হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার মাঝি ১১ চিকিৎসক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৭ নভেম্বর ২০২৩, ০১:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ২৬ নভেম্বর – আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৮টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। রাজধানী বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে রবিবার বিকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দল মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন।

ঘোষিত তালিকায় এবার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নৌকার টিকেট পেয়েছেন ১১ চিকিৎসক। তাদের মধ্যে অনেকে বর্তমান সংসদ ও মন্ত্রিসভার সদস্য। চিকিৎসকরা জানিয়েছেন, পেশাজীবীদের এই মূল্যায়নের মাধ্যমে দেশের রাজনীতির গুণগত পরিবর্তন ঘটবে।

আরও পড়ুন

বুড়িমারী সীমান্তে লাইট বন্ধ করে বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর বাধায় ব্যর্থ

তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, চাঁদপুর-৩ আসন থেকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি নৌকার টিকিট পেয়েছেন। ঢাকা-১৯ আসনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
কুমিল্লা-৭ আসনে নৌকার মাঝি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য ও সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।

সাতক্ষীরা-৩ আসনে সাবেক স্বাস্থ্যমন্ত্রী এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ডা. আ. ফ. ম রুহুল হককে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। টাঙ্গাইল-৩ আসনে বিএসএমএমইউর সাবেক উপাচার্য ডা. কামরুল হাসান খাঁন নৌকার টিকিট পেয়েছেন।

চাপাইনবাবগঞ্জ-১ আসনে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও সংসদ সদস্য সামিল উদ্দিন আহমেদ শিমুলকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।

কিশোরগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন ডা. সৈয়দা জাকিয়া নূর, সিরাজগঞ্জ-৩ আসনে অধ্যাপক ডা. আব্দুল আজিজ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

এছাড়া যশোর-২ আসন থেকে হৃদরোগ বিশেষজ্ঞ ডা. তৌহিদুজ্জামান তুহিন, হবিগঞ্জ-১ আসনে ডা. মুশফিক হুসেন চৌধুরী, মেহেরপুর-২ আসনে জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এবং রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ডা. আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক সাগর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে।

সূত্র: বিডি প্রতিদিন
আইএ/ ২৬ নভেম্বর ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার মাঝি ১১ চিকিৎসক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার মাঝি ১১ চিকিৎসক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৭ নভেম্বর ২০২৩, ০১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৬ নভেম্বর – আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৮টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। রাজধানী বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে রবিবার বিকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দল মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন। ঘোষিত তালিকায় এবার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নৌকার টিকেট পেয়েছেন ১১ চিকিৎসক। তাদের মধ্যে অনেকে বর্তমান সংসদ ও মন্ত্রিসভার সদস্য। চিকিৎসকরা জানিয়েছেন, পেশাজীবীদের এই মূল্যায়নের মাধ্যমে দেশের রাজনীতির গুণগত পরিবর্তন ঘটবে। তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, চাঁদপুর-৩ আসন থেকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি নৌকার টিকিট পেয়েছেন। ঢাকা-১৯ আসনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।কুমিল্লা-৭ আসনে নৌকার মাঝি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য ও সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। সাতক্ষীরা-৩ আসনে সাবেক স্বাস্থ্যমন্ত্রী এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ডা. আ. ফ. ম রুহুল হককে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। টাঙ্গাইল-৩ আসনে বিএসএমএমইউর সাবেক উপাচার্য ডা. কামরুল হাসান খাঁন নৌকার টিকিট পেয়েছেন। চাপাইনবাবগঞ্জ-১ আসনে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও সংসদ সদস্য সামিল উদ্দিন আহমেদ শিমুলকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। কিশোরগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন ডা. সৈয়দা জাকিয়া নূর, সিরাজগঞ্জ-৩ আসনে অধ্যাপক ডা. আব্দুল আজিজ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। এছাড়া যশোর-২ আসন থেকে হৃদরোগ বিশেষজ্ঞ ডা. তৌহিদুজ্জামান তুহিন, হবিগঞ্জ-১ আসনে ডা. মুশফিক হুসেন চৌধুরী, মেহেরপুর-২ আসনে জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এবং রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ডা. আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক সাগর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে। সূত্র: বিডি প্রতিদিনআইএ/ ২৬ নভেম্বর ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×