হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নিজ বাড়ির সামনে এসআইকে কুপিয়ে জখম

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৪ অক্টোবর ২০২৩, ০২:০৭ পূর্বাহ্ন


টঙ্গী, ০৩ অক্টোবর – গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় শফিকুল ইসলাম নামে এক পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। আহত পুলিশ কর্মকর্তা টাঙাইলে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত। তিনি পরিবার-পরিজন নিয়ে গাজীপুরের চান্দনা চৌরাস্তার আনন্দদ্বীপ হাউজিংয়ে বসবাস করেন।

সোমবার (২ অক্টোবর) রাত ১১টার পর গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় এলাকায় আনন্দদ্বীপ হাউজিংয়ে আনন্দদ্বীপ হাউজিংয়ে নিজ ভাড়া বাসার সামনে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

পুলিশ জানায়, শফিকুল ইসলাম ইতোপূর্বে গাজীপুরে কর্মরত ছিলেন। সেই সুবাধে তার পরিবার আনন্দদ্বীপ হাউজিংয়ে বসবাস করেন। সোমবার রাতে টাঙ্গাইল থেকে গাজীপুরে নিজ বাসায় প্রবেশ করার সময় বাসার গেটে কয়েকজন সন্ত্রাসী এলোপাতাড়িভাবে কুপিয়ে শফিকুলকে রক্তাক্ত জখম করে। সন্ত্রাসীরা তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করে। তাকে বাঁচাতে এসে তার ছেলেও আহত হয়। পরে আহত পুলিশ কর্মকর্তা শফিকুলকে হাসপাতালে নিয়ে যায়।

চিকিৎসা শেষে গাজীপুর শহরের দক্ষিণ ছায়াবিথীতে গাজীপুর মেট্রো সদর থানার এসআই জহিরুল ইসলামের বাসায় আনা হয়।

মঙ্গলবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৭টায় গাজীপুর মেট্রো সদর থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, আহত শফিকুলকে মারাত্মক জখম করার বিষয়টি মীমাংসার জন্য আনন্দদ্বীপ হাউজিংয়ে নেতারা চেষ্টা করছেন। আমি বলেছি, আগে রোগী সুস্থ হোক। তারপর দেখা যাবে কী করা যায়। এই বিষয়টি ৩২৬ ধারায় মামলা হবে বলে জানান তিনি।

সূত্র: কালবেলা
আইএ/ ০৩ অক্টোবর ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নিজ বাড়ির সামনে এসআইকে কুপিয়ে জখম

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নিজ বাড়ির সামনে এসআইকে কুপিয়ে জখম

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৪ অক্টোবর ২০২৩, ০২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] টঙ্গী, ০৩ অক্টোবর – গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় শফিকুল ইসলাম নামে এক পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। আহত পুলিশ কর্মকর্তা টাঙাইলে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত। তিনি পরিবার-পরিজন নিয়ে গাজীপুরের চান্দনা চৌরাস্তার আনন্দদ্বীপ হাউজিংয়ে বসবাস করেন। সোমবার (২ অক্টোবর) রাত ১১টার পর গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় এলাকায় আনন্দদ্বীপ হাউজিংয়ে আনন্দদ্বীপ হাউজিংয়ে নিজ ভাড়া বাসার সামনে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, শফিকুল ইসলাম ইতোপূর্বে গাজীপুরে কর্মরত ছিলেন। সেই সুবাধে তার পরিবার আনন্দদ্বীপ হাউজিংয়ে বসবাস করেন। সোমবার রাতে টাঙ্গাইল থেকে গাজীপুরে নিজ বাসায় প্রবেশ করার সময় বাসার গেটে কয়েকজন সন্ত্রাসী এলোপাতাড়িভাবে কুপিয়ে শফিকুলকে রক্তাক্ত জখম করে। সন্ত্রাসীরা তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করে। তাকে বাঁচাতে এসে তার ছেলেও আহত হয়। পরে আহত পুলিশ কর্মকর্তা শফিকুলকে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসা শেষে গাজীপুর শহরের দক্ষিণ ছায়াবিথীতে গাজীপুর মেট্রো সদর থানার এসআই জহিরুল ইসলামের বাসায় আনা হয়। মঙ্গলবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৭টায় গাজীপুর মেট্রো সদর থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, আহত শফিকুলকে মারাত্মক জখম করার বিষয়টি মীমাংসার জন্য আনন্দদ্বীপ হাউজিংয়ে নেতারা চেষ্টা করছেন। আমি বলেছি, আগে রোগী সুস্থ হোক। তারপর দেখা যাবে কী করা যায়। এই বিষয়টি ৩২৬ ধারায় মামলা হবে বলে জানান তিনি। সূত্র: কালবেলাআইএ/ ০৩ অক্টোবর ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×