হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শিল্পী নাদিরা বেগম আর নেই

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩, ০৬:০৭ অপরাহ্ন


ঢাকা, ০৭ নভেম্বর – কণ্ঠশিল্পী ও বীর মুক্তিযোদ্ধা নাদিরা বেগম আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি একাধারে ভাওয়াইয়া, পল্লীগীতি, লোকগীতির স্বনামধন্য কণ্ঠশিল্পী হিসেবে পরিচিত ছিলেন।

সোমবার (৬ নভেম্বর) রাতে তার মৃত্যুর খবরটি গণমাধ্যমকে জানান আরেক ভাওয়াইয়া গানের শিল্পী, গীতিকার ও সংগঠক মোস্তাফিজুর রহমান।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

রাত সাড়ে ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে নিশ্চিত করেন। তার মরদেহ রাতেই গ্রামের বাড়ি জয়পুরহাটে নিয়ে যাওয়ার কথা রয়েছে। সেখানেই দাফন শেষে চিরনিদ্রায় শায়িত করা হবেন।

রেডিও ও টেলিভিশনের তালিকাভুক্ত এ শিল্পী গত তিন দিন হলো হার্টের সমস্যাজনিত অসুস্থতায় বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

উল্লেখ্য, নাদিরা বেগম ভাওয়াইয়া একাডেমির সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। ভাওয়াইয়া ছাড়াও তিনি পল্লীগীতি ও লোকগীতির অনেক জনপ্রিয় গান গেয়েছেন।

তিনি ১৯৬০ সালে রেডিওতে সংগীত শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন তিনি। গীতিকার ও সুরকার এ কে এম আবদুল আজিজের মেয়ে নাদিরা বেগম।

আইএ/ ০৭ নভেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

শিল্পী নাদিরা বেগম আর নেই

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শিল্পী নাদিরা বেগম আর নেই

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩, ০৬:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৭ নভেম্বর – কণ্ঠশিল্পী ও বীর মুক্তিযোদ্ধা নাদিরা বেগম আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি একাধারে ভাওয়াইয়া, পল্লীগীতি, লোকগীতির স্বনামধন্য কণ্ঠশিল্পী হিসেবে পরিচিত ছিলেন। সোমবার (৬ নভেম্বর) রাতে তার মৃত্যুর খবরটি গণমাধ্যমকে জানান আরেক ভাওয়াইয়া গানের শিল্পী, গীতিকার ও সংগঠক মোস্তাফিজুর রহমান। রাত সাড়ে ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে নিশ্চিত করেন। তার মরদেহ রাতেই গ্রামের বাড়ি জয়পুরহাটে নিয়ে যাওয়ার কথা রয়েছে। সেখানেই দাফন শেষে চিরনিদ্রায় শায়িত করা হবেন। রেডিও ও টেলিভিশনের তালিকাভুক্ত এ শিল্পী গত তিন দিন হলো হার্টের সমস্যাজনিত অসুস্থতায় বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। উল্লেখ্য, নাদিরা বেগম ভাওয়াইয়া একাডেমির সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। ভাওয়াইয়া ছাড়াও তিনি পল্লীগীতি ও লোকগীতির অনেক জনপ্রিয় গান গেয়েছেন। তিনি ১৯৬০ সালে রেডিওতে সংগীত শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন তিনি। গীতিকার ও সুরকার এ কে এম আবদুল আজিজের মেয়ে নাদিরা বেগম। আইএ/ ০৭ নভেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×