হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দ্বিতীয় দিনের মতো চলছে বিরোধীদের অবরোধ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৬ নভেম্বর ২০২৩, ১০:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ০৬ নভেম্বর – সারা দেশে দ্বিতীয় দফায় চলছে বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌ-পথ অবরোধ কর্মসূচি। অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীতে কম গণপরিবহন চলতে দেখা গেছে। এর ফলে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রীরা।

সোমবার (৬ নভেম্বর) সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখা গেছে।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

এদিন রাজধানীর গুলিস্তান, পল্টন, প্রেস ক্লাব, শাহবাগ, বাংলামোটর ও কাওরান বাজার এলাকায় খুব কম গণপরিবহন চলতে দেখা গেছে। বিশেষ করে বাস খুব কম। স্টপেজে দাঁড়ালে বেশি কিছুক্ষণ পর পর বাস আসছে। ফলে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রীরা। অনেককেই গাড়ির জন্য দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। কেউ বা বাধ্য হয়ে পাঠাওয়ে মোটরসাইকেল ভাড়া করে গন্তব্যস্থলে ছুটেছেন। একই অবস্থা দেখা গেছে রাজধানীর রামপুরা, মালিবাগেও। এ ছাড়া এদিন রাস্তায় ব্যক্তিগত গাড়িও খুব কম চলাচল করতে দেখা গেছে।

এর আগে, দ্বিতীয় দফায় অবরোধ শুরুর প্রথম দিন রোববারও রাজধানীতে গণপরিবহন কম ছিল। ফলে সেদিনও ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ চলছিল। সমাবেশ চলাকালে এক পর্যায়ে দলটির নেতাকর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর ফলে মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। পরে রোববার (২৯ অক্টোবর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে দলটি। হরতাল শেষে একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিনদিন অবরোধ কর্মসূচি দেওয়া হয়। যা শেষ হয় গত ২ নভেম্বর। এরপর আবার দুইদিন বিরতি দিয়ে ৫ ও ৬ নভেম্বর অবরোধের ডাক দেয় বিএনপি।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৬ নভেম্বর ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

দ্বিতীয় দিনের মতো চলছে বিরোধীদের অবরোধ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দ্বিতীয় দিনের মতো চলছে বিরোধীদের অবরোধ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৬ নভেম্বর ২০২৩, ১০:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৬ নভেম্বর – সারা দেশে দ্বিতীয় দফায় চলছে বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌ-পথ অবরোধ কর্মসূচি। অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীতে কম গণপরিবহন চলতে দেখা গেছে। এর ফলে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রীরা। সোমবার (৬ নভেম্বর) সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখা গেছে। এদিন রাজধানীর গুলিস্তান, পল্টন, প্রেস ক্লাব, শাহবাগ, বাংলামোটর ও কাওরান বাজার এলাকায় খুব কম গণপরিবহন চলতে দেখা গেছে। বিশেষ করে বাস খুব কম। স্টপেজে দাঁড়ালে বেশি কিছুক্ষণ পর পর বাস আসছে। ফলে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রীরা। অনেককেই গাড়ির জন্য দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। কেউ বা বাধ্য হয়ে পাঠাওয়ে মোটরসাইকেল ভাড়া করে গন্তব্যস্থলে ছুটেছেন। একই অবস্থা দেখা গেছে রাজধানীর রামপুরা, মালিবাগেও। এ ছাড়া এদিন রাস্তায় ব্যক্তিগত গাড়িও খুব কম চলাচল করতে দেখা গেছে। এর আগে, দ্বিতীয় দফায় অবরোধ শুরুর প্রথম দিন রোববারও রাজধানীতে গণপরিবহন কম ছিল। ফলে সেদিনও ভোগান্তিতে পড়েন যাত্রীরা। উল্লেখ্য, গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ চলছিল। সমাবেশ চলাকালে এক পর্যায়ে দলটির নেতাকর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর ফলে মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। পরে রোববার (২৯ অক্টোবর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে দলটি। হরতাল শেষে একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিনদিন অবরোধ কর্মসূচি দেওয়া হয়। যা শেষ হয় গত ২ নভেম্বর। এরপর আবার দুইদিন বিরতি দিয়ে ৫ ও ৬ নভেম্বর অবরোধের ডাক দেয় বিএনপি। সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ০৬ নভেম্বর ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×