হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩, ১০:২৪ অপরাহ্ন

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি ::

কক্সবাজারের উখিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।

শনিবার ( ১৬ ডিসেম্বর ) সকালে উখিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে থানা প্রশাসন, রাজনৈতিক, সামাজিক, সরকারি বেসরকারি ও স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান পৃথকভাবে দিবসটি পালন করেছে।

উখিয়া উপজেলা প্রশাসন কর্তৃক গৃহীত কর্মসূচির মধ্যে ছিল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে সহ সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, আধা-সরকারী- বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের স্বরণে শহীদ বেদিতে পূষ্পার্ঘ অর্পন, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ এবং শিক্ষার্থীদের শরীর চর্চা প্রদর্শণ, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, পুরষ্কার বিতরণী, সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

এ উপলক্ষে সকাল ৮ টায় উখিয়া উচ্চ বিদ্যালয় খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন ইউএনও তানভীর হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাহীর আলম, উখিয়া থানার অফিসার ইনচার্জ শামিম হোসেন।

এসময় সহকারী কমিশনার (ভুমি) সালেহ আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুনেচ্ছা বেবি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রঞ্জন বড়ুয়া রাজন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হুদা ও উখিয়া প্রেস ক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিসহ সর্বস্থরের জনগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কুচকাওয়াজের সালাম গ্রহন করেন ইউএনও সহ অতিথিরা।

পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামের বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

উখিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩, ১০:২৪ অপরাহ্ন
Print Image
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি :: কক্সবাজারের উখিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। শনিবার ( ১৬ ডিসেম্বর ) সকালে উখিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে থানা প্রশাসন, রাজনৈতিক, সামাজিক, সরকারি বেসরকারি ও স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান পৃথকভাবে দিবসটি পালন করেছে। উখিয়া উপজেলা প্রশাসন কর্তৃক গৃহীত কর্মসূচির মধ্যে ছিল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে সহ সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, আধা-সরকারী- বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের স্বরণে শহীদ বেদিতে পূষ্পার্ঘ অর্পন, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ এবং শিক্ষার্থীদের শরীর চর্চা প্রদর্শণ, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, পুরষ্কার বিতরণী, সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে সকাল ৮ টায় উখিয়া উচ্চ বিদ্যালয় খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন ইউএনও তানভীর হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাহীর আলম, উখিয়া থানার অফিসার ইনচার্জ শামিম হোসেন। এসময় সহকারী কমিশনার (ভুমি) সালেহ আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুনেচ্ছা বেবি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রঞ্জন বড়ুয়া রাজন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হুদা ও উখিয়া প্রেস ক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিসহ সর্বস্থরের জনগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কুচকাওয়াজের সালাম গ্রহন করেন ইউএনও সহ অতিথিরা। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামের বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×