ঢাকা, ২০ অক্টোবর – রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তাকে আজ সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
গত বুধবার সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়। হাসপাতালের বিশিষ্ট কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডা. কফিদিস থিওডোরোসের তত্ত্বাবধানে সার্জারির পর একদিন তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে ডাক্তারের নিবিড় পরিচর্যায় রাখা হয়। আজ সেখান থেকে কেবিনে স্থানান্তর করা হয়।
কক্সবাজারে মানি লন্ডারিং মামলার পলাতক আসামি গ্রেফতার
উল্লেখ্য, চিকিৎসার জন্য গত ১৬ অক্টোবর সিঙ্গাপুর যান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২০ অক্টোবর ২০২৩





মন্তব্য করুন