হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভুল তথ্য ছড়ানোর অভিযোগে অমিতাভকে জরিমানা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩, ১২:০৭ পূর্বাহ্ন


মুম্বাই, ০৫ অক্টোবর – বিজ্ঞাপনে ভুল তথ্য ছড়ানোর অভিযোগে বলিউডের খ্যাতিমান অভিনেতা অমিতাভ বচ্চন এবং ফ্লিপকার্টের বিরুদ্ধে ১০ লাখ রুপি জরিমানা আদায়ের ঘোষণা দিয়েছে ‘দ্য কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স’। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ লাখ টাকা। অভিযোগ অনুযায়ী, ফ্লিপকার্ট ও অমিতাভকে এই জরিমানা পরিশোধ করতে হবে।

বিজ্ঞাপণটিতে বলা হয়েছে যে, ফ্লিপকার্ট যে দামে মোবাইল সরবরাহ করতে পারে অফলাইন স্টোর ব্যবসায়ীরা তা দিতে পারে না।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

আর এই বিজ্ঞাপণকে দেশের ব্যবসায়ীদের জন্য একটি বড় অপমান বলে অভিযোগ করা হয়েছে এবং দাবি করা হয়েছে যে, এটি বিভ্রান্তিকর বিজ্ঞাপন, বিষয়টি সরকারের গাইডলাইনের নিয়মের পরিপন্থী।

জানা যায়, সাধারণত এ বিজ্ঞাপনগুলো গ্রাহকদের আকর্ষণ করার জন্য কোনো বড় তারকার মুখকে ব্যবহার করেন বিপুল অর্থের বিনিময়ে। তবে এ অর্থের বিনিময়ে সাধারণত সেই ব্যান্ডের গুণমান যাচাই করেন না তারকারা।

ভারতীয় ক্রেতা সুরক্ষা আইনে অমিতাভ বচ্চন ও ফ্লিপকার্টের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। মোবাইলের দাম, ফিচার। সবকিছু যাচাই না করেই বিজ্ঞাপনে মুখ দেখানো যে সমস্যার, তা হয়তো আগে বোঝেননি এই অভিনেতা। ‘ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে’তে মোবাইলের বিজ্ঞাপনীতে দেখা যাচ্ছে অভিনেতাকে। সেখানে তিনি বিভিন্ন ফোনের ফিচার্স নিয়ে কথা বলেছেন।

ক্রেতা সুরক্ষা দপ্তরের অভিযোগ, এ বিজ্ঞাপনের সত্যতা যাচাই না করলে, বিজ্ঞাপনের দায় নিতে হবে অমিতাভকেও, এমনটাই দাবি। সেকশন ২ (৪৭)-এর ধারায় অমিতাভের নামে মামলা রুজু হয়েছে। তবে এখন পর্যন্ত অমিতাভ বা ফ্লিপকার্ট কারও পক্ষ থেকে থেকেই কোনোরকম মন্তব্য কিংবা বক্তব্য শোনা যায়নি।

কাজের ক্ষেত্রে, একপর্দায় টাইগার শ্রফ, কৃতী শ্যানন ও অমিতাভ বচ্চন। প্রকাশ্যে এলো ‘গণপথ’ সিনেমার গায়ে ভয়াল টিজার। এ সিনেমার হাত ধরে ভারতীয় সিনে দুনিয়ায় কি এক নতুন যুগের সূচনা হতে চলেছে? নির্মাতাদের ইঙ্গিত অন্তত তেমনই। বিকাশ বহেল পরিচালিত এ সিনেমায় থাকবে ভরপুর অ্যাকশন, তৈরি হবে ভবিষ্যতের প্রেক্ষাপটে।

উল্লেখ্য, সবশেষ অমিতাভ বচ্চন বিকাশ বহেলের সিনেমায় কাজ করেছেন। আন্তর্জাতিক মানের সিনেমাটি তৈরি হয়েছে ২০৭০ সালের প্রেক্ষাপট নিয়ে। খানে প্রধান ভূমিকায় দেখা যাবে, অমিতাভ বচ্চন, টাইগার শ্রফ ও কৃতি শ্যাননকে।

