হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

খুটাখালী থেকে বন মামলার ২ পলাতক আসামীকে আটক করেছে র‌্যাব

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২ ডিসেম্বর ২০২৩, ০৬:২০ অপরাহ্ন

সেলিম উদ্দীন, ঈদগাঁও।

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে অভিযান চালিয়ে বন আইন-১৯২৭ এর চার্জশিটভুক্ত দীর্ঘদিন যাবত পলাতক ও সরকারি কাজে বাধা প্রদানকারী ৬ মাসের সাজাপ্রাপ্ত ২ আসামীকে আটক করেছে র‌্যাব।

গতকাল শনিবার ভোর রাতে উপজেলার খুটাখালী ইউনিয়নের সেগুন বাগিচা বাগাইন্ন্যাপাড়া থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন খুটাখালী ইউনিয়নের সেগুন বাগিচা বাগাইন্ন্যাপাড়া গ্রামের মৃত মোকতার আহমদের পুত্র ওবায়দুল্লা(৪০) ও একই এলাকার আলী হোসেনের পুত্র নুরুল আজিম (৩৮)।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

জানা গেছে, র‌্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, উপরোক্ত মামলার পলাতক ২ আসামী খুটাখালী এলাকায় আত্মগোপনে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে ১ ডিসেম্বর ভোর রাতে র‌্যাব-১৫ একটি চৌকস আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামীদ্বয়কে আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করছিল বলে জানায়।

গ্রেফতারকৃত আসামীদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি শেখ মোহাম্মদ আলী।
২/১২/২০২৩ খ্রি.

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

খুটাখালী থেকে বন মামলার ২ পলাতক আসামীকে আটক করেছে র‌্যাব

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

খুটাখালী থেকে বন মামলার ২ পলাতক আসামীকে আটক করেছে র‌্যাব

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২ ডিসেম্বর ২০২৩, ০৬:২০ অপরাহ্ন
Print Image
সেলিম উদ্দীন, ঈদগাঁও। কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে অভিযান চালিয়ে বন আইন-১৯২৭ এর চার্জশিটভুক্ত দীর্ঘদিন যাবত পলাতক ও সরকারি কাজে বাধা প্রদানকারী ৬ মাসের সাজাপ্রাপ্ত ২ আসামীকে আটক করেছে র‌্যাব। গতকাল শনিবার ভোর রাতে উপজেলার খুটাখালী ইউনিয়নের সেগুন বাগিচা বাগাইন্ন্যাপাড়া থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন খুটাখালী ইউনিয়নের সেগুন বাগিচা বাগাইন্ন্যাপাড়া গ্রামের মৃত মোকতার আহমদের পুত্র ওবায়দুল্লা(৪০) ও একই এলাকার আলী হোসেনের পুত্র নুরুল আজিম (৩৮)। জানা গেছে, র‌্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, উপরোক্ত মামলার পলাতক ২ আসামী খুটাখালী এলাকায় আত্মগোপনে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে ১ ডিসেম্বর ভোর রাতে র‌্যাব-১৫ একটি চৌকস আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামীদ্বয়কে আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করছিল বলে জানায়। গ্রেফতারকৃত আসামীদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি শেখ মোহাম্মদ আলী। ২/১২/২০২৩ খ্রি.

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×