হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

হেলিকপ্টর বিধ্বস্তে ৫ মার্কিন সৈন্য নিহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৩ নভেম্বর ২০২৩, ০৯:০৭ পূর্বাহ্ন


ওয়াশিংটন, ১৩ নভেম্বর – পূর্ব ভূমধ্যসাগরে প্রশিক্ষণের সময় দুর্ঘটনায় পাঁচ মার্কিন সেনা নিহত হয়েছেন। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, পূর্ব ভূমধ্যসাগরে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ওই পাঁচজন মার্কিন সেনা সদস্য নিহত হন।

তারা বলেছে, রুটিন প্রশিক্ষণ অনুশীলনের অংশ হিসাবে রিফুয়েলিং করার সময় সেটি দুর্ঘটনার শিকার হয়। সোমবার (১৩ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

টানা এক মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ব্যাপক আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। উপত্যকাটিতে ইসরায়েলের তীব্র আক্রমণ শুরু হওয়ার পর মার্কিন সেনাবাহিনী ভূমধ্যসাগরে দুটি বিমানবাহী রণতরীসহ ব্যাপক সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে।

এছাড়া ইসরায়েলে গোলাবারুদ সরবরাহ করার পাশাপশি এই অঞ্চলে সামরিক মহড়াও শুরু করেছে যুক্তরাষ্ট্র।

বিবিসি বলছে, প্রেসিডেন্ট জো বাইডেন নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি বলেছেন, সেনা সদস্যরা ‘আমাদের দেশের জন্য প্রতিদিন তাদের জীবনকে বাজি রাখছেন’। তিনি আরও বলেন, ‘আমরা আমাদের নিহত সকল যোদ্ধার পরিবারের জন্য প্রার্থনা করছি।’

অবশ্য হেলিকপ্টারটি কোথা থেকে উড়ছিল বা কোথায় বিধ্বস্ত হয়েছে তা মার্কিন সামরিক বিবৃতিতে উল্লেখ করা হয়নি। তবে যুক্তরাষ্ট্র গত এক মাসে পূর্ব ভূমধ্যসাগরে দুটি বিমানবাহী রণতরী, সেইসাথে জাহাজ এবং বহু যুদ্ধবিমানকে নিয়ে গেছে।

মূলত ইসরায়েল এবং হামাসের মধ্যে সংঘর্ষ এই অঞ্চলের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়তে পারে বলে যুক্তরাষ্ট্রের উদ্বেগ রয়েছে এবং এই কারণেই সেখানে বিমানবাহী রণতরীসহ ব্যাপক সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে দেশটি।

বিশেষ করে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যেন এই সংঘাতে যোগ দিতে না পারে, সেটা নিশ্চিত করতে বেশ আগ্রহী যুক্তরাষ্ট্র।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ১৩ নভেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

হেলিকপ্টর বিধ্বস্তে ৫ মার্কিন সৈন্য নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

হেলিকপ্টর বিধ্বস্তে ৫ মার্কিন সৈন্য নিহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৩ নভেম্বর ২০২৩, ০৯:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ১৩ নভেম্বর – পূর্ব ভূমধ্যসাগরে প্রশিক্ষণের সময় দুর্ঘটনায় পাঁচ মার্কিন সেনা নিহত হয়েছেন। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, পূর্ব ভূমধ্যসাগরে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ওই পাঁচজন মার্কিন সেনা সদস্য নিহত হন। তারা বলেছে, রুটিন প্রশিক্ষণ অনুশীলনের অংশ হিসাবে রিফুয়েলিং করার সময় সেটি দুর্ঘটনার শিকার হয়। সোমবার (১৩ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। টানা এক মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ব্যাপক আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। উপত্যকাটিতে ইসরায়েলের তীব্র আক্রমণ শুরু হওয়ার পর মার্কিন সেনাবাহিনী ভূমধ্যসাগরে দুটি বিমানবাহী রণতরীসহ ব্যাপক সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে। এছাড়া ইসরায়েলে গোলাবারুদ সরবরাহ করার পাশাপশি এই অঞ্চলে সামরিক মহড়াও শুরু করেছে যুক্তরাষ্ট্র। বিবিসি বলছে, প্রেসিডেন্ট জো বাইডেন নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি বলেছেন, সেনা সদস্যরা ‘আমাদের দেশের জন্য প্রতিদিন তাদের জীবনকে বাজি রাখছেন’। তিনি আরও বলেন, ‘আমরা আমাদের নিহত সকল যোদ্ধার পরিবারের জন্য প্রার্থনা করছি।’ অবশ্য হেলিকপ্টারটি কোথা থেকে উড়ছিল বা কোথায় বিধ্বস্ত হয়েছে তা মার্কিন সামরিক বিবৃতিতে উল্লেখ করা হয়নি। তবে যুক্তরাষ্ট্র গত এক মাসে পূর্ব ভূমধ্যসাগরে দুটি বিমানবাহী রণতরী, সেইসাথে জাহাজ এবং বহু যুদ্ধবিমানকে নিয়ে গেছে। মূলত ইসরায়েল এবং হামাসের মধ্যে সংঘর্ষ এই অঞ্চলের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়তে পারে বলে যুক্তরাষ্ট্রের উদ্বেগ রয়েছে এবং এই কারণেই সেখানে বিমানবাহী রণতরীসহ ব্যাপক সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে দেশটি। বিশেষ করে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যেন এই সংঘাতে যোগ দিতে না পারে, সেটা নিশ্চিত করতে বেশ আগ্রহী যুক্তরাষ্ট্র। সূত্র: ঢাকা পোস্টআইএ/ ১৩ নভেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×