হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আমাকে মনে রাইখেন, ভুইলেন না

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৭ অপরাহ্ন


ঢাকা, ২৭ সেপ্টেম্বর – আসন্ন ভারত বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পিঠের চোটের কারণে ক্রিকেটের বৈশ্বিক এই আসরের স্কোয়াড থেকে বাদ পড়েছেন বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। তবে ইনজুরির কথা বললেও ব্যাটিং অর্ডারে নিচের দিকে ব্যাট করতে রাজি না হওয়ায় বাদ পড়েন তামিম।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা এক ভিডিও বার্তায় নিজের বাদ পড়ার পর মুখ খুলেছেন তামিম। ১২ মিনিটের প্রকাশিত ভিডিওতে তাকে মনে রাখতে অনুরোধ করেছেন বাঁহাতি এই ওপেনার। সেই তাকে যেন ভুলে না যায় সেটাও বলেছেন তিনি।

আরও পড়ুন

এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

বিশ্বকাপ দলে না থাকা ও গত কয়েক দিনের সব ঘটনা ভিডিওতে তুলে ধরেন তামিম। এছাড়া ভিডিওর শেষে সকলের উদ্দেশে তামিম বলেছেন, ‘একটাই রিকোয়েস্ট করবো সবাইকে-আমাকে মনে রাইখেন, ভুলে যাইয়েন না।’

তামিম বলেন, ‘ফিজিওর রিপোর্ট যেটা ছিল, আমার কন্ডিশনটা বলা হয়েছিল। প্রথম ম্যাচের পর এমন পেইন হয়েছে। দ্বিতীয় ম্যাচের পর এমন পেইন হয়েছে। আর আজকের দিন হিসাবে হি ইজ অ্যাভেইলেবল ফর সিলেকশন ফর দ্য টুয়েন্টি সিক্সথ (২৬ সেপ্টেম্বর) গেম। বাট মেডিকেল ডিপার্টমেন্ট মনে করে যদি আমি রেস্ট নিই, টুয়েন্টি সেভেনথ আমাদের ট্রাভেলিং ছিল, টুয়েন্টি এইটে আমাদের একটা প্র্যাকটিস গেম। তারপর এক-দুই তারিখে আরেকটি প্র্যাকটিস গেম। আমি যদি এখন রেস্ট নিই, আমি যদি দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচটা খেলি তাহলে পর্যাপ্ত সময় পাব। রিহ্যাবও হয়ে যাবে ওভারঅল ১০ সপ্তাহের রিহ্যাব হয়ে যাবে। সেক্ষেত্রে প্রথম ম্যাচটা খেলার জন্য খুব ভালো অবস্থায় থাকব।’

তিনি আরও বলেন, ‘কোনো জায়গায় বলা হয়নি পাঁচ ম্যাচ-দুই ম্যাচ, ইনজুরি, খেলতে পারব না এতকিছু। হ্যাঁ আমার শরীরে পেইন ছিল যেটা অস্বীকার করছি না। বেসিক্যালি এটা হয়েছে। তারপর যেটা ঘটেছে, আমার কাছে যেটা মনে হয় মিডিয়াতে যেটা আসতেছে ইনজুরি, পাঁচ ম্যাচ আমার কাছে মনে হয় না বিশ্বকাপে না যাওয়ার পেছনে এটার বড় অবদান ছিল। কারণ আমি যেহেতু ইনজুরড হইনি এখনো, ব্যথা থাকতে পারে কিন্তু ইনজুরড হইনি এখনো।

তামিম আরও যোগ করেন, ‘খেলাটা যখন কাছাকাছি আসলো, আমি খুব বেশি খুশি ছিলাম না যা কিছু ঘটেছে শেষ চার-পাঁচ মাসে। যখন আমি খেলা শুরু করলাম ৩০-৩৫ ওভারের মতো ফিল্ডিং করলাম। দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ আসলো, কিন্তু আমি সম্ভাব্য সেরাটা করেছি। ওই মুহূর্তে দরকার ছিল কিছু রান করা, ব্যাটিংটা কেমন হচ্ছে দেখা। ওই ম্যাচের পর আমি অনেক খুশি ছিলাম। শেষ চার পাঁচ ম্যাচে যা হয়েছে এগুলো মাথায় ছিল না। আমি বিশ্বকাপ খেলার দিকে তাকিয়ে ছিলাম।’

