হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সংসার ভাঙার পর বাড়ি ভাড়া পাচ্ছেন না অভিনেত্রী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৫ নভেম্বর ২০২৩, ০৬:০৭ অপরাহ্ন


মুম্বাই, ২৫ নভেম্বর – গত জুন মাসে বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের ভাই রাজিব সেনের সঙ্গে বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন টেলিভিশন অভিনেত্রী চারু অসোপা। বিচ্ছেদের পর থেকে রাজস্থানে বাবা-মায়ের সঙ্গেই ছিলেন তিনি। কিন্তু সম্প্রতি মুম্বাইয়ে ফিরে বিপাকে পড়েছেন এই অভিনেত্রী। কারণ সিঙ্গেল মাদার হওয়ায় বাড়ি ভাড়া পাচ্ছেন না বলে অভিযোগ তার। খবর- টাইমস অব ইন্ডিয়ার।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন চারু। যেখানে গাড়িতে বসে কাঁদতে দেখা যায় তাকে। ওই ভিডিওর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আমাদের সমাজে একজন নারী যাই করুক না কেন, তার চিন্তাধারার কোনো পরিবর্তন হয় না। আজও নারীকে বাড়ি ভাড়া দেওয়ার আগে দেখা হয়, তার সঙ্গে কোনো পুরুষের নাম যুক্ত আছে কি না, যদি না থাকে তবে তাকে বাড়ি ভাড়া দেওয়া হয় না।’

নিজের অভিজ্ঞতা জানিয়ে চারু বলেন, ‘যারা বাড়ি ভাড়া দিতে রাজি নয়, তারাই বাইরে গিয়ে নারীর ক্ষমতায়নের নামে বড় বড় বক্তৃতা দেয়। আজকে আমাকে বাড়ি ভাড়া দিতে অস্বীকার করেছে। কারণ আমি সিঙ্গেল মা। যে দেশে নারীদের পূজা করা হয়, সেখানে নারীদের এই অবস্থা।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

অন্য একটি পোস্টে চারু বলেন, ‘আমি জানি আজ অথবা কাল বাড়ি ভাড়া পাব। কিন্তু এটা জানি না, এই সমাজের কখন পরিবর্তন হবে। আমি শুধু আমার সমস্যার কারণে এ কথাগুলো বলছি না, আমি অন্য নারীদের জন্যও বলছি।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি প্রকাশের পর অনেকেই চারুর হয়ে আওয়াজ তুলেছেন। বর্তমানে সমাজে নারীরা এভাবেই নানা বিষয়ে জটিলতার মুখে পড়ছেন, সেসবও তারা তুলে ধরেছেন। কেউ কেউ অভিনেত্রীকে সান্ত্বনাও জানিয়েছেন।

প্রসঙ্গত, ২০১৯ সালে রাজিবের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন চারু। ২০২১ সালের ১ নভেম্বর এ দম্পতির ঘর আলো করে জন্ম নেয় এক কন্যাসন্তান। এর দুই বছরের মাথায় বিচ্ছেদের পথে হাঁটেন এই জুটি।

আইএ/ ২৫ নভেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

সংসার ভাঙার পর বাড়ি ভাড়া পাচ্ছেন না অভিনেত্রী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সংসার ভাঙার পর বাড়ি ভাড়া পাচ্ছেন না অভিনেত্রী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৫ নভেম্বর ২০২৩, ০৬:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ২৫ নভেম্বর – গত জুন মাসে বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের ভাই রাজিব সেনের সঙ্গে বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন টেলিভিশন অভিনেত্রী চারু অসোপা। বিচ্ছেদের পর থেকে রাজস্থানে বাবা-মায়ের সঙ্গেই ছিলেন তিনি। কিন্তু সম্প্রতি মুম্বাইয়ে ফিরে বিপাকে পড়েছেন এই অভিনেত্রী। কারণ সিঙ্গেল মাদার হওয়ায় বাড়ি ভাড়া পাচ্ছেন না বলে অভিযোগ তার। খবর- টাইমস অব ইন্ডিয়ার। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন চারু। যেখানে গাড়িতে বসে কাঁদতে দেখা যায় তাকে। ওই ভিডিওর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আমাদের সমাজে একজন নারী যাই করুক না কেন, তার চিন্তাধারার কোনো পরিবর্তন হয় না। আজও নারীকে বাড়ি ভাড়া দেওয়ার আগে দেখা হয়, তার সঙ্গে কোনো পুরুষের নাম যুক্ত আছে কি না, যদি না থাকে তবে তাকে বাড়ি ভাড়া দেওয়া হয় না।’ নিজের অভিজ্ঞতা জানিয়ে চারু বলেন, ‘যারা বাড়ি ভাড়া দিতে রাজি নয়, তারাই বাইরে গিয়ে নারীর ক্ষমতায়নের নামে বড় বড় বক্তৃতা দেয়। আজকে আমাকে বাড়ি ভাড়া দিতে অস্বীকার করেছে। কারণ আমি সিঙ্গেল মা। যে দেশে নারীদের পূজা করা হয়, সেখানে নারীদের এই অবস্থা। অন্য একটি পোস্টে চারু বলেন, ‘আমি জানি আজ অথবা কাল বাড়ি ভাড়া পাব। কিন্তু এটা জানি না, এই সমাজের কখন পরিবর্তন হবে। আমি শুধু আমার সমস্যার কারণে এ কথাগুলো বলছি না, আমি অন্য নারীদের জন্যও বলছি।’ সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি প্রকাশের পর অনেকেই চারুর হয়ে আওয়াজ তুলেছেন। বর্তমানে সমাজে নারীরা এভাবেই নানা বিষয়ে জটিলতার মুখে পড়ছেন, সেসবও তারা তুলে ধরেছেন। কেউ কেউ অভিনেত্রীকে সান্ত্বনাও জানিয়েছেন। প্রসঙ্গত, ২০১৯ সালে রাজিবের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন চারু। ২০২১ সালের ১ নভেম্বর এ দম্পতির ঘর আলো করে জন্ম নেয় এক কন্যাসন্তান। এর দুই বছরের মাথায় বিচ্ছেদের পথে হাঁটেন এই জুটি। আইএ/ ২৫ নভেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×