হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পারিশ্রমিক নিয়ে শাকিবের নতুন খবর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১ অক্টোবর ২০২৩, ০১:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ৩০ সেপ্টেম্বর – সম্প্রতি শোনা গেছে, ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ছবিপ্রতি পারিশ্রমিকের পরিমাণ বাড়িয়েছেন। আগে একটি ছবির জন্য ৪০-৫০ লাখ টাকা নিলেও এখন থেকে প্রতি ছবিতে ১ কোটি টাকা পারিশ্রমিক নেবেন তিনি।

‘প্রিয়তমা’ সিনেমায় সাফল্যের পর নায়কের পারিশ্রমিক বাড়ানোর খবরে বেশ আলোচনার সৃষ্টি হয়। অনেকে তার এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও, অনেকেই আবার সমালোচনাও করেছেন। যদিও শাকিব নিজ মুখে এ বিষয়ে কোনো বক্তব্যই দেননি।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

তবে এই চিত্রনায়ক যে পারিশ্রমিক বাড়িয়েছেন, সেটা এবার নিশ্চিত করলেন নির্মাতা অনন্য মামুন। সেইসঙ্গে পরিচালক এটাও জানিয়েছেন, একটি বিশেষ শর্ত সাপেক্ষেই সিনেমা প্রতি ১ কোটি টাকা পারিশ্রমিক নেবেন শাকিব। কিন্তু কি সেই শর্ত?

মামুন জানালেন, শুধু ঈদের সিনেমাতেই ১ কোটি টাকা পারিশ্রমিক নেবেন শাকিব। এ বিষয়ে নির্মাতা বলেন, শাকিব ভাই কোটি টাকা চেয়েছেন শুধু ঈদের সিনেমার জন্য। অন্য সিনেমার সম্মানী কিন্তু কোটি টাকার নয়। তার একটা গোছানো প্ল্যান আছে। ‘প্রিয়তমা’র মতো হিট সিনেমা উপহার দেওয়ার পরে উনি কিন্তু বলেননি বা আরও দশটা সিনেমার ঘোষণাও দেননি। সব সময় নিশ্চুপ। শুধু কাজ নিয়ে প্ল্যান করেন।

শাকিব খানকে নিয়ে ‘দরদ’ নামের একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন অনন্য মামুন। যেখানে শাকিবের কাছ থেকে নানাভাবে সহযোগিতা পাচ্ছেন বলে জানান এই নির্মাতা। তার ভাষ্য, ‘দরদ’ নিয়ে আমাকে যে সহযোগিতা করছেন তা হয়তো আমার ক্যারিয়ারে নতুন কিছু যোগ করবে।

‘দরদ’-এ শাকিব খানের নায়িকা হিসেবে বলিউডের কেউ থাকবেন বলেই শোনা গেছে। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের সঙ্গে এই সিনেমাটির প্রযোজনায় যুক্ত হয়েছে ভারতের এসকে মুভিজ।

আইএ/ ৩০ সেপ্টেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

পারিশ্রমিক নিয়ে শাকিবের নতুন খবর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পারিশ্রমিক নিয়ে শাকিবের নতুন খবর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১ অক্টোবর ২০২৩, ০১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৩০ সেপ্টেম্বর – সম্প্রতি শোনা গেছে, ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ছবিপ্রতি পারিশ্রমিকের পরিমাণ বাড়িয়েছেন। আগে একটি ছবির জন্য ৪০-৫০ লাখ টাকা নিলেও এখন থেকে প্রতি ছবিতে ১ কোটি টাকা পারিশ্রমিক নেবেন তিনি। ‘প্রিয়তমা’ সিনেমায় সাফল্যের পর নায়কের পারিশ্রমিক বাড়ানোর খবরে বেশ আলোচনার সৃষ্টি হয়। অনেকে তার এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও, অনেকেই আবার সমালোচনাও করেছেন। যদিও শাকিব নিজ মুখে এ বিষয়ে কোনো বক্তব্যই দেননি। তবে এই চিত্রনায়ক যে পারিশ্রমিক বাড়িয়েছেন, সেটা এবার নিশ্চিত করলেন নির্মাতা অনন্য মামুন। সেইসঙ্গে পরিচালক এটাও জানিয়েছেন, একটি বিশেষ শর্ত সাপেক্ষেই সিনেমা প্রতি ১ কোটি টাকা পারিশ্রমিক নেবেন শাকিব। কিন্তু কি সেই শর্ত? মামুন জানালেন, শুধু ঈদের সিনেমাতেই ১ কোটি টাকা পারিশ্রমিক নেবেন শাকিব। এ বিষয়ে নির্মাতা বলেন, শাকিব ভাই কোটি টাকা চেয়েছেন শুধু ঈদের সিনেমার জন্য। অন্য সিনেমার সম্মানী কিন্তু কোটি টাকার নয়। তার একটা গোছানো প্ল্যান আছে। ‘প্রিয়তমা’র মতো হিট সিনেমা উপহার দেওয়ার পরে উনি কিন্তু বলেননি বা আরও দশটা সিনেমার ঘোষণাও দেননি। সব সময় নিশ্চুপ। শুধু কাজ নিয়ে প্ল্যান করেন। শাকিব খানকে নিয়ে ‘দরদ’ নামের একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন অনন্য মামুন। যেখানে শাকিবের কাছ থেকে নানাভাবে সহযোগিতা পাচ্ছেন বলে জানান এই নির্মাতা। তার ভাষ্য, ‘দরদ’ নিয়ে আমাকে যে সহযোগিতা করছেন তা হয়তো আমার ক্যারিয়ারে নতুন কিছু যোগ করবে। ‘দরদ’-এ শাকিব খানের নায়িকা হিসেবে বলিউডের কেউ থাকবেন বলেই শোনা গেছে। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের সঙ্গে এই সিনেমাটির প্রযোজনায় যুক্ত হয়েছে ভারতের এসকে মুভিজ। আইএ/ ৩০ সেপ্টেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×