হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বাঁধনের ‘খুফিয়া’ সিনেমায় শাহরুখ – DesheBideshe

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন


মুম্বাই, ৩০ সেপ্টেম্বর – বলিউডে প্রথমবার পা রাখছেন বাংলাদেশী অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ‘খুফিয়া’ নামের একটি সিনেমায় ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী টাবুর সঙ্গে স্ক্রিনশেয়ার করেছেন তিনি। জানা যায়, এই সিমেনায় ‘ইনডিরেক্ট ক্যামিও’ চরিত্রে দেখা যাবে বলিউড বাদশা শাহরুখ খানকে। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা বিশাল ভরদ্বাজ।

 

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমরা একসঙ্গে কাজ করার জন্য দীর্ঘ দিন ধরে চেষ্টা করছি। এমনকি ‘জওয়ান’ সিনেমার পরও আমাদের মাঝে দীর্ঘ সময় আলোচনা হয়েছে। ভক্তরা যখন আমাদের একসঙ্গে দেখার জন্য অপেক্ষা করছেন, তখন সুপারস্টারকে (শাহরুখ) ‘খুফিয়া’ সিনেমায় ‘ইনডিরেক্ট ক্যামিও’ চরিত্রে দেখতে পাবেন।

শাহরুখকে নিয়ে নতুন সিনেমা নির্মাণের বিষয়ে বিশাল ভরদ্বাজ বলেন, খুফিয়া সিনেমায় ক্যামিও তো হয়ে গেছে। কিন্তু আমরা এখন একসঙ্গে একটি সিনেমা নির্মাণের আশা করছি। আমার মন বলছে, এটি হবে। এমনকি শাহরুখ খানও বলেছেন, হয়তো এটি হবে।

আগামী ৫ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘খুফিয়া’। মুক্তিকে সামনে রেখে গত ১৮ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেইলার। ২ মিনিট ৩৯ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেইলারের ভাঁজে ভাঁজে রহস্য, অ্যাকশন এবং রোমান্স। পুরো ট্রেইলার জুড়ে টাবুর উপস্থিতি নজর কেড়েছে। মাঝামাঝি সময়ে পর্দায় বাঁধনের আগমন, শেষভাগে তার ঝলক কৌতূহল তৈরি করে দর্শক মনে।

গুপ্তচরবৃত্তি নিয়ে অমর ভূষণের বিখ্যাত উপন্যাস ‘এস্কেপ টু নো হোয়্যার’। এই উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে বাংলাদেশি একজন মেয়ের চরিত্রে আজমেরি হক বাঁধন অভিনয় করেছেন। টাবু ও বাঁধন বাদেও সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন, আশিষ বিদ্যার্থী, আলি ফজল, ওয়ামিকা গাব্বি আরও অনেকে।

আইএ/ ৩০ সেপ্টেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

বাঁধনের ‘খুফিয়া’ সিনেমায় শাহরুখ – DesheBideshe

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বাঁধনের ‘খুফিয়া’ সিনেমায় শাহরুখ – DesheBideshe

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ৩০ সেপ্টেম্বর – বলিউডে প্রথমবার পা রাখছেন বাংলাদেশী অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ‘খুফিয়া’ নামের একটি সিনেমায় ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী টাবুর সঙ্গে স্ক্রিনশেয়ার করেছেন তিনি। জানা যায়, এই সিমেনায় ‘ইনডিরেক্ট ক্যামিও’ চরিত্রে দেখা যাবে বলিউড বাদশা শাহরুখ খানকে। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা বিশাল ভরদ্বাজ।   ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমরা একসঙ্গে কাজ করার জন্য দীর্ঘ দিন ধরে চেষ্টা করছি। এমনকি ‘জওয়ান’ সিনেমার পরও আমাদের মাঝে দীর্ঘ সময় আলোচনা হয়েছে। ভক্তরা যখন আমাদের একসঙ্গে দেখার জন্য অপেক্ষা করছেন, তখন সুপারস্টারকে (শাহরুখ) ‘খুফিয়া’ সিনেমায় ‘ইনডিরেক্ট ক্যামিও’ চরিত্রে দেখতে পাবেন। শাহরুখকে নিয়ে নতুন সিনেমা নির্মাণের বিষয়ে বিশাল ভরদ্বাজ বলেন, খুফিয়া সিনেমায় ক্যামিও তো হয়ে গেছে। কিন্তু আমরা এখন একসঙ্গে একটি সিনেমা নির্মাণের আশা করছি। আমার মন বলছে, এটি হবে। এমনকি শাহরুখ খানও বলেছেন, হয়তো এটি হবে। আগামী ৫ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘খুফিয়া’। মুক্তিকে সামনে রেখে গত ১৮ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেইলার। ২ মিনিট ৩৯ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেইলারের ভাঁজে ভাঁজে রহস্য, অ্যাকশন এবং রোমান্স। পুরো ট্রেইলার জুড়ে টাবুর উপস্থিতি নজর কেড়েছে। মাঝামাঝি সময়ে পর্দায় বাঁধনের আগমন, শেষভাগে তার ঝলক কৌতূহল তৈরি করে দর্শক মনে। গুপ্তচরবৃত্তি নিয়ে অমর ভূষণের বিখ্যাত উপন্যাস ‘এস্কেপ টু নো হোয়্যার’। এই উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে বাংলাদেশি একজন মেয়ের চরিত্রে আজমেরি হক বাঁধন অভিনয় করেছেন। টাবু ও বাঁধন বাদেও সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন, আশিষ বিদ্যার্থী, আলি ফজল, ওয়ামিকা গাব্বি আরও অনেকে। আইএ/ ৩০ সেপ্টেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×