হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পরিণীতি-রাঘবের বিয়েতে থাকছে যেসব নিরাপত্তাব্যবস্থা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৭ অপরাহ্ন


মুম্বাই, ২৩ সেপ্টেম্বর – বিশ্বের অন্যতম নামিদামি হোটেল লীলা প্যালেসে বসছে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির সংসদ সদস্য রাঘব চাড্ডার বিয়ের আসর। দেশের তাবৎ সব রাজনৈতিক ব্যক্তিত্ব আসবেন তাদের বিয়েতে। সে কারণে ব্যবস্থাপনা যেমন রাজকীয় করা হচ্ছে, তেমনই আঁটসাঁট হচ্ছে নিরাপত্তাব্যবস্থাও।

বিরাট-আনুশকা থেকে শুরু করে ভিকি-ক্যাটরিনার বিয়েতেও ছিল নিরাপত্তার কড়াকড়ি। তার অন্যথা হচ্ছে না রাঘব-পরিণীতির বিয়ের ক্ষেত্রেও।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ১০০ জন নিরাপত্তারক্ষী থাকবেন বিয়ের আসরে। হ্রদের মাঝে চার থেকে পাঁচটি নৌকায় থাকবেন আরও কিছু নিরাপত্তারক্ষী। বিয়ের গোপনীয়তা বজায় রাখতে ভোল বদলে ঢেলে সাজানো হচ্ছে হোটেলের নিরাপত্তাব্যবস্থা।

শোনা যাচ্ছে, বিয়ের অনুষ্ঠানের কয়েক দিন হোটেল কর্মচারী ছাড়া অন্য কেউ সেখানে প্রবেশ করলে তাদের পুরোপুরি স্ক্যান করা হবে। শহরের ১৫টি স্থানে কড়া নিরাপত্তাবেষ্টনী তৈরি করা হয়েছে। প্রতিমুহূর্তে চলবে মনিটরিং। বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত রাস্তায় বর-কনে ও অন্যান্য অতিথিকে নিরাপত্তার ঘেরাটোপে নিয়ে যাওয়া হবে। পুলিশ ও অতিরিক্ত বাহিনী ছাড়া ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরাও থাকবেন বিমানবন্দরে।

এ ছাড়া মোবাইল ক্যামেরা ব্যবহারের ক্ষেত্রে রয়েছে যথেষ্ট কড়াকড়ি। বিয়ের কোনো অনুষ্ঠান যাতে কেউ ক্যামেরাবন্দি করতে না পারেন, সেই কারণে মোবাইল ফোনে লাগানো হবে বিশেষ ধরনের নীল টেপ। এই টেপের বিশেষত্ব হচ্ছে, একবার এটি ফোনের ক্যামেরায় লাগানোর পর সেটি খুলে ফেললে টেপে একটি তীর চিহ্ন দেখতে পাওয়া যাবে। এর থেকে সহজেই বোঝা যাবে যে, ক্যামেরা ব্যবহারের জন্য টেপ সরানো হয়েছে। বিয়ের অনুষ্ঠানের তিন দিন হোটেল ছেড়ে বেরোতে পারবেন না সেখানকার কর্মচারীরা।

তাদের বিয়েতে মোট ২০০ জন অতিথি। তার মধ্যে ৫০ জন ভিভিআইপি। যে তালিকায় দিল্লি ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রীরাও রয়েছেন। সেই কারণে নিরাপত্তার দিকে বাড়তি নজর দেওয়া হচ্ছে।

আইএ/ ২৩ সেপ্টেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

পরিণীতি-রাঘবের বিয়েতে থাকছে যেসব নিরাপত্তাব্যবস্থা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পরিণীতি-রাঘবের বিয়েতে থাকছে যেসব নিরাপত্তাব্যবস্থা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ২৩ সেপ্টেম্বর – বিশ্বের অন্যতম নামিদামি হোটেল লীলা প্যালেসে বসছে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির সংসদ সদস্য রাঘব চাড্ডার বিয়ের আসর। দেশের তাবৎ সব রাজনৈতিক ব্যক্তিত্ব আসবেন তাদের বিয়েতে। সে কারণে ব্যবস্থাপনা যেমন রাজকীয় করা হচ্ছে, তেমনই আঁটসাঁট হচ্ছে নিরাপত্তাব্যবস্থাও। বিরাট-আনুশকা থেকে শুরু করে ভিকি-ক্যাটরিনার বিয়েতেও ছিল নিরাপত্তার কড়াকড়ি। তার অন্যথা হচ্ছে না রাঘব-পরিণীতির বিয়ের ক্ষেত্রেও। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ১০০ জন নিরাপত্তারক্ষী থাকবেন বিয়ের আসরে। হ্রদের মাঝে চার থেকে পাঁচটি নৌকায় থাকবেন আরও কিছু নিরাপত্তারক্ষী। বিয়ের গোপনীয়তা বজায় রাখতে ভোল বদলে ঢেলে সাজানো হচ্ছে হোটেলের নিরাপত্তাব্যবস্থা। শোনা যাচ্ছে, বিয়ের অনুষ্ঠানের কয়েক দিন হোটেল কর্মচারী ছাড়া অন্য কেউ সেখানে প্রবেশ করলে তাদের পুরোপুরি স্ক্যান করা হবে। শহরের ১৫টি স্থানে কড়া নিরাপত্তাবেষ্টনী তৈরি করা হয়েছে। প্রতিমুহূর্তে চলবে মনিটরিং। বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত রাস্তায় বর-কনে ও অন্যান্য অতিথিকে নিরাপত্তার ঘেরাটোপে নিয়ে যাওয়া হবে। পুলিশ ও অতিরিক্ত বাহিনী ছাড়া ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরাও থাকবেন বিমানবন্দরে। এ ছাড়া মোবাইল ক্যামেরা ব্যবহারের ক্ষেত্রে রয়েছে যথেষ্ট কড়াকড়ি। বিয়ের কোনো অনুষ্ঠান যাতে কেউ ক্যামেরাবন্দি করতে না পারেন, সেই কারণে মোবাইল ফোনে লাগানো হবে বিশেষ ধরনের নীল টেপ। এই টেপের বিশেষত্ব হচ্ছে, একবার এটি ফোনের ক্যামেরায় লাগানোর পর সেটি খুলে ফেললে টেপে একটি তীর চিহ্ন দেখতে পাওয়া যাবে। এর থেকে সহজেই বোঝা যাবে যে, ক্যামেরা ব্যবহারের জন্য টেপ সরানো হয়েছে। বিয়ের অনুষ্ঠানের তিন দিন হোটেল ছেড়ে বেরোতে পারবেন না সেখানকার কর্মচারীরা। তাদের বিয়েতে মোট ২০০ জন অতিথি। তার মধ্যে ৫০ জন ভিভিআইপি। যে তালিকায় দিল্লি ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রীরাও রয়েছেন। সেই কারণে নিরাপত্তার দিকে বাড়তি নজর দেওয়া হচ্ছে। আইএ/ ২৩ সেপ্টেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×