সূত্র: কালবেলা
আইএ/ ২৭ সেপ্টেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আমাকে মনে রাইখেন, ভুইলেন না

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আমাকে মনে রাইখেন, ভুইলেন না

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৭ সেপ্টেম্বর – আসন্ন ভারত বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পিঠের চোটের কারণে ক্রিকেটের বৈশ্বিক এই আসরের স্কোয়াড থেকে বাদ পড়েছেন বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। তবে ইনজুরির কথা বললেও ব্যাটিং অর্ডারে নিচের দিকে ব্যাট করতে রাজি না হওয়ায় বাদ পড়েন তামিম। বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা এক ভিডিও বার্তায় নিজের বাদ পড়ার পর মুখ খুলেছেন তামিম। ১২ মিনিটের প্রকাশিত ভিডিওতে তাকে মনে রাখতে অনুরোধ করেছেন বাঁহাতি এই ওপেনার। সেই তাকে যেন ভুলে না যায় সেটাও বলেছেন তিনি। বিশ্বকাপ দলে না থাকা ও গত কয়েক দিনের সব ঘটনা ভিডিওতে তুলে ধরেন তামিম। এছাড়া ভিডিওর শেষে সকলের উদ্দেশে তামিম বলেছেন, ‘একটাই রিকোয়েস্ট করবো সবাইকে-আমাকে মনে রাইখেন, ভুলে যাইয়েন না।’ তামিম বলেন, ‘ফিজিওর রিপোর্ট যেটা ছিল, আমার কন্ডিশনটা বলা হয়েছিল। প্রথম ম্যাচের পর এমন পেইন হয়েছে। দ্বিতীয় ম্যাচের পর এমন পেইন হয়েছে। আর আজকের দিন হিসাবে হি ইজ অ্যাভেইলেবল ফর সিলেকশন ফর দ্য টুয়েন্টি সিক্সথ (২৬ সেপ্টেম্বর) গেম। বাট মেডিকেল ডিপার্টমেন্ট মনে করে যদি আমি রেস্ট নিই, টুয়েন্টি সেভেনথ আমাদের ট্রাভেলিং ছিল, টুয়েন্টি এইটে আমাদের একটা প্র্যাকটিস গেম। তারপর এক-দুই তারিখে আরেকটি প্র্যাকটিস গেম। আমি যদি এখন রেস্ট নিই, আমি যদি দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচটা খেলি তাহলে পর্যাপ্ত সময় পাব। রিহ্যাবও হয়ে যাবে ওভারঅল ১০ সপ্তাহের রিহ্যাব হয়ে যাবে। সেক্ষেত্রে প্রথম ম্যাচটা খেলার জন্য খুব ভালো অবস্থায় থাকব।’ তিনি আরও বলেন, ‘কোনো জায়গায় বলা হয়নি পাঁচ ম্যাচ-দুই ম্যাচ, ইনজুরি, খেলতে পারব না এতকিছু। হ্যাঁ আমার শরীরে পেইন ছিল যেটা অস্বীকার করছি না। বেসিক্যালি এটা হয়েছে। তারপর যেটা ঘটেছে, আমার কাছে যেটা মনে হয় মিডিয়াতে যেটা আসতেছে ইনজুরি, পাঁচ ম্যাচ আমার কাছে মনে হয় না বিশ্বকাপে না যাওয়ার পেছনে এটার বড় অবদান ছিল। কারণ আমি যেহেতু ইনজুরড হইনি এখনো, ব্যথা থাকতে পারে কিন্তু ইনজুরড হইনি এখনো। তামিম আরও যোগ করেন, ‘খেলাটা যখন কাছাকাছি আসলো, আমি খুব বেশি খুশি ছিলাম না যা কিছু ঘটেছে শেষ চার-পাঁচ মাসে। যখন আমি খেলা শুরু করলাম ৩০-৩৫ ওভারের মতো ফিল্ডিং করলাম। দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ আসলো, কিন্তু আমি সম্ভাব্য সেরাটা করেছি। ওই মুহূর্তে দরকার ছিল কিছু রান করা, ব্যাটিংটা কেমন হচ্ছে দেখা। ওই ম্যাচের পর আমি অনেক খুশি ছিলাম। শেষ চার পাঁচ ম্যাচে যা হয়েছে এগুলো মাথায় ছিল না। আমি বিশ্বকাপ খেলার দিকে তাকিয়ে ছিলাম।’ সূত্র: কালবেলাআইএ/ ২৭ সেপ্টেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×