হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ছাত্রীকে উত্যক্ত—ছুরি চালিয়ে হাতুড়িপেটা করা হলো প্রতিবাদী প্রধান শিক্ষককে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৫ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৪৮ অপরাহ্ন

চকরিয়ায় ইভ টিজিংয়ে বাধা দেওয়ায় স্কুলের প্রধান শিক্ষককে ছুরিকাঘাত ও হাতুড়িপেটা করেছে বখাটের দল।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাত ৯টায় উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের চরণদ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে।

হামলায় গুরুতর আহত শিক্ষকের নাম মো. সালেহ উদ্দিন (৪০)। তিনি চরণদ্বীপ উপকূলীয় ভূমিহীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং একই ইউনিয়নের মৃত হাজী মৌলানা হাবিবুর রহমানের ছেলে।

আহতের ভাই মো.শরীফুল ইসলাম জানান, বিদ্যালয়ে আসা-যাওয়ার সময় নবম শ্রেণীর এক ছাত্রীকে প্রতিনিয়ত উত্যক্ত করত স্থানীয় আবদুল হাফেজের ছেলে ইব্রাহিম খলিলসহ আরও ৪-৫ জন বখাটে। এ নিয়ে ইতোমধ্যে বেশ কয়েববার বিচারও হয়। এক সপ্তাহ আগে একই ঘটনা ঘটলে আবারও বিচার হয়। বিচারে মুচলেকা দিয়ে ছাড়া পায় বখাটে ইব্রাহিম ও খলিল।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

এ ঘটনার জের ধরে শুক্রবার রাত ৯টার দিকে মো. সালেহ উদ্দিন স্থানীয় ফুলকাটা সড়কের মাথায় পৌঁছলে বখাটে ইব্রাহিম ও খলিলের নেতৃত্বে ৪-৫ জন বখাটে অতর্কিত তার ওপর হামলা চালায়। বখাটেরা তাঁকে ছুরিকাঘাত ও হাতুড়িপেটা করে। এ সময় সালেহ উদ্দিনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে বখাটেরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এরপর উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে জানতে জানতে চাইলে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. ওসমান গণি আলোকিত চট্টগ্রামকে বলেন, ঘটনাটি শুনেছি। তবে এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। এরপরও শিক্ষকের ওপর হামলাকারীদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

ছাত্রীকে উত্যক্ত—ছুরি চালিয়ে হাতুড়িপেটা করা হলো প্রতিবাদী প্রধান শিক্ষককে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ছাত্রীকে উত্যক্ত—ছুরি চালিয়ে হাতুড়িপেটা করা হলো প্রতিবাদী প্রধান শিক্ষককে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৫ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৪৮ অপরাহ্ন
Print Image
চকরিয়ায় ইভ টিজিংয়ে বাধা দেওয়ায় স্কুলের প্রধান শিক্ষককে ছুরিকাঘাত ও হাতুড়িপেটা করেছে বখাটের দল। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাত ৯টায় উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের চরণদ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত শিক্ষকের নাম মো. সালেহ উদ্দিন (৪০)। তিনি চরণদ্বীপ উপকূলীয় ভূমিহীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং একই ইউনিয়নের মৃত হাজী মৌলানা হাবিবুর রহমানের ছেলে। আহতের ভাই মো.শরীফুল ইসলাম জানান, বিদ্যালয়ে আসা-যাওয়ার সময় নবম শ্রেণীর এক ছাত্রীকে প্রতিনিয়ত উত্যক্ত করত স্থানীয় আবদুল হাফেজের ছেলে ইব্রাহিম খলিলসহ আরও ৪-৫ জন বখাটে। এ নিয়ে ইতোমধ্যে বেশ কয়েববার বিচারও হয়। এক সপ্তাহ আগে একই ঘটনা ঘটলে আবারও বিচার হয়। বিচারে মুচলেকা দিয়ে ছাড়া পায় বখাটে ইব্রাহিম ও খলিল। এ ঘটনার জের ধরে শুক্রবার রাত ৯টার দিকে মো. সালেহ উদ্দিন স্থানীয় ফুলকাটা সড়কের মাথায় পৌঁছলে বখাটে ইব্রাহিম ও খলিলের নেতৃত্বে ৪-৫ জন বখাটে অতর্কিত তার ওপর হামলা চালায়। বখাটেরা তাঁকে ছুরিকাঘাত ও হাতুড়িপেটা করে। এ সময় সালেহ উদ্দিনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে বখাটেরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এরপর উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে জানতে জানতে চাইলে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. ওসমান গণি আলোকিত চট্টগ্রামকে বলেন, ঘটনাটি শুনেছি। তবে এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। এরপরও শিক্ষকের ওপর হামলাকারীদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×