হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নৌকা প্রতীক পেতে মনোনয়ন ফরম জমা দিলেন মাহিয়া মাহি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩, ০২:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ২০ নভেম্বর – আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসন থেকে অংশ নিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম দাখিল করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

সোমবার (২০ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন তিনি।

গত শনিবার (১৮ নভেম্বর) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মাহির পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার প্রতিনিধি।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

মনোনয়ন ফরম দাখিল শেষে মাহি সাংবাদিকদের বলেন, আমি নারীদের জন্য কাজ করতে চাই। মনোনয়ন পেলে ধ্যানে-জ্ঞানে দেশের জন্য কাজ করবো। বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ পড়ে রাজনীতির প্রতি আমার আগ্রহ এসেছে।

মনোনয়ন পাওয়ার বিষয়ে এ অভিনেত্রী বলেন, আমি শতভাগ আশা করছি নমিনেশন পাবো। প্রধানমন্ত্রী আমাকে বিবেচনা করবেন। পাশাপাশি এবার নির্বাচনও অবাধ-সুষ্ঠু হবে আশা করছি৷

তিনি বলেন, এলাকার সাধারণ মানুষ উৎসাহ দিয়েছেন। তারা আমাকে তাদের প্রতিনিধি হিসেবে দেখতে চান। এ কারণেই আমি মনোনয়ন ফরম সংগ্রহ করেছি।

গত শনিবার (১৮ নভেম্বর) রাতে নিজেই ফেসবুক পোস্টে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়টি জানান মাহিয়া মাহি। পোস্ট করা একটি ছবিতে মাহিকে ফরম হাতে নিয়ে স্বামী রাকিব সরকার, মা দিলারা ইয়াসমীন, বাবা আবু বকর খোকনের সঙ্গে ফ্রেমবন্দি দেখা যায়।

এর আগে ২০২২ সালে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম কিনেছিলেন অভিনেত্রী মাহিয়া মাহি। তবে তাকে মনোনয়ন দেওয়া হয়নি। ওই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন জিয়াউর রহমান।

আইএ/ ২০ নভেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

নৌকা প্রতীক পেতে মনোনয়ন ফরম জমা দিলেন মাহিয়া মাহি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নৌকা প্রতীক পেতে মনোনয়ন ফরম জমা দিলেন মাহিয়া মাহি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩, ০২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২০ নভেম্বর – আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসন থেকে অংশ নিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম দাখিল করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সোমবার (২০ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন তিনি। গত শনিবার (১৮ নভেম্বর) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মাহির পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার প্রতিনিধি। মনোনয়ন ফরম দাখিল শেষে মাহি সাংবাদিকদের বলেন, আমি নারীদের জন্য কাজ করতে চাই। মনোনয়ন পেলে ধ্যানে-জ্ঞানে দেশের জন্য কাজ করবো। বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ পড়ে রাজনীতির প্রতি আমার আগ্রহ এসেছে। মনোনয়ন পাওয়ার বিষয়ে এ অভিনেত্রী বলেন, আমি শতভাগ আশা করছি নমিনেশন পাবো। প্রধানমন্ত্রী আমাকে বিবেচনা করবেন। পাশাপাশি এবার নির্বাচনও অবাধ-সুষ্ঠু হবে আশা করছি৷ তিনি বলেন, এলাকার সাধারণ মানুষ উৎসাহ দিয়েছেন। তারা আমাকে তাদের প্রতিনিধি হিসেবে দেখতে চান। এ কারণেই আমি মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। গত শনিবার (১৮ নভেম্বর) রাতে নিজেই ফেসবুক পোস্টে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়টি জানান মাহিয়া মাহি। পোস্ট করা একটি ছবিতে মাহিকে ফরম হাতে নিয়ে স্বামী রাকিব সরকার, মা দিলারা ইয়াসমীন, বাবা আবু বকর খোকনের সঙ্গে ফ্রেমবন্দি দেখা যায়। এর আগে ২০২২ সালে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম কিনেছিলেন অভিনেত্রী মাহিয়া মাহি। তবে তাকে মনোনয়ন দেওয়া হয়নি। ওই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন জিয়াউর রহমান। আইএ/ ২০ নভেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×