হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক আব্রামস ট্যাংক ইউক্রেনের হাতে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন


কিয়েভ, ২৬ সেপ্টেম্বর – যুক্তরাষ্ট্রের দেওয়া আব্রামস ট্যাংকের প্রথম চালান ইউক্রেন সেনাবাহিনী হাতে পেয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার তিনি এ কথ জানান।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জেলেনস্কি বলেন, ‘প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভের কাছ থেকে সুখবর পাওয়া গেছে। ইতোমধ্যেই ইউক্রেনে পৌঁছে গেছে আব্রামস ট্যাংক। আমাদের সেনা ব্রিগেডগুলোর সক্ষমতা বাড়াতে সেগুলোকে প্রস্তুত করা হচ্ছে।’

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

তবে প্রথম চালানে কতগুলো ট্যাংক ইউক্রেনে পৌঁছেছে, সে বিষয়ে কোনো তথ্য দেননি জেলেনস্কি। খবর এএফপির।

ওয়াশিংটন চলতি বছরের শুরুতে কিয়েভকে ৩১টি আব্রামস ট্যাংক দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, এসব ট্যাংকের সঙ্গে সাঁজোয়া যানবিধ্বংসী ইউরেনিয়ামসমৃদ্ধ ১২০ মিলিমিটারের গোলাও সরবরাহ করা হবে।

ইউক্রেনীয় বাহিনীর পক্ষে ব্যবহার করা সম্ভব নয়- এমন অভিযোগে শুরুতে আব্রামস ট্যাংক দিতে রাজি ছিল না যুক্তরাষ্ট্র। পরে ইউক্রেন ও দেশটির ইউরোপীয় মিত্রদের চাপের মুখে ওই সিদ্ধান্ত থেকে সরে আসে ওয়াশিংটন।

সূত্র: সমকাল
আইএ/ ২৬ সেপ্টেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক আব্রামস ট্যাংক ইউক্রেনের হাতে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক আব্রামস ট্যাংক ইউক্রেনের হাতে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কিয়েভ, ২৬ সেপ্টেম্বর – যুক্তরাষ্ট্রের দেওয়া আব্রামস ট্যাংকের প্রথম চালান ইউক্রেন সেনাবাহিনী হাতে পেয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার তিনি এ কথ জানান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জেলেনস্কি বলেন, ‘প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভের কাছ থেকে সুখবর পাওয়া গেছে। ইতোমধ্যেই ইউক্রেনে পৌঁছে গেছে আব্রামস ট্যাংক। আমাদের সেনা ব্রিগেডগুলোর সক্ষমতা বাড়াতে সেগুলোকে প্রস্তুত করা হচ্ছে।’ তবে প্রথম চালানে কতগুলো ট্যাংক ইউক্রেনে পৌঁছেছে, সে বিষয়ে কোনো তথ্য দেননি জেলেনস্কি। খবর এএফপির। ওয়াশিংটন চলতি বছরের শুরুতে কিয়েভকে ৩১টি আব্রামস ট্যাংক দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, এসব ট্যাংকের সঙ্গে সাঁজোয়া যানবিধ্বংসী ইউরেনিয়ামসমৃদ্ধ ১২০ মিলিমিটারের গোলাও সরবরাহ করা হবে। ইউক্রেনীয় বাহিনীর পক্ষে ব্যবহার করা সম্ভব নয়- এমন অভিযোগে শুরুতে আব্রামস ট্যাংক দিতে রাজি ছিল না যুক্তরাষ্ট্র। পরে ইউক্রেন ও দেশটির ইউরোপীয় মিত্রদের চাপের মুখে ওই সিদ্ধান্ত থেকে সরে আসে ওয়াশিংটন। সূত্র: সমকালআইএ/ ২৬ সেপ্টেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×