হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ছেলে দীপু মারা গেছেন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩, ০৪:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ০৩ ডিসেম্বর – আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বড় ছেলে সাজেদুল হোসেন দিপু চৌধুরী হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুর আহমেদ মৃত্যুর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তবে এ ব্যাপারে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার পরিবারের কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। এ ঘটনায় মৃতের পরিবার ও নিজ নির্বাচনী এলাকা মতলবে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন

কক্সবাজারে সদর থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩২

সাজেদুল হোসেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু তাঁকে মনোনয়ন না দিয়ে আওয়ামী লীগ তাঁর বাবা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে মনোনয়ন দিয়েছে।

মঞ্জুর আহমেদ বলেন, চাঁদপুর-২ আসনে নৌকার প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে ১৯ নভেম্বর রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয় থেকে বাবার সঙ্গে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন দিপু চৌধুরী। যদিও পরে তিনি (দিপু) আওয়ামী লীগের মনোনয়ন পাননি। পেয়েছেন তাঁর বাবা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ছেলে দীপু মারা গেছেন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ছেলে দীপু মারা গেছেন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩, ০৪:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৩ ডিসেম্বর – আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বড় ছেলে সাজেদুল হোসেন দিপু চৌধুরী হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুর আহমেদ মৃত্যুর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তবে এ ব্যাপারে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার পরিবারের কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। এ ঘটনায় মৃতের পরিবার ও নিজ নির্বাচনী এলাকা মতলবে শোকের ছায়া নেমে এসেছে। সাজেদুল হোসেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু তাঁকে মনোনয়ন না দিয়ে আওয়ামী লীগ তাঁর বাবা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে মনোনয়ন দিয়েছে। মঞ্জুর আহমেদ বলেন, চাঁদপুর-২ আসনে নৌকার প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে ১৯ নভেম্বর রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয় থেকে বাবার সঙ্গে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন দিপু চৌধুরী। যদিও পরে তিনি (দিপু) আওয়ামী লীগের মনোনয়ন পাননি। পেয়েছেন তাঁর বাবা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×