে মো. ইমরান হোসেন (৩৪), ঝর্ণা বেগম (৫০) ও মানছুরা আক্তার (২৯)। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) থেকে বুধবার (২ ফেব্রুয়ারি) পর্যন্ত ধারাবাহিক অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রো কার্যালয় (দক্ষিণ) তাদের ইয়াবাসহ গ্রেফতার করে। বুধবার (২ ফেব্রুয়ারি) রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. ফজলুর রহমান এসব তথ্য জানান। তিনি বলেন, ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপ-পরিচালক মো. মাসুদ হোসেনের নির্দেশনায় মতিঝিল সার্কেলের পরিদর্শক সুমনুর রহমানের নেতৃত্বে একটি অপারেশনাল টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। সবুজবাগ থানার পূর্ব বাসাবো পাটওয়ারী গলি এবং যাত্রাবাড়ী থানার উত্তর বিবিরবাগিচা ও সায়েদাবাদ হুজুরবাড়ী গেট সংলগ্ন এলাকা থেকে ওই চারজনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতাররা পরস্পর যোগসাজশে ইয়াবা পাচার ও কারবারের সঙ্গে জড়িত। জব্দ ইয়াবা তারা কক্সবাজার থেকে পাচার করে নিয়ে এসেছে। তাদের বিরুদ্ধে সবুজবাগ ও যাত্রাবাড়ী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়। এছাড়া তাদের আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হয়। আদালত রিমান্ড মঞ্জুর করেছেন। তাদের সঙ্গে জড়িত অন্য মাদক কারবারীদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে বলেও জানান ডিএনসির এই কর্মকর্তা। জাগোনিউজ২৪

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×