হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভারত-পাকিস্তান ম্যাচে স্বর্ণের আইফোন হারালেন উর্বশী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৬ অক্টোবর ২০২৩, ১২:০৭ পূর্বাহ্ন


মুম্বাই, ১৫ অক্টোবর – আইফোন হারিয়েছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাওতেলা। গতকাল ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ দেখতে গিয়ে ফোন হারান এ অভিনেত্রী। জানা গেছে, তার আইফোনটি স্বর্ণের।

গত ১৪ অক্টোবর আহমেদাবাদ স্টেডিয়ামে ভারত-পাকিস্তানের ম্যাচ দেখতে গিয়েছিলেন উর্বশী রাওতেলা। ম্যাচের টিকিট এবং স্টেডিয়ামের ভিডিও, সামাজিক যোগাযোগমাধ্যমে সবই শেয়ার করেছেন তিনি। এরপরই ঘটে ফোন হারানোর ঘটনা। খবর ইন্ডিয়া টুডের।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

আজ রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ফোন হারানোর দাবি করেন উর্বশী। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম থেকে হারিয়ে যাওয়া অভিনেত্রীর ফোনটি ২৪ ক্যারেট স্বর্ণের। সেটি খুঁজে বের করতে তিনি আবেদন করেছেন সবার কাছে।

পোস্টে উর্বশী লিখেছেন, ‘আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আমার ২৪ ক্যারেটের আসল স্বর্ণের ফোন হারিয়েছি! যদি কেউ এটি দেখতে পান, দয়া করে সাহায্য করুন। শিগগিরই আমার সঙ্গে যোগাযোগ করুন!’

উর্বশীর ফোন হারানোর বিষয়ে তার প্রতি সমবেদনা জানাচ্ছেন অনেকে। কেউ কেউ করছেন বিদ্রুপ। কেউ আবার ফোন হারানোর বিষয়টি নাটক বলে উল্লেখ করেছেন।

তবে উর্বশীর পোস্টে কমেন্ট করেছে আহমেদাবাদের পুলিশও। তারা মোবাইল ফোনের ব্যাপারে বিস্তারিত জানাতে বলেছেন অভিনেত্রীকে।

আইএ/ ১৫ অক্টোবর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

ভারত-পাকিস্তান ম্যাচে স্বর্ণের আইফোন হারালেন উর্বশী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভারত-পাকিস্তান ম্যাচে স্বর্ণের আইফোন হারালেন উর্বশী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৬ অক্টোবর ২০২৩, ১২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ১৫ অক্টোবর – আইফোন হারিয়েছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাওতেলা। গতকাল ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ দেখতে গিয়ে ফোন হারান এ অভিনেত্রী। জানা গেছে, তার আইফোনটি স্বর্ণের। গত ১৪ অক্টোবর আহমেদাবাদ স্টেডিয়ামে ভারত-পাকিস্তানের ম্যাচ দেখতে গিয়েছিলেন উর্বশী রাওতেলা। ম্যাচের টিকিট এবং স্টেডিয়ামের ভিডিও, সামাজিক যোগাযোগমাধ্যমে সবই শেয়ার করেছেন তিনি। এরপরই ঘটে ফোন হারানোর ঘটনা। খবর ইন্ডিয়া টুডের। আজ রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ফোন হারানোর দাবি করেন উর্বশী। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম থেকে হারিয়ে যাওয়া অভিনেত্রীর ফোনটি ২৪ ক্যারেট স্বর্ণের। সেটি খুঁজে বের করতে তিনি আবেদন করেছেন সবার কাছে। পোস্টে উর্বশী লিখেছেন, ‘আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আমার ২৪ ক্যারেটের আসল স্বর্ণের ফোন হারিয়েছি! যদি কেউ এটি দেখতে পান, দয়া করে সাহায্য করুন। শিগগিরই আমার সঙ্গে যোগাযোগ করুন!’ উর্বশীর ফোন হারানোর বিষয়ে তার প্রতি সমবেদনা জানাচ্ছেন অনেকে। কেউ কেউ করছেন বিদ্রুপ। কেউ আবার ফোন হারানোর বিষয়টি নাটক বলে উল্লেখ করেছেন। তবে উর্বশীর পোস্টে কমেন্ট করেছে আহমেদাবাদের পুলিশও। তারা মোবাইল ফোনের ব্যাপারে বিস্তারিত জানাতে বলেছেন অভিনেত্রীকে। আইএ/ ১৫ অক্টোবর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×