হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়া-টেকনাফ আসনে এবারও নৌকায় পাল তোলার দায়িত্ব পেলেন শাহীন আক্তার

নিজস্ব প্রতিবেদক :

নিজস্ব প্রতিবেদক :

রবিবার, ২৬ নভেম্বর ২০২৩, ০৭:০৩ অপরাহ্ন

কক্সবাজার-৪ (সংসদীয় আসন ২৯৭) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ধরে রেখেছেন বর্তমান সংসদ সদস্য শাহিন আক্তার চৌধুরী।

২৬ নভেম্বর (রবিবার) বিকালে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয় আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের তালিকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রার্থীদের নাম প্রকাশ করেন।

উখিয়া-টেকনাফ আসনের আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসাবে বর্তমান সংসদ সদস্য শাহিন আক্তার চৌধুরীর নাম ঘোষণা করা হয়।

শাহিন আক্তার চৌধুরী বহুল আলোচিত সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির স্ত্রী, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীর আপন বড় বোন, টেকনাফ উপজেলা পরিষদের সাবেক এজাহার মিয়া কোম্পানির পুত্রবধু ও উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম চৌধুরীর মেয়ে।

আরও পড়ুন

উখিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, তিন ঘণ্টা ধরে সড়ক অবরোধ, আটকা কয়েক হাজার যানবাহন

শাহিন আক্তার চৌধুরী স্বাধীনতা পরবর্তী জনগনের সরাসরি ভোটের নির্বাচিত কক্সবাজার জেলার প্রথম নারী সংসদ সদস্য।

স্বামী সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির আকাশচুম্বী জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে শাহিন আক্তার চৌধুরী টানা ২ বার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ছিনিয়ে নিয়ে এসেছেন হেভিওয়েট একাধিক প্রার্থীকে পিছনে পেলে।

বিএনপি নির্বাচনে না আসলে বিনা বাঁধায় শাহীন আক্তার চৌধুরী আবারও যে সংসদ সদস্য নির্বাচিত হবেন সেটা সময়ের ব্যাপার বলে মনে করেন দলেন নেতা কর্মীরা।

লক্ষী আসন হিসেবে পরিচিত উখিয়া টেকনাফ আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলাকায় প্রচলিত রয়েছে আসনটিতে যে দলের এমপি নির্বাচিত হন সে দলই সরকার গঠন করে। তার উপর বিশাল রোহিঙ্গা জনগোষ্ঠীর অবস্থান, বিদেশি দাতা সংস্থার প্রতিনিধিদের বিচরণসহ দেশীবিদেশি এনজিওগুলোর অফিস থাকার কারণে আসনটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই এই আসনটি ঘিরে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে বেশ কিছুদিন ধরে স্নায়ু যুদ্ধ চলছিল। সর্বশেষ দলের হাই কমান্ড শাহীন আক্তার চৌধুরীর উপর ভরসা রেখেছেন।

বদি সমর্থকদের ধারণা, উখিয়া টেকনাফ আসনে যিনিই মনোনয়ন পাবেন বদির বাইরে গিয়ে তিনি নির্বাচিত হয়ে আসতে পারবেন না কখনো। ফলে যা হওয়ার তাই হয়েছে। যার ফলে টানা ২য় বার মনোনয়ন পেলেন আব্দুর রহমান বদির স্ত্রী শাহিন আক্তার।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

উখিয়া-টেকনাফ আসনে এবারও নৌকায় পাল তোলার দায়িত্ব পেলেন শাহীন আক্তার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়া-টেকনাফ আসনে এবারও নৌকায় পাল তোলার দায়িত্ব পেলেন শাহীন আক্তার

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক : | প্রকাশিত: রবিবার, ২৬ নভেম্বর ২০২৩, ০৭:০৩ অপরাহ্ন
Print Image
কক্সবাজার-৪ (সংসদীয় আসন ২৯৭) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ধরে রেখেছেন বর্তমান সংসদ সদস্য শাহিন আক্তার চৌধুরী। ২৬ নভেম্বর (রবিবার) বিকালে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয় আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের তালিকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রার্থীদের নাম প্রকাশ করেন। উখিয়া-টেকনাফ আসনের আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসাবে বর্তমান সংসদ সদস্য শাহিন আক্তার চৌধুরীর নাম ঘোষণা করা হয়। শাহিন আক্তার চৌধুরী বহুল আলোচিত সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির স্ত্রী, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীর আপন বড় বোন, টেকনাফ উপজেলা পরিষদের সাবেক এজাহার মিয়া কোম্পানির পুত্রবধু ও উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম চৌধুরীর মেয়ে। শাহিন আক্তার চৌধুরী স্বাধীনতা পরবর্তী জনগনের সরাসরি ভোটের নির্বাচিত কক্সবাজার জেলার প্রথম নারী সংসদ সদস্য। স্বামী সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির আকাশচুম্বী জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে শাহিন আক্তার চৌধুরী টানা ২ বার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ছিনিয়ে নিয়ে এসেছেন হেভিওয়েট একাধিক প্রার্থীকে পিছনে পেলে। বিএনপি নির্বাচনে না আসলে বিনা বাঁধায় শাহীন আক্তার চৌধুরী আবারও যে সংসদ সদস্য নির্বাচিত হবেন সেটা সময়ের ব্যাপার বলে মনে করেন দলেন নেতা কর্মীরা। লক্ষী আসন হিসেবে পরিচিত উখিয়া টেকনাফ আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলাকায় প্রচলিত রয়েছে আসনটিতে যে দলের এমপি নির্বাচিত হন সে দলই সরকার গঠন করে। তার উপর বিশাল রোহিঙ্গা জনগোষ্ঠীর অবস্থান, বিদেশি দাতা সংস্থার প্রতিনিধিদের বিচরণসহ দেশীবিদেশি এনজিওগুলোর অফিস থাকার কারণে আসনটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই এই আসনটি ঘিরে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে বেশ কিছুদিন ধরে স্নায়ু যুদ্ধ চলছিল। সর্বশেষ দলের হাই কমান্ড শাহীন আক্তার চৌধুরীর উপর ভরসা রেখেছেন। বদি সমর্থকদের ধারণা, উখিয়া টেকনাফ আসনে যিনিই মনোনয়ন পাবেন বদির বাইরে গিয়ে তিনি নির্বাচিত হয়ে আসতে পারবেন না কখনো। ফলে যা হওয়ার তাই হয়েছে। যার ফলে টানা ২য় বার মনোনয়ন পেলেন আব্দুর রহমান বদির স্ত্রী শাহিন আক্তার।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×