হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ডিভোর্স নিয়ে বাগবিতণ্ডা, স্বামীকে বিছানায় গুলি স্ত্রীর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৭ অপরাহ্ন


ওয়াশিংটন, ২৪ সেপ্টেম্বর – স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় দীর্ঘদিন ধরেই আলাদা থাকেন ক্রিস্টিনা পাসকুয়ালেটো। এমন সম্পর্কের মধ্যে একদিন রাতে স্বামীর বাসায় যান তিনি। আলাপ করেন বিবাহবিচ্ছেদ নিয়ে। এ নিয়ে মতবিরোধ থাকায় বাগবিতণ্ডায় জড়ান তারা। বাগবিতণ্ডার একপর্যায়ে বিছানায় স্বামীকে গুলি করেন তিনি।

গত ২০ সেপ্টেম্বর মধ্যরাতে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের প্রেসকট এলাকায় এ ঘটনা ঘটে বলে আজ রোববার এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

ক্রিস্টিনা পাসকুয়ালেটোর বয়স ৬২ বছর। তার বিরুদ্ধে উত্তেজিত হয়ে হামলা, চুরি ও জালিয়াতির অভিযোগ আনা হয়েছে।

প্রেসকট পুলিশ বিভাগ জানিয়েছে, গত ২০ সেপ্টেম্বর মধ্যরাতে প্রেসকটের পুরোনো বাড়িতে যান ক্রিস্টিনা। সেখানে তার স্বামী জন পাসকুয়ালেটো একাই থাকেন। বাড়িতে গিয়ে ডিভোর্স নিয়ে ৮০ বছর বয়সী জনের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান তিনি।

পুলিশকে ক্রিস্টিনা জানান, জন চাইলেও তিনি বিবাহবিচ্ছেদ চাননি। এ নিয়ে কথাবার্তার একপর্যায়ে তিনি জনকে গুলি করেন। ওই সময় জন বিছানায় ছিলেন।

গুলিবিদ্ধ হওয়ার পর ক্রিস্টিনার সঙ্গে ধস্তাধস্তি করে বাড়ি থেকে পালিয়ে প্রতিবেশীর ঘরে আশ্রয় নেন জন। সেখান থেকেই পুলিশের কাছে ফোন করেন তিনি।

পুলিশ বলছে, জনের বুকে গুলি লেগেছে। প্রথমে তাকে পাশের একটি হাসপাতালে নেওয়া হয়। এরপর সেখান থেকে ফিনিক্স এলাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ বলছে, জন তাদের জানিয়েছে; তার স্ত্রী তার বেশ কয়েকটি চেক চুরি করে নিয়ে গেছে। এরপর তার স্বাক্ষর জাল করে ১০ হাজার মার্কিন ডলার উত্তোলন করেছে। জনের এমন অভিযোগের পর ক্রিস্টিনার ব্যাগ থেকে একটি ডিপোজিট স্লিপ উদ্ধার করে পুলিশ। তিনি নিজেও পুলিশের কাছে চুরি ও চেক জালিয়াতির কথা স্বীকার করেছেন।

সূত্র: কালবেলা
আইএ/ ২৪ সেপ্টেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ডিভোর্স নিয়ে বাগবিতণ্ডা, স্বামীকে বিছানায় গুলি স্ত্রীর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ডিভোর্স নিয়ে বাগবিতণ্ডা, স্বামীকে বিছানায় গুলি স্ত্রীর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ২৪ সেপ্টেম্বর – স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় দীর্ঘদিন ধরেই আলাদা থাকেন ক্রিস্টিনা পাসকুয়ালেটো। এমন সম্পর্কের মধ্যে একদিন রাতে স্বামীর বাসায় যান তিনি। আলাপ করেন বিবাহবিচ্ছেদ নিয়ে। এ নিয়ে মতবিরোধ থাকায় বাগবিতণ্ডায় জড়ান তারা। বাগবিতণ্ডার একপর্যায়ে বিছানায় স্বামীকে গুলি করেন তিনি। গত ২০ সেপ্টেম্বর মধ্যরাতে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের প্রেসকট এলাকায় এ ঘটনা ঘটে বলে আজ রোববার এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। ক্রিস্টিনা পাসকুয়ালেটোর বয়স ৬২ বছর। তার বিরুদ্ধে উত্তেজিত হয়ে হামলা, চুরি ও জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। প্রেসকট পুলিশ বিভাগ জানিয়েছে, গত ২০ সেপ্টেম্বর মধ্যরাতে প্রেসকটের পুরোনো বাড়িতে যান ক্রিস্টিনা। সেখানে তার স্বামী জন পাসকুয়ালেটো একাই থাকেন। বাড়িতে গিয়ে ডিভোর্স নিয়ে ৮০ বছর বয়সী জনের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান তিনি। পুলিশকে ক্রিস্টিনা জানান, জন চাইলেও তিনি বিবাহবিচ্ছেদ চাননি। এ নিয়ে কথাবার্তার একপর্যায়ে তিনি জনকে গুলি করেন। ওই সময় জন বিছানায় ছিলেন। গুলিবিদ্ধ হওয়ার পর ক্রিস্টিনার সঙ্গে ধস্তাধস্তি করে বাড়ি থেকে পালিয়ে প্রতিবেশীর ঘরে আশ্রয় নেন জন। সেখান থেকেই পুলিশের কাছে ফোন করেন তিনি। পুলিশ বলছে, জনের বুকে গুলি লেগেছে। প্রথমে তাকে পাশের একটি হাসপাতালে নেওয়া হয়। এরপর সেখান থেকে ফিনিক্স এলাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বলছে, জন তাদের জানিয়েছে; তার স্ত্রী তার বেশ কয়েকটি চেক চুরি করে নিয়ে গেছে। এরপর তার স্বাক্ষর জাল করে ১০ হাজার মার্কিন ডলার উত্তোলন করেছে। জনের এমন অভিযোগের পর ক্রিস্টিনার ব্যাগ থেকে একটি ডিপোজিট স্লিপ উদ্ধার করে পুলিশ। তিনি নিজেও পুলিশের কাছে চুরি ও চেক জালিয়াতির কথা স্বীকার করেছেন। সূত্র: কালবেলাআইএ/ ২৪ সেপ্টেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×