হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বান্দরবানের রোয়াংছড়িতে ৫৭ পাড়াবাসীর মাঝে আশার আলো জ্বালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২০ নভেম্বর ২০২৩, ১০:২৭ অপরাহ্ন

রিমন পালিত,বান্দরবান প্রতিনিধি::

দীর্ঘ প্রতীক্ষার পর বান্দরবানের দুর্গম রোয়াংছড়ি উপজেলার ক্যপ্লাং পাড়ায় ৫৭ পরিবারের মাঝে আশার আলো জ্বালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ।

বান্দরবানে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ’র সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ হয়ে যাওয়ার পর এলাকায় ফিরে আসা ৫৭ পরিবারকে বিনামূল্যে চিকিৎসা ও খাদ্য সহায়তা দিয়েছে সেনাবাহিনী।

সোমবার দুপুরে রোয়াংছড়ি উপজেলা সদর থেকে ১৩ কিলোমিটার দূরে দুর্গম ক্যপ্লাং পাড়ায় বান্দরবান সদর জোনের সেনা সদস্যরা এই সহায়তা দিয়েছে।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

এ সময় সেনাবাহিনীর সদর জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান পিএসসি ,উপ-অধিনায়ক মেজর এস এম মাহমুদুল হাসান, শান্তি প্রতিষ্ঠা কমিটির সদস্য ও বম সোশ্যাল কাউন্সিলের সভাপতি লালজার বম, সেনাবাহিনীর চিকিৎসা কর্মকর্তা ক্যাপ্টেন আসাদুল ইসলাম, রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল কালামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ওই পাড়ার ৯৭ পরিবারের মধ্যে ৫৭ পরিবার আজ ফিরে এসেছে। এরা বিভিন্ন জায়গায় এতদিন পালিয়ে ছিল। কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ’র সন্ত্রাসী তৎপরতার কারণে ওই পারাসহ আশেপাশের ১০টিরও বেশি পাড়া থেকে তিন শতাধিক পরিবার সীমান্ত এলাকাসহ বিভিন্ন এলাকায় পালিয়ে যায়। দীর্ঘ আট মাস পর পালিয়ে যাওয়া ওই পরিবারগুলো এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পাড়ায় ফিরতে শুরু করেছে। সেনাবাহিনীর সদর জোনের অধিনায়ক জানিয়েছেন ফিরে আসা পরিবারগুলোকে চিকিৎসা সহায়তা, শিশুদের শিক্ষা সামগ্রী, খাদ্য সহায়তাসহ নানা সহায়তা দেয়া হবে। সে সাথে এলাকায় নিরাপত্তাও দিবে সেনাবাহিনী।

সম্প্রতি শান্তি প্রতিষ্ঠা কমিটির সাথে কেএনএফ’র সরাসরি বৈঠকের পর তিনটি বিষয়ে সমঝোতা হওয়ায় পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

বান্দরবানের রোয়াংছড়িতে ৫৭ পাড়াবাসীর মাঝে আশার আলো জ্বালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বান্দরবানের রোয়াংছড়িতে ৫৭ পাড়াবাসীর মাঝে আশার আলো জ্বালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২০ নভেম্বর ২০২৩, ১০:২৭ অপরাহ্ন
Print Image
রিমন পালিত,বান্দরবান প্রতিনিধি:: দীর্ঘ প্রতীক্ষার পর বান্দরবানের দুর্গম রোয়াংছড়ি উপজেলার ক্যপ্লাং পাড়ায় ৫৭ পরিবারের মাঝে আশার আলো জ্বালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী । বান্দরবানে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ'র সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ হয়ে যাওয়ার পর এলাকায় ফিরে আসা ৫৭ পরিবারকে বিনামূল্যে চিকিৎসা ও খাদ্য সহায়তা দিয়েছে সেনাবাহিনী। সোমবার দুপুরে রোয়াংছড়ি উপজেলা সদর থেকে ১৩ কিলোমিটার দূরে দুর্গম ক্যপ্লাং পাড়ায় বান্দরবান সদর জোনের সেনা সদস্যরা এই সহায়তা দিয়েছে। এ সময় সেনাবাহিনীর সদর জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান পিএসসি ,উপ-অধিনায়ক মেজর এস এম মাহমুদুল হাসান, শান্তি প্রতিষ্ঠা কমিটির সদস্য ও বম সোশ্যাল কাউন্সিলের সভাপতি লালজার বম, সেনাবাহিনীর চিকিৎসা কর্মকর্তা ক্যাপ্টেন আসাদুল ইসলাম, রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল কালামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ওই পাড়ার ৯৭ পরিবারের মধ্যে ৫৭ পরিবার আজ ফিরে এসেছে। এরা বিভিন্ন জায়গায় এতদিন পালিয়ে ছিল। কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ'র সন্ত্রাসী তৎপরতার কারণে ওই পারাসহ আশেপাশের ১০টিরও বেশি পাড়া থেকে তিন শতাধিক পরিবার সীমান্ত এলাকাসহ বিভিন্ন এলাকায় পালিয়ে যায়। দীর্ঘ আট মাস পর পালিয়ে যাওয়া ওই পরিবারগুলো এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পাড়ায় ফিরতে শুরু করেছে। সেনাবাহিনীর সদর জোনের অধিনায়ক জানিয়েছেন ফিরে আসা পরিবারগুলোকে চিকিৎসা সহায়তা, শিশুদের শিক্ষা সামগ্রী, খাদ্য সহায়তাসহ নানা সহায়তা দেয়া হবে। সে সাথে এলাকায় নিরাপত্তাও দিবে সেনাবাহিনী। সম্প্রতি শান্তি প্রতিষ্ঠা কমিটির সাথে কেএনএফ'র সরাসরি বৈঠকের পর তিনটি বিষয়ে সমঝোতা হওয়ায় পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×