হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

প্রেমিক সৌরভকেই বিয়ে করলেন দর্শনা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩, ০৩:০৭ পূর্বাহ্ন


কলকাতা, ১৬ ডিসেম্বর – অনেক গুঞ্জনের পর এবার প্রতীক্ষার পালা শেষে চার হাত এক হলো শাকিব খানের নায়িকা দর্শনা বণিক ও অভিনেতা সৌরভ দাসের। গাঁটছড়া বেঁধেছেন তারা।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সাত পাকে বাঁধা পড়েন ভারতের এই দুই তারকা। তপসিয়ার অর্কিড ব্যাঙ্কোয়েট অ্যান্ড গার্ডেনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই যুগল। খবর হিন্দুস্তান টাইমস।

দীর্ঘদিন ধরে প্রেম ছিল তাদের মাঝে, কয়েকদিন আগে বিয়ের গুঞ্জন উঠলে তা অস্বীকার করেন এই জুটি। সেই গুঞ্জনকে এবার বাস্তবে রূপ দিল এক ফেসবুক পোস্টে। শনিবার সকালে দর্শনা ভ্যারিফাইড ফেসবুক পেজ থেকে তাদের বিয়ের কয়েকটি ছবি পোস্ট করেন। সেই ক্যাপশনে তিনি লেখেন, ‘জাস্ট ম্যারেড।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

মূলত শাকিব খানের সঙ্গে অন্তরাত্মা ছবির মাধ্যমে আলোচনায় আসেন এই অভিনেত্রী। দর্শনার স্বামী পেশায় অভিনয়শিল্পী। ‘মন্টু পাইলট’ নামে পরিচিতি পেয়েছেন তিনি।

কলকাতার এক বিলাসবহুল হোটেলে হয় বিয়ের আনুষ্ঠানিকতা। রূপার নকশা করা লাল বেনারসিতে সেজেছিলেন দর্শনা। শাঁখা-পলা পরে যেন নিমেষেই দর্শনার সৌন্দর্য বেড়ে যায় অনেক গুণ; সঙ্গে পরেন হালকা গহনা, ছিল মানানসই মেকআপ। তার পছন্দেই এটি তৈরি হয়েছে। অন্যদিকে, সৌরভের পরনেও মিলেছে বাঙালিয়ানার ছোঁয়া। সাদা পাঞ্জাবি, কাঁধে লাল নকশা করা চাদরে হাজির হয়েছিলেন তিনি।

গত বছরের শুরুর দিকে গুঞ্জন ওঠে, অভিনেত্রী দর্শনা বণিক প্রেম করছেন, তাও সহশিল্পী সৌরভ দাসের সঙ্গে। কয়েক দিন আগে সব জল্পনা-কল্পনার ইতি টেনে বিয়ের ঘোষণা দেন দর্শনা বণিক। অবশেষে প্রেমিক সৌরভের গলায় মালা পরালেন এই অভিনেত্রী।

একাধিক সিনেমায় একসঙ্গে কাজ করেছেন সৌরভ-দর্শনা। সেখান থেকেই তাদের বন্ধুত্ব; যা পরে প্রেমের সম্পর্কে রূপ নেয়।

আইএ/ ১৬ ডিসেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

প্রেমিক সৌরভকেই বিয়ে করলেন দর্শনা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

প্রেমিক সৌরভকেই বিয়ে করলেন দর্শনা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩, ০৩:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কলকাতা, ১৬ ডিসেম্বর – অনেক গুঞ্জনের পর এবার প্রতীক্ষার পালা শেষে চার হাত এক হলো শাকিব খানের নায়িকা দর্শনা বণিক ও অভিনেতা সৌরভ দাসের। গাঁটছড়া বেঁধেছেন তারা। শুক্রবার (১৫ ডিসেম্বর) সাত পাকে বাঁধা পড়েন ভারতের এই দুই তারকা। তপসিয়ার অর্কিড ব্যাঙ্কোয়েট অ্যান্ড গার্ডেনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই যুগল। খবর হিন্দুস্তান টাইমস। দীর্ঘদিন ধরে প্রেম ছিল তাদের মাঝে, কয়েকদিন আগে বিয়ের গুঞ্জন উঠলে তা অস্বীকার করেন এই জুটি। সেই গুঞ্জনকে এবার বাস্তবে রূপ দিল এক ফেসবুক পোস্টে। শনিবার সকালে দর্শনা ভ্যারিফাইড ফেসবুক পেজ থেকে তাদের বিয়ের কয়েকটি ছবি পোস্ট করেন। সেই ক্যাপশনে তিনি লেখেন, ‘জাস্ট ম্যারেড। মূলত শাকিব খানের সঙ্গে অন্তরাত্মা ছবির মাধ্যমে আলোচনায় আসেন এই অভিনেত্রী। দর্শনার স্বামী পেশায় অভিনয়শিল্পী। ‘মন্টু পাইলট’ নামে পরিচিতি পেয়েছেন তিনি। কলকাতার এক বিলাসবহুল হোটেলে হয় বিয়ের আনুষ্ঠানিকতা। রূপার নকশা করা লাল বেনারসিতে সেজেছিলেন দর্শনা। শাঁখা-পলা পরে যেন নিমেষেই দর্শনার সৌন্দর্য বেড়ে যায় অনেক গুণ; সঙ্গে পরেন হালকা গহনা, ছিল মানানসই মেকআপ। তার পছন্দেই এটি তৈরি হয়েছে। অন্যদিকে, সৌরভের পরনেও মিলেছে বাঙালিয়ানার ছোঁয়া। সাদা পাঞ্জাবি, কাঁধে লাল নকশা করা চাদরে হাজির হয়েছিলেন তিনি। গত বছরের শুরুর দিকে গুঞ্জন ওঠে, অভিনেত্রী দর্শনা বণিক প্রেম করছেন, তাও সহশিল্পী সৌরভ দাসের সঙ্গে। কয়েক দিন আগে সব জল্পনা-কল্পনার ইতি টেনে বিয়ের ঘোষণা দেন দর্শনা বণিক। অবশেষে প্রেমিক সৌরভের গলায় মালা পরালেন এই অভিনেত্রী। একাধিক সিনেমায় একসঙ্গে কাজ করেছেন সৌরভ-দর্শনা। সেখান থেকেই তাদের বন্ধুত্ব; যা পরে প্রেমের সম্পর্কে রূপ নেয়। আইএ/ ১৬ ডিসেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×