হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গাজা থেকে পালানোর সময় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৭০

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৪ অক্টোবর ২০২৩, ১২:০৭ অপরাহ্ন


জেরুজালেম, ১৪ অক্টোবর – ইসরায়েলের আলটিমেটামের মধ্যে গাজা ছাড়তে শুরু করেছে গাজার উত্তরাঞ্চলের মানুষ। শুক্রবার (১৩ অক্টোবর) ইসরায়েলের সেনাবাহিনী তাদের এলাকা ছাড়তে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয়। এরপর এলাকা ছাড়তে শুরু করেন সেখানকার বাসিন্দারা। তবে ফিলিস্তিনিদের পলায়নের এ বহরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অনেক ফিলিস্তিনি নিহত হয়েছেন। খবর আলজাজিরা।

হামাসের কর্মকর্তারা জানিয়েছেন, গাজা ছেড়ে পলায়নকালে তাদের বহরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশিরভাগ নারী ও শিশু বলেও জানায় হামাস।

আরও পড়ুন

কেশম দ্বীপের আকাশে দুটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

আলজাজিরার প্রতিবেদক জানান, ইসরায়েলের আলটিমেটামের পর হাজার হাজার ফিলিস্তিনি উত্তরাঞ্চল থেকে দক্ষিণের দিকে পালিয়ে গেছে।

এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে বোমা হামলা শুরু করেছে ইসরায়েল। এতে বার্তাসংস্থা রয়টার্সের এক সাংবাদিক নিহত হয়েছেন। এ ছাড়া হামলায় আলজাজিরার দুই সাংবাদিকসহ আরও অনেকে আহত হয়েছেন। এ ছাড়া গাজায় হামলায় এখন পর্যন্ত ১৯০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহতের সংখ্যা বেড়ে ৬ হাজার ৩৮৩ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ১৬ জন নিহত হয়েছেন। এ নিয়ে এ অঞ্চলে নিহতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে।

অন্যদিকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের ১৩০০ মানুষ নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৩০০০ হাজার মানুষ।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের অভিযোগ, যুদ্ধে সাদা ফসফরাস সমৃদ্ধ অস্ত্র ব্যবহার করছে ইসরায়েল। যার ফলে স্থানীয়রা গুরুতর স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন।

সূত্র: কালবেলা
আইএ/ ১৪ অক্টোবর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

গাজা থেকে পালানোর সময় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৭০

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গাজা থেকে পালানোর সময় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৭০

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৪ অক্টোবর ২০২৩, ১২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] জেরুজালেম, ১৪ অক্টোবর – ইসরায়েলের আলটিমেটামের মধ্যে গাজা ছাড়তে শুরু করেছে গাজার উত্তরাঞ্চলের মানুষ। শুক্রবার (১৩ অক্টোবর) ইসরায়েলের সেনাবাহিনী তাদের এলাকা ছাড়তে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয়। এরপর এলাকা ছাড়তে শুরু করেন সেখানকার বাসিন্দারা। তবে ফিলিস্তিনিদের পলায়নের এ বহরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অনেক ফিলিস্তিনি নিহত হয়েছেন। খবর আলজাজিরা। হামাসের কর্মকর্তারা জানিয়েছেন, গাজা ছেড়ে পলায়নকালে তাদের বহরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশিরভাগ নারী ও শিশু বলেও জানায় হামাস। আলজাজিরার প্রতিবেদক জানান, ইসরায়েলের আলটিমেটামের পর হাজার হাজার ফিলিস্তিনি উত্তরাঞ্চল থেকে দক্ষিণের দিকে পালিয়ে গেছে। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে বোমা হামলা শুরু করেছে ইসরায়েল। এতে বার্তাসংস্থা রয়টার্সের এক সাংবাদিক নিহত হয়েছেন। এ ছাড়া হামলায় আলজাজিরার দুই সাংবাদিকসহ আরও অনেকে আহত হয়েছেন। এ ছাড়া গাজায় হামলায় এখন পর্যন্ত ১৯০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহতের সংখ্যা বেড়ে ৬ হাজার ৩৮৩ জনে দাঁড়িয়েছে। শুক্রবার ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ১৬ জন নিহত হয়েছেন। এ নিয়ে এ অঞ্চলে নিহতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের ১৩০০ মানুষ নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৩০০০ হাজার মানুষ। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের অভিযোগ, যুদ্ধে সাদা ফসফরাস সমৃদ্ধ অস্ত্র ব্যবহার করছে ইসরায়েল। যার ফলে স্থানীয়রা গুরুতর স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন। সূত্র: কালবেলাআইএ/ ১৪ অক্টোবর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×