হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রাজনীতির মাঠে নামছেন মাধুরী – DesheBideshe

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৮ নভেম্বর ২০২৩, ০৬:০৭ অপরাহ্ন


মুম্বাই, ১৮ নভেম্বর – রাজনীতিতে নাম লেখাচ্ছেন এক সময়ে বলিউড কাঁপানো অভিনেত্রী মাধুর দিক্ষিত। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের মাঠে দেখা যাবে তাকে।

তারকা প্রচারক হিসেবে নয়, সক্রিয় রাজনীতিতে পা রাখতে চলেছেন বলি ডিভা। সব ঠিকঠাক থাকলে চব্বিশের লোকসভা ভোটে লড়বেন তিনি।

আরও পড়ুন

আত্মসমর্পণ করতেই মিলল জামিন: আদালত থেকে স্বস্তির খবর পেলেন পরীমনি

বিভিন্ন ভারতীয় গণমাধ্যম সূত্রে এমনটাই জানা যাচ্ছে।

মাধুরীর ভক্ত-অনুরাগীসহ রাজনীতিকদের প্রশ্ন, কোন দলের হয়ে লড়বেন এই অভিনেত্রী? কোন আসন থেকে দাঁড়াবেন?

শোনা যাচ্ছে, সব ঠিকঠাক থাকলে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি – বিজেপির টিকিটে উত্তরপশ্চিম মুম্বাই থেকে লড়বেন মাধুরী। ইতোমধ্যে নাকি গেরুয়া শিবিরের নেতাদের সঙ্গে কথাবার্তাও বলতে শুরু করেছেন ‘ধক ধক গার্ল’।

যদিও এসব খবরের সত্যতা এখনও নিশ্চিত করেননি মাধুরী।

তবে চলমান বিশ্বকাপের ওয়াংখেড়েতে ভারত বনাম নিউজিল্যান্ড সেমিফাইনাল ম্যাচে বিজেপি নেতা আশিস সেলারের পাশেই দেখা গেছে অভিনেত্রীকে।

এরপর থেকে তার রাজনীতিতে নামার জল্পনা আরও জোড়ালো হচ্ছে।

সূত্রের খবর, নির্বাচনী লড়াইয়ে নামা নিয়ে নাকি মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের সঙ্গে কথা বলেছেন অভিনেত্রী।

যদিও অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র বলছে, লোকসভা ভোটেও একেবারেই আগ্রহী নন মাধুরী। যদি কখনও রাজনীতিতে পা রাখেন তবে রাজ্যসভাতে দেখা যেতে পারে তাকে।

উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে অমিত শাহের সঙ্গে দেখা করেছিলেন মাধুরী। সেই সময়ও তার রাজনীতিতে যোগ দেওয়ার জল্পনা শুরু হয়েছিল। যদিও বাস্তবে তেমনটা হয়নি।

তিন দশকের বেশি সময় ধরে বলিউড দাপিয়ে বেরিয়েছেন মাধুরী। একটা সময় বলিউডের এক নম্বর অভিনেত্রী ছিলেন তিনি। ক্যারিয়ারের এক পর্যায়ে চিকিৎসক শ্রীরাম নেনেকে বিয়ে করে আমেরিকায় পাড়ি জমান। অভিনয়ে লম্বা বিরতির পর ২০০৭ সালে ‘আজা নাচ লে’ ছবির মাধ্যমে ফের বলিউডে প্রত্যাবর্তন হয় তার।

আইএ/ ১৮ নভেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

রাজনীতির মাঠে নামছেন মাধুরী – DesheBideshe

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রাজনীতির মাঠে নামছেন মাধুরী – DesheBideshe

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৮ নভেম্বর ২০২৩, ০৬:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ১৮ নভেম্বর – রাজনীতিতে নাম লেখাচ্ছেন এক সময়ে বলিউড কাঁপানো অভিনেত্রী মাধুর দিক্ষিত। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের মাঠে দেখা যাবে তাকে। তারকা প্রচারক হিসেবে নয়, সক্রিয় রাজনীতিতে পা রাখতে চলেছেন বলি ডিভা। সব ঠিকঠাক থাকলে চব্বিশের লোকসভা ভোটে লড়বেন তিনি। বিভিন্ন ভারতীয় গণমাধ্যম সূত্রে এমনটাই জানা যাচ্ছে। মাধুরীর ভক্ত-অনুরাগীসহ রাজনীতিকদের প্রশ্ন, কোন দলের হয়ে লড়বেন এই অভিনেত্রী? কোন আসন থেকে দাঁড়াবেন? শোনা যাচ্ছে, সব ঠিকঠাক থাকলে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি – বিজেপির টিকিটে উত্তরপশ্চিম মুম্বাই থেকে লড়বেন মাধুরী। ইতোমধ্যে নাকি গেরুয়া শিবিরের নেতাদের সঙ্গে কথাবার্তাও বলতে শুরু করেছেন ‘ধক ধক গার্ল’। যদিও এসব খবরের সত্যতা এখনও নিশ্চিত করেননি মাধুরী। তবে চলমান বিশ্বকাপের ওয়াংখেড়েতে ভারত বনাম নিউজিল্যান্ড সেমিফাইনাল ম্যাচে বিজেপি নেতা আশিস সেলারের পাশেই দেখা গেছে অভিনেত্রীকে। এরপর থেকে তার রাজনীতিতে নামার জল্পনা আরও জোড়ালো হচ্ছে। সূত্রের খবর, নির্বাচনী লড়াইয়ে নামা নিয়ে নাকি মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের সঙ্গে কথা বলেছেন অভিনেত্রী। যদিও অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র বলছে, লোকসভা ভোটেও একেবারেই আগ্রহী নন মাধুরী। যদি কখনও রাজনীতিতে পা রাখেন তবে রাজ্যসভাতে দেখা যেতে পারে তাকে। উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে অমিত শাহের সঙ্গে দেখা করেছিলেন মাধুরী। সেই সময়ও তার রাজনীতিতে যোগ দেওয়ার জল্পনা শুরু হয়েছিল। যদিও বাস্তবে তেমনটা হয়নি। তিন দশকের বেশি সময় ধরে বলিউড দাপিয়ে বেরিয়েছেন মাধুরী। একটা সময় বলিউডের এক নম্বর অভিনেত্রী ছিলেন তিনি। ক্যারিয়ারের এক পর্যায়ে চিকিৎসক শ্রীরাম নেনেকে বিয়ে করে আমেরিকায় পাড়ি জমান। অভিনয়ে লম্বা বিরতির পর ২০০৭ সালে ‘আজা নাচ লে’ ছবির মাধ্যমে ফের বলিউডে প্রত্যাবর্তন হয় তার। আইএ/ ১৮ নভেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×