হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সর্বোচ্চ সংখ্যক হলে মুক্তির রেকর্ড করতে চলেছে ‘মুজিব’ সিনেমা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩, ০৩:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ১১ অক্টোবর – শুক্রবার (১৩ অক্টোবর) সারা দেশের ১৫৩ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি। সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া সিনেমার মধ্যে এটিই সর্বোচ্চ হলে মুক্তির রেকর্ড। সিনেমাটির মুক্তি উপলক্ষে মঙ্গলবার (১০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ।

তিনি বলেন, সিনেমাটি প্রদর্শনে হল মালিকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এর ফলেই আমরা ১৫৩টি সিনেমা হলে এটি মুক্তি দিচ্ছি। কোনও চাপ নেই, তাঁদের আগ্রহ থেকেই এই রেকর্ড সংখ্যক হলে মুক্তি পাচ্ছে মুজিব।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

সিনেমাটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক আরিফিন শুভ। তিনি বলেন, ‘আমরা চেষ্টা করেছি সবাই চরিত্রটি ফুটিয়ে তুলতে। ১৩ অক্টোবর সিনেমাটি বাংলাদেশে মুক্তি পাচ্ছে। এরপর ভারতে মুক্তি পাবে এবং পরে সমগ্র বিশ্বে মুক্তি পাবে। সবাইকে হলে গিয়ে সিনেমাটি দেখার আহ্বান জানাচ্ছি।’

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। এতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। অন্যদিকে ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদকে দেখা যাবে।

এ ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ ও মিশা সওদাগরসহ দেশের শতাধিক শিল্পী।

আইএ/ ১১ অক্টোবর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

সর্বোচ্চ সংখ্যক হলে মুক্তির রেকর্ড করতে চলেছে ‘মুজিব’ সিনেমা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সর্বোচ্চ সংখ্যক হলে মুক্তির রেকর্ড করতে চলেছে ‘মুজিব’ সিনেমা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩, ০৩:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১১ অক্টোবর – শুক্রবার (১৩ অক্টোবর) সারা দেশের ১৫৩ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি। সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া সিনেমার মধ্যে এটিই সর্বোচ্চ হলে মুক্তির রেকর্ড। সিনেমাটির মুক্তি উপলক্ষে মঙ্গলবার (১০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। তিনি বলেন, সিনেমাটি প্রদর্শনে হল মালিকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এর ফলেই আমরা ১৫৩টি সিনেমা হলে এটি মুক্তি দিচ্ছি। কোনও চাপ নেই, তাঁদের আগ্রহ থেকেই এই রেকর্ড সংখ্যক হলে মুক্তি পাচ্ছে মুজিব। সিনেমাটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক আরিফিন শুভ। তিনি বলেন, ‘আমরা চেষ্টা করেছি সবাই চরিত্রটি ফুটিয়ে তুলতে। ১৩ অক্টোবর সিনেমাটি বাংলাদেশে মুক্তি পাচ্ছে। এরপর ভারতে মুক্তি পাবে এবং পরে সমগ্র বিশ্বে মুক্তি পাবে। সবাইকে হলে গিয়ে সিনেমাটি দেখার আহ্বান জানাচ্ছি।’ বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। এতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। অন্যদিকে ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদকে দেখা যাবে। এ ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ ও মিশা সওদাগরসহ দেশের শতাধিক শিল্পী। আইএ/ ১১ অক্টোবর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×