হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বাকি জীবনে পরীমণির একটাই চাওয়া!

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ২৭ সেপ্টেম্বর – কদিন আগেই অভিনেতা শরিফুল রাজের সঙ্গে সংসার জীবনের ইতি টেনেছেন ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি। বিচ্ছেদের পর অভিনেত্রী জানিয়েছেন, ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যকে (পদ্ম) নিয়ে জীবন কাটাতে চান। তার জীবনের ছেলেই সব। কিন্তু জীবন চলে জীবনের নিয়মে। সেই জীবনের কাছে একটি জিনিসই চান এই অভিনেত্রী।

সম্প্রতি এক পোস্টে পরীমণি লিখেছেন, ‘জীবনের কাছে আমি শুধু একটি জিনিসই চাই। সেটা হল- জীবন যেন আমাকে সব সময় আমার ছেলের পাশে থাকতে দেয়। তাকে বেড়ে ওঠা দেখতে দেয়।’

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

এর আগে গত ২১ সেপ্টেম্বর ছেলে পদ্মর সঙ্গে খুনসুটির একটি ভিডিও শেয়ার করেন পরীমণি। ক্যাপশনে তিনি জুড়ে দেন, যা কিছুই হোক না কেন পদ্মই তার বেঁচে থাকার সবচেয়ে সুন্দর কারণ।

২০২১ সালে নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমায় কাজ করার সময় পরিচয় হয় রাজ-পরীমণির। পরিচয় থেকে প্রেম ও ভালোবাসার সম্পর্ক এবং পরবর্তী সময়ে সেই সম্পর্ক গড়ায় বিয়েতে। ২০২২ সালের জানুয়ারি তারা পারিবারিক আয়োজনে বিয়ে সম্পন্ন করেন। একই বছরের ১০ আগস্ট পুত্রসন্তানের মা হন অভিনেত্রী পরীমণি।

এম ইউ/২৭ সেপ্টেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

বাকি জীবনে পরীমণির একটাই চাওয়া!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বাকি জীবনে পরীমণির একটাই চাওয়া!

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৭ সেপ্টেম্বর – কদিন আগেই অভিনেতা শরিফুল রাজের সঙ্গে সংসার জীবনের ইতি টেনেছেন ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি। বিচ্ছেদের পর অভিনেত্রী জানিয়েছেন, ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যকে (পদ্ম) নিয়ে জীবন কাটাতে চান। তার জীবনের ছেলেই সব। কিন্তু জীবন চলে জীবনের নিয়মে। সেই জীবনের কাছে একটি জিনিসই চান এই অভিনেত্রী। সম্প্রতি এক পোস্টে পরীমণি লিখেছেন, ‘জীবনের কাছে আমি শুধু একটি জিনিসই চাই। সেটা হল- জীবন যেন আমাকে সব সময় আমার ছেলের পাশে থাকতে দেয়। তাকে বেড়ে ওঠা দেখতে দেয়।’ এর আগে গত ২১ সেপ্টেম্বর ছেলে পদ্মর সঙ্গে খুনসুটির একটি ভিডিও শেয়ার করেন পরীমণি। ক্যাপশনে তিনি জুড়ে দেন, যা কিছুই হোক না কেন পদ্মই তার বেঁচে থাকার সবচেয়ে সুন্দর কারণ। ২০২১ সালে নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমায় কাজ করার সময় পরিচয় হয় রাজ-পরীমণির। পরিচয় থেকে প্রেম ও ভালোবাসার সম্পর্ক এবং পরবর্তী সময়ে সেই সম্পর্ক গড়ায় বিয়েতে। ২০২২ সালের জানুয়ারি তারা পারিবারিক আয়োজনে বিয়ে সম্পন্ন করেন। একই বছরের ১০ আগস্ট পুত্রসন্তানের মা হন অভিনেত্রী পরীমণি। এম ইউ/২৭ সেপ্টেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×