হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

এবার বিয়ে করলেন সন্দীপ্তা – DesheBideshe

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩, ০৩:০৭ পূর্বাহ্ন


আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

কলকাতা, ০৮ ডিসেম্বর – এক সপ্তাহ আগে থেকেই টলিপাড়ায় সাজ সাজ রব। বিয়ে করছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। ৭ ডিসেম্বর পরিকল্পনা অনুযায়ী মনের মানুষের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন নায়িকা। বিয়েতে হলো না কন্যাদান।

বিয়েতে তার পোশাক পরিকল্পনার দায়িত্বে ছিলেন অভিষেক রায়। বিয়েতে ফুশিয়া রঙের বেনারসিতেই দেখা গেল নায়িকাকে। পাশে ছিলেন তার প্রিয় বান্ধবীরা। গায়ে হলুদের সকালে একেবারে সাদামাঠা সাজে ফ্রেমবন্দি হন অভিনেত্রী।

এক দিনেই বিয়ে এবং রিসেপশন। তাই কনে আর বরকে একসঙ্গেই দেখা গেল গায়ে হলুদের সকালে। বিয়ের মেনুতেও ছিল বাঙালিয়ানার ছোঁয়া। বিয়েতে এসেছিলেন টলিপাড়ার অনেক চেনা মুখ। অভিনেতা, পরিচালক থেকে প্রযোজক অনেককেই দেখা গেল আমন্ত্রিতদের তালিকায়।

উল্লেখ্য, সৌম্যর সঙ্গে বেশ কয়েক বছরের প্রেম নায়িকার। প্রথমের দিকে সম্পর্ককে আড়ালে রাখলেও পরবর্তীকালে নিজের সম্পর্ক নিয়ে লুকোছাপা করেননি তারা। আগে নায়িকাকে পর্দায় দক্ষ হাতে সংসার সামলাতে দেখেছেন দর্শক। বাস্তবে তিনি কতটা সংসারী, সেটাই দেখার।

আইএ/ ০৮ ডিসেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

এবার বিয়ে করলেন সন্দীপ্তা – DesheBideshe

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

এবার বিয়ে করলেন সন্দীপ্তা – DesheBideshe

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩, ০৩:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কলকাতা, ০৮ ডিসেম্বর – এক সপ্তাহ আগে থেকেই টলিপাড়ায় সাজ সাজ রব। বিয়ে করছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। ৭ ডিসেম্বর পরিকল্পনা অনুযায়ী মনের মানুষের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন নায়িকা। বিয়েতে হলো না কন্যাদান। বিয়েতে তার পোশাক পরিকল্পনার দায়িত্বে ছিলেন অভিষেক রায়। বিয়েতে ফুশিয়া রঙের বেনারসিতেই দেখা গেল নায়িকাকে। পাশে ছিলেন তার প্রিয় বান্ধবীরা। গায়ে হলুদের সকালে একেবারে সাদামাঠা সাজে ফ্রেমবন্দি হন অভিনেত্রী। এক দিনেই বিয়ে এবং রিসেপশন। তাই কনে আর বরকে একসঙ্গেই দেখা গেল গায়ে হলুদের সকালে। বিয়ের মেনুতেও ছিল বাঙালিয়ানার ছোঁয়া। বিয়েতে এসেছিলেন টলিপাড়ার অনেক চেনা মুখ। অভিনেতা, পরিচালক থেকে প্রযোজক অনেককেই দেখা গেল আমন্ত্রিতদের তালিকায়। উল্লেখ্য, সৌম্যর সঙ্গে বেশ কয়েক বছরের প্রেম নায়িকার। প্রথমের দিকে সম্পর্ককে আড়ালে রাখলেও পরবর্তীকালে নিজের সম্পর্ক নিয়ে লুকোছাপা করেননি তারা। আগে নায়িকাকে পর্দায় দক্ষ হাতে সংসার সামলাতে দেখেছেন দর্শক। বাস্তবে তিনি কতটা সংসারী, সেটাই দেখার। আইএ/ ০৮ ডিসেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×