হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সোমালিয়ায় আত্মঘাতী ট্রাকবোমা হামলায় নিহত ১০

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৭ পূর্বাহ্ন


মোগাদিশু, ২৩ সেপ্টেম্বর – আফ্রিকার দেশ সোমালিয়ার মধ্যাঞ্চলের বেলেডওয়েন শহরের একটি তল্লাশি চৌকিতে ট্রাক বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। বিস্ফোরণের এই ঘটনায় আহত হয়েছেন আরও এক ডজনের বেশি মানুষ। শনিবার বেলেডওয়েনের ব্যস্ততম এলাকায় বিস্ফোরণে হতাহতের ওই ঘটনা ঘটেছে বলে দেশটির পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, বেলেডওয়েনের তল্লাশি চৌকিতে বিস্ফোরণে আশপাশের কিছু ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের পেছনে কারা জড়িত তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হওয়া যায়নি। তবে হর্ন অব আফ্রিকার এই দেশটিতে প্রায়ই এ ধরনের বোমা হামলা চালায় স্থানীয় জঙ্গিগোষ্ঠী আল-শাবাব।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

বেলেডওয়েনের পুলিশ কর্মকর্তা আহমেদ আদেন রয়টার্সকে বলেছেন, ‘এখন পর্যন্ত আমি সৈন্য ও বেসামরিক নাগরিকসহ ১০ জন নিহত এবং আরও এক ডজনেরও বেশি আহত ব্যক্তিকে দেখেছি। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে।’

সোমালিয়ার মধ্যাঞ্চলের হিরান প্রদেশে বেলেডওয়েন শহরের অবস্থান। সম্প্রতি শহরটিতে দেশটির সামরিক বাহিনী ও আল-শাবাবের যোদ্ধাদের মাঝে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আহমেদ আদেন বলেন, নিহতদের মধ্যে পুলিশের পাঁচ কর্মকর্তাও আছেন। তারা তল্লাশি চৌকিতে ট্রাকটি চালিয়ে দেওয়ার চেষ্টা ঠেকাতে গিয়েছিলেন। এ সময় ট্রাকটি লক্ষ্য করে গুলি চালিয়েছেন তারা।

বিস্ফোরণের কারণে তল্লাশি চৌকিসহ আশপাশের ভবন ও দোকানপাট ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বিস্ফোরণস্থলের কাছে থাকা হালিমা নুর নামের এক নারী রয়টার্সকে বলেছেন, তার ভাতিজা এবং অন্যান্যরা কাছের একটি দোকানে ছিলেন। বিস্ফোরণের পর তিনি তাদের কাছে পৌঁছাতে পারেননি।

হালিমা বলেন, আমি ভাষা হারিয়ে ফেলেছি। সবকিছু এখন শুধু ধ্বংসস্তূপ। আমি আমার ভাতিজাকে শনাক্ত করতে পারি নাই।

সোমালিয়ার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দেশটির জঙ্গিগোষ্ঠী আল-শাবাব এক দশকের বেশি সময় ধরে লড়াই করছে। সরকারের পতন ঘটিয়ে দেশটিতে কঠোর ইসলামি শরিয়া আইন চালুর লক্ষ্যে লড়ছে তারা।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২৩ সেপ্টেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সোমালিয়ায় আত্মঘাতী ট্রাকবোমা হামলায় নিহত ১০

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সোমালিয়ায় আত্মঘাতী ট্রাকবোমা হামলায় নিহত ১০

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মোগাদিশু, ২৩ সেপ্টেম্বর – আফ্রিকার দেশ সোমালিয়ার মধ্যাঞ্চলের বেলেডওয়েন শহরের একটি তল্লাশি চৌকিতে ট্রাক বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। বিস্ফোরণের এই ঘটনায় আহত হয়েছেন আরও এক ডজনের বেশি মানুষ। শনিবার বেলেডওয়েনের ব্যস্ততম এলাকায় বিস্ফোরণে হতাহতের ওই ঘটনা ঘটেছে বলে দেশটির পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, বেলেডওয়েনের তল্লাশি চৌকিতে বিস্ফোরণে আশপাশের কিছু ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের পেছনে কারা জড়িত তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হওয়া যায়নি। তবে হর্ন অব আফ্রিকার এই দেশটিতে প্রায়ই এ ধরনের বোমা হামলা চালায় স্থানীয় জঙ্গিগোষ্ঠী আল-শাবাব। বেলেডওয়েনের পুলিশ কর্মকর্তা আহমেদ আদেন রয়টার্সকে বলেছেন, ‘এখন পর্যন্ত আমি সৈন্য ও বেসামরিক নাগরিকসহ ১০ জন নিহত এবং আরও এক ডজনেরও বেশি আহত ব্যক্তিকে দেখেছি। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে।’ সোমালিয়ার মধ্যাঞ্চলের হিরান প্রদেশে বেলেডওয়েন শহরের অবস্থান। সম্প্রতি শহরটিতে দেশটির সামরিক বাহিনী ও আল-শাবাবের যোদ্ধাদের মাঝে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহমেদ আদেন বলেন, নিহতদের মধ্যে পুলিশের পাঁচ কর্মকর্তাও আছেন। তারা তল্লাশি চৌকিতে ট্রাকটি চালিয়ে দেওয়ার চেষ্টা ঠেকাতে গিয়েছিলেন। এ সময় ট্রাকটি লক্ষ্য করে গুলি চালিয়েছেন তারা। বিস্ফোরণের কারণে তল্লাশি চৌকিসহ আশপাশের ভবন ও দোকানপাট ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে জানিয়েছেন তিনি। বিস্ফোরণস্থলের কাছে থাকা হালিমা নুর নামের এক নারী রয়টার্সকে বলেছেন, তার ভাতিজা এবং অন্যান্যরা কাছের একটি দোকানে ছিলেন। বিস্ফোরণের পর তিনি তাদের কাছে পৌঁছাতে পারেননি। হালিমা বলেন, আমি ভাষা হারিয়ে ফেলেছি। সবকিছু এখন শুধু ধ্বংসস্তূপ। আমি আমার ভাতিজাকে শনাক্ত করতে পারি নাই। সোমালিয়ার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দেশটির জঙ্গিগোষ্ঠী আল-শাবাব এক দশকের বেশি সময় ধরে লড়াই করছে। সরকারের পতন ঘটিয়ে দেশটিতে কঠোর ইসলামি শরিয়া আইন চালুর লক্ষ্যে লড়ছে তারা। সূত্র: ঢাকা পোস্টআইএ/ ২৩ সেপ্টেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×