হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

হামাসের নিরাপত্তাপ্রধান জিহাদ মহেসিন নিহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩, ০৯:০৭ অপরাহ্ন


জেরুজালেম, ১৯ অক্টোবর – ইসরায়েলি বিমানবাহিনীর হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের জাতীয় নিরাপত্তা বাহিনীর প্রধান জিহাদ মহসিন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) হামাস সংশ্লিষ্ট একটি সংবাদমাধ্যমের বরাতে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, গাজা সিটির শেখ রেদওয়ান অঞ্চলে জিহাদ মহসিনকে লক্ষ্য করে হামলা চালানো হয়। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জিহাদ মহসিনের নিহতের বিষয়টি নিশ্চিত করতে পারেনি। অন্যদিকে, ইসরায়েলি বিমান হামলায় হামাসের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণকারী কমিটি পলিটব্যুরোর একমাত্র নারী সদস্যও প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি গণমাধ্যম।

আরও পড়ুন

প্রথম টিভি সিরিজ ‘ডে ওয়ানস’ নির্মাণ শুরু করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

ফিলিস্তিনের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হামাসের সহ-প্রতিষ্ঠাতা ও নেতা আব্দেল আজিজ আল-রানতিসির বিধবা স্ত্রী ৬৮ বছর বয়সী জামিলা আল-শান্তিকে বিমান হামলা চালিয়ে হত্যা করেছে ইসরায়েল। হামাসের সহ-প্রতিষ্ঠাতা আব্দেল আজিজও ২০০৪ সালে এক বিমান হামলায় নিহত হয়েছিলেন।

গত ৭ অক্টোবর ইসরায়েলের অবৈধ বসতিতে হামলা চালায় গাজার সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপরই গাজায় আগ্রাসন শুরু করে ইসরায়েলি বিমানবাহিনী। তাদের নির্বিচারে বোমাবর্ষণে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৭০০ এর বেশি ফিলিস্তিনি।

নিহতদের মধ্যে অন্তত ১ হাজার ৫২৪ জন শিশু, ১ হাজারের বেশি নারী রয়েছেন। এছাড়া ১২ হাজারের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যদিকে, হামাসের হামলায় অন্তত এক হাজার ৪০০ ইসরায়েলি নিহত হয়েছেন। আহত হয়েছেন চার হাজার ৪০০ জনেরও বেশি।

এদিকে, মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে গাজার ‘আল-আহলি’ হাসপাতালে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। তাতে প্রায় ৫০০ মানুষ নিহত হয়। আহত হয় আরও বহু মানুষ। এছাড়া আরও অনেকে হাসপাতালের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে বলে জানা গেছে।

আল জাজিরা জানিয়েছে, হাসপাতালটিতে অসংখ্য মানুষ চিকিৎসা নিচ্ছিলেন। এছাড়া ইসরায়েলিদের হামলা থেকে বাঁচতে অনেকে সেখানে আশ্রয় নিয়েছিলেন। গাজার হামাস নিয়ন্ত্রিত সরকার এ হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে আখ্যা দিয়েছে। তবে এ হামলার দায় অস্বীকার করেছে ইসরায়েল।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ১৯ অক্টোবর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

হামাসের নিরাপত্তাপ্রধান জিহাদ মহেসিন নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

হামাসের নিরাপত্তাপ্রধান জিহাদ মহেসিন নিহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩, ০৯:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] জেরুজালেম, ১৯ অক্টোবর – ইসরায়েলি বিমানবাহিনীর হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের জাতীয় নিরাপত্তা বাহিনীর প্রধান জিহাদ মহসিন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) হামাস সংশ্লিষ্ট একটি সংবাদমাধ্যমের বরাতে আল জাজিরা এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, গাজা সিটির শেখ রেদওয়ান অঞ্চলে জিহাদ মহসিনকে লক্ষ্য করে হামলা চালানো হয়। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জিহাদ মহসিনের নিহতের বিষয়টি নিশ্চিত করতে পারেনি। অন্যদিকে, ইসরায়েলি বিমান হামলায় হামাসের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণকারী কমিটি পলিটব্যুরোর একমাত্র নারী সদস্যও প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি গণমাধ্যম। ফিলিস্তিনের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হামাসের সহ-প্রতিষ্ঠাতা ও নেতা আব্দেল আজিজ আল-রানতিসির বিধবা স্ত্রী ৬৮ বছর বয়সী জামিলা আল-শান্তিকে বিমান হামলা চালিয়ে হত্যা করেছে ইসরায়েল। হামাসের সহ-প্রতিষ্ঠাতা আব্দেল আজিজও ২০০৪ সালে এক বিমান হামলায় নিহত হয়েছিলেন। গত ৭ অক্টোবর ইসরায়েলের অবৈধ বসতিতে হামলা চালায় গাজার সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপরই গাজায় আগ্রাসন শুরু করে ইসরায়েলি বিমানবাহিনী। তাদের নির্বিচারে বোমাবর্ষণে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৭০০ এর বেশি ফিলিস্তিনি। নিহতদের মধ্যে অন্তত ১ হাজার ৫২৪ জন শিশু, ১ হাজারের বেশি নারী রয়েছেন। এছাড়া ১২ হাজারের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যদিকে, হামাসের হামলায় অন্তত এক হাজার ৪০০ ইসরায়েলি নিহত হয়েছেন। আহত হয়েছেন চার হাজার ৪০০ জনেরও বেশি। এদিকে, মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে গাজার ‘আল-আহলি’ হাসপাতালে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। তাতে প্রায় ৫০০ মানুষ নিহত হয়। আহত হয় আরও বহু মানুষ। এছাড়া আরও অনেকে হাসপাতালের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে বলে জানা গেছে। আল জাজিরা জানিয়েছে, হাসপাতালটিতে অসংখ্য মানুষ চিকিৎসা নিচ্ছিলেন। এছাড়া ইসরায়েলিদের হামলা থেকে বাঁচতে অনেকে সেখানে আশ্রয় নিয়েছিলেন। গাজার হামাস নিয়ন্ত্রিত সরকার এ হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে আখ্যা দিয়েছে। তবে এ হামলার দায় অস্বীকার করেছে ইসরায়েল। সূত্র: জাগো নিউজআইএ/ ১৯ অক্টোবর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×