হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে গাঁজা, ফেন্সিডিল ও প্রাইভেট কারসহ আটক-৪

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৪ ফেব্রুয়ারি ২০২২, ১০:০৪ অপরাহ্ন

কক্সবাজারের রামু বাইপাস সড়কের নাহার পেট্রোল পাম্পের সামনে অভিযান চালিয়ে দুই মণ গাঁজা, ৯৫ বোতল ফেন্সিডিল ও প্রাইভেট কারসহ ৪ জনকে আটক করেছে র‌্যাব-১৫।

বৃহস্পতিবার ( ৩ ফেব্রুয়ারী) দিনগত রাত দেড়টার সময় কক্সবাজার র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১৫ এর একটি টীম এ অভিযান চালায়।

অভিযানের সত্যতা নিশ্চিত করেন কক্সবাজার র‌্যাব-১৫ এর অধিনায়ক মো. বিল্লাল উদ্দিন সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)।

তিনি জানান, বৃহস্পতিবার ৩ ফেব্রুয়ারী আনুমানিক রাত সাড়ে ১২ টায় কক্সবাজার র‌্যাব-১৫ এর আভিযানিক দল জানতে পারেন, কুমিল্লা থেকে একটি প্রাইভেটকার যোগে কতিপয় মাদক কারবারী মাদকের একটি বড় চালান কক্সবাজারের দিকে নিয়ে আসছে। এই সংবাদের ভিত্তিতে বৃহস্পতি বার দিনগত রাত দেড় টায় কক্সবাজার জেলার রামু থানাধীন নাহার পেট্রোল পাম্পের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর বিশেষ চেকপোষ্ট স্থাপন করা হয়।

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ

এসময় কক্সবাজার অভিমুখী একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালানো হলে প্রাইভেটকার হতে ৮০ কেজি গাঁজা ও ৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার চৌদ্দগ্রাম পৌরসভা ৯ নং ওয়ার্ড বীরচন্দ্র নগর, (পূর্ব পাড়া) গ্রামের মনতাজ উদ্দিনের ছেলে মোঃ ওয়াসিম আকরাম (৩০), চাঁদপুর জেলার শাহরাস্তী থানার ১৭ নং রায়শ্রী উত্তর ইউপির রায়শ্রী মাঝপাড়ার মৃত শফিকুর রহমানের ছেলে মো. কামরুল ইসলাম (৪০) (ড্রাইভার), কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার ৮নং ওয়ার্ড গোলপাশা ইউপির মতিয়াতলী (পূর্বপাড়া) এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে মোঃ অহিদ মিয়া (২৮) ও কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার চৌদ্দগ্রাম পৌরসভা ৯ নং ওয়ার্ড নাটাপাড়ার মৃত নাজমুল হাসানের ছেলে মোঃ নাইম হাসান (২০) আটক ও প্রাইভেট কারটি জব্দ করা হয়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অধিনায়ক মো. বিল্লাল উদ্দিন আরও জানান, প্রাইভেট কার যোগে গ্রেফতারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রামু থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

কক্সবাজারে গাঁজা, ফেন্সিডিল ও প্রাইভেট কারসহ আটক-৪

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে গাঁজা, ফেন্সিডিল ও প্রাইভেট কারসহ আটক-৪

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৪ ফেব্রুয়ারি ২০২২, ১০:০৪ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের রামু বাইপাস সড়কের নাহার পেট্রোল পাম্পের সামনে অভিযান চালিয়ে দুই মণ গাঁজা, ৯৫ বোতল ফেন্সিডিল ও প্রাইভেট কারসহ ৪ জনকে আটক করেছে র‌্যাব-১৫। বৃহস্পতিবার ( ৩ ফেব্রুয়ারী) দিনগত রাত দেড়টার সময় কক্সবাজার র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১৫ এর একটি টীম এ অভিযান চালায়। অভিযানের সত্যতা নিশ্চিত করেন কক্সবাজার র‌্যাব-১৫ এর অধিনায়ক মো. বিল্লাল উদ্দিন সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)। তিনি জানান, বৃহস্পতিবার ৩ ফেব্রুয়ারী আনুমানিক রাত সাড়ে ১২ টায় কক্সবাজার র‌্যাব-১৫ এর আভিযানিক দল জানতে পারেন, কুমিল্লা থেকে একটি প্রাইভেটকার যোগে কতিপয় মাদক কারবারী মাদকের একটি বড় চালান কক্সবাজারের দিকে নিয়ে আসছে। এই সংবাদের ভিত্তিতে বৃহস্পতি বার দিনগত রাত দেড় টায় কক্সবাজার জেলার রামু থানাধীন নাহার পেট্রোল পাম্পের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর বিশেষ চেকপোষ্ট স্থাপন করা হয়। এসময় কক্সবাজার অভিমুখী একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালানো হলে প্রাইভেটকার হতে ৮০ কেজি গাঁজা ও ৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার চৌদ্দগ্রাম পৌরসভা ৯ নং ওয়ার্ড বীরচন্দ্র নগর, (পূর্ব পাড়া) গ্রামের মনতাজ উদ্দিনের ছেলে মোঃ ওয়াসিম আকরাম (৩০), চাঁদপুর জেলার শাহরাস্তী থানার ১৭ নং রায়শ্রী উত্তর ইউপির রায়শ্রী মাঝপাড়ার মৃত শফিকুর রহমানের ছেলে মো. কামরুল ইসলাম (৪০) (ড্রাইভার), কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার ৮নং ওয়ার্ড গোলপাশা ইউপির মতিয়াতলী (পূর্বপাড়া) এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে মোঃ অহিদ মিয়া (২৮) ও কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার চৌদ্দগ্রাম পৌরসভা ৯ নং ওয়ার্ড নাটাপাড়ার মৃত নাজমুল হাসানের ছেলে মোঃ নাইম হাসান (২০) আটক ও প্রাইভেট কারটি জব্দ করা হয়। কক্সবাজার র‌্যাব-১৫ এর অধিনায়ক মো. বিল্লাল উদ্দিন আরও জানান, প্রাইভেট কার যোগে গ্রেফতারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত । গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রামু থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×