আইএ/ ০৫ অক্টোবর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

ভুল তথ্য ছড়ানোর অভিযোগে অমিতাভকে জরিমানা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভুল তথ্য ছড়ানোর অভিযোগে অমিতাভকে জরিমানা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩, ১২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ০৫ অক্টোবর – বিজ্ঞাপনে ভুল তথ্য ছড়ানোর অভিযোগে বলিউডের খ্যাতিমান অভিনেতা অমিতাভ বচ্চন এবং ফ্লিপকার্টের বিরুদ্ধে ১০ লাখ রুপি জরিমানা আদায়ের ঘোষণা দিয়েছে ‘দ্য কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স’। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ লাখ টাকা। অভিযোগ অনুযায়ী, ফ্লিপকার্ট ও অমিতাভকে এই জরিমানা পরিশোধ করতে হবে। বিজ্ঞাপণটিতে বলা হয়েছে যে, ফ্লিপকার্ট যে দামে মোবাইল সরবরাহ করতে পারে অফলাইন স্টোর ব্যবসায়ীরা তা দিতে পারে না। আর এই বিজ্ঞাপণকে দেশের ব্যবসায়ীদের জন্য একটি বড় অপমান বলে অভিযোগ করা হয়েছে এবং দাবি করা হয়েছে যে, এটি বিভ্রান্তিকর বিজ্ঞাপন, বিষয়টি সরকারের গাইডলাইনের নিয়মের পরিপন্থী। জানা যায়, সাধারণত এ বিজ্ঞাপনগুলো গ্রাহকদের আকর্ষণ করার জন্য কোনো বড় তারকার মুখকে ব্যবহার করেন বিপুল অর্থের বিনিময়ে। তবে এ অর্থের বিনিময়ে সাধারণত সেই ব্যান্ডের গুণমান যাচাই করেন না তারকারা। ভারতীয় ক্রেতা সুরক্ষা আইনে অমিতাভ বচ্চন ও ফ্লিপকার্টের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। মোবাইলের দাম, ফিচার। সবকিছু যাচাই না করেই বিজ্ঞাপনে মুখ দেখানো যে সমস্যার, তা হয়তো আগে বোঝেননি এই অভিনেতা। ‘ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে’তে মোবাইলের বিজ্ঞাপনীতে দেখা যাচ্ছে অভিনেতাকে। সেখানে তিনি বিভিন্ন ফোনের ফিচার্স নিয়ে কথা বলেছেন। ক্রেতা সুরক্ষা দপ্তরের অভিযোগ, এ বিজ্ঞাপনের সত্যতা যাচাই না করলে, বিজ্ঞাপনের দায় নিতে হবে অমিতাভকেও, এমনটাই দাবি। সেকশন ২ (৪৭)-এর ধারায় অমিতাভের নামে মামলা রুজু হয়েছে। তবে এখন পর্যন্ত অমিতাভ বা ফ্লিপকার্ট কারও পক্ষ থেকে থেকেই কোনোরকম মন্তব্য কিংবা বক্তব্য শোনা যায়নি। কাজের ক্ষেত্রে, একপর্দায় টাইগার শ্রফ, কৃতী শ্যানন ও অমিতাভ বচ্চন। প্রকাশ্যে এলো ‘গণপথ’ সিনেমার গায়ে ভয়াল টিজার। এ সিনেমার হাত ধরে ভারতীয় সিনে দুনিয়ায় কি এক নতুন যুগের সূচনা হতে চলেছে? নির্মাতাদের ইঙ্গিত অন্তত তেমনই। বিকাশ বহেল পরিচালিত এ সিনেমায় থাকবে ভরপুর অ্যাকশন, তৈরি হবে ভবিষ্যতের প্রেক্ষাপটে। উল্লেখ্য, সবশেষ অমিতাভ বচ্চন বিকাশ বহেলের সিনেমায় কাজ করেছেন। আন্তর্জাতিক মানের সিনেমাটি তৈরি হয়েছে ২০৭০ সালের প্রেক্ষাপট নিয়ে। খানে প্রধান ভূমিকায় দেখা যাবে, অমিতাভ বচ্চন, টাইগার শ্রফ ও কৃতি শ্যাননকে। আইএ/ ০৫ অক্টোবর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×