হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দেশে ফিরছেন শাবনূর – DesheBideshe

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩, ০৫:০৭ অপরাহ্ন


ঢাকা, ১৭ ডিসেম্বর – নব্বই দশকের দাপুটে নায়িকা শাবনূর। এক সময় সিনেমায় নিজের সাবলীল অভিনয়ে দিয়ে দর্শক মাতিয়েছেন এই নায়িকা। যা আজও মনে দাগ কেটে আছে সিনেমাপ্রেমীদের মনে। রোববার (১৭ ডিসেম্বর) দর্শকনন্দিত এই নায়িকার শুভ জন্মদিন। জীবনের ৪৪ বসন্ত পেরিয়ে ৪৫-এ পা দিয়েছেন শাবনূর।

তবে দীর্ঘদিন ধরেই পর্দার বাইরে রয়েছেন তিনি। গত এক দশক ধরে বসবাস করছেন অস্ট্রেলিয়ায়। একসময় ছয় মাস পরপর দেশে আসতেন। কিন্তু গত তিন বছরের বেশি সময় ধরে ঢাকায় আসা হয়নি শাবনূরের। অবশেষে দীর্ঘদিন পর দেশে ফিরলেন দর্শকনন্দিত এই নায়িকা।

এতো লম্বা সময় ধরে দেশ ছেড়ে থাকা হয়নি শাবনূরের। তাই দেশে ফেরার জন্য ব্যাপক ব্যাকুল ছিলেন তিনি। কিন্তু ব্যাটে-বলে সবকিছু না মেলায় দেশে আসা হচ্ছিল না তার।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

শাবনূর জানান, পরিবার ও কাছের মানুষেরা ছাড়া ঢাকায় আসার খবরটা আপাতত কাউকে জানাতে চাননি তিনি। পাশাপাশি দেশে কিছু কাজ জমে আছে এই নায়িকার। তাই এই সুযোগে নিরিবিলি সেসব সেরে নিচ্ছেন শাবনূর।

এ প্রসঙ্গে চিত্রনায়িকা বলেন, অনেক দিন দেশে না থাকায় নানান কাজ জমে আছে। হাবিজাবি অনেক কাজ। অনেক। ওসব করছি। তাই চুপচাপ আছি। কাউকে জানাইনি।
জানা গেছে, নতুন সিনেমার কথাবার্তা চলছে শাবনূরের। ইতোমধ্যে সিনেমার গল্পও শুনছেন। প্রায় প্রতিদিনই বনানীতে একটি প্রযোজনা সংস্থার অফিসে নতুন গল্পের রিহার্সালের পাশাপাশি চলছে পরিচালকের সঙ্গে সলাপরামর্শ।

শাবনূর নিজে না জানালেও একাধিক সূত্র নিশ্চিত করেছে, আগামী বছরের দুই ঈদের যে কোনো একটিতে চলচ্চিত্রের পর্দায় দেখা যাবে শাবনূরকে। সিনেমায় শাবনূরের বিপরীতে অভিনয় করবেন মাহফুজ আহমেদ। আর এটি নির্মাণ করবেন চয়নিকা চৌধুরী।

এ দিকে দীর্ঘদিন ধরে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত না থাকায় ফিটনেসের বিষয়ে তেমন একটা ভাবেননি শাবনূর। সংসার ও সন্তান নিয়ে ব্যস্ত থাকায় নিজের প্রতি খুব একটা নজর দিতে পারেননি। তবে সিনেমায় ফেরার কথা হলে, তখন নিজের ফিটনেসের দিকেও নজর দিয়েছেন শাবনূর। পুরোপুরি ফিট হতে কয়েক মাস সময় লাগবে বলে জানান তিনি।

গল্প এবং চরিত্রে নিয়ে শাবনূর বলেন, আমরা নিজেরা গল্প নিয়ে আলাপ–আলোচনা করছি, ঠিক আছে। গল্প, চরিত্র আমাদের পছন্দ হয়েছে। কিন্তু পুরোপুরি ফিট না হলে কোনোভাবেই ফিরব না। তাই ফেরার খবরটা যেন ফেরার মতোই হয়, সেদিকটায় খেয়াল রাখতে হবে।

আইএ/ ১৭ ডিসেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

দেশে ফিরছেন শাবনূর – DesheBideshe

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দেশে ফিরছেন শাবনূর – DesheBideshe

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩, ০৫:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৭ ডিসেম্বর – নব্বই দশকের দাপুটে নায়িকা শাবনূর। এক সময় সিনেমায় নিজের সাবলীল অভিনয়ে দিয়ে দর্শক মাতিয়েছেন এই নায়িকা। যা আজও মনে দাগ কেটে আছে সিনেমাপ্রেমীদের মনে। রোববার (১৭ ডিসেম্বর) দর্শকনন্দিত এই নায়িকার শুভ জন্মদিন। জীবনের ৪৪ বসন্ত পেরিয়ে ৪৫-এ পা দিয়েছেন শাবনূর। তবে দীর্ঘদিন ধরেই পর্দার বাইরে রয়েছেন তিনি। গত এক দশক ধরে বসবাস করছেন অস্ট্রেলিয়ায়। একসময় ছয় মাস পরপর দেশে আসতেন। কিন্তু গত তিন বছরের বেশি সময় ধরে ঢাকায় আসা হয়নি শাবনূরের। অবশেষে দীর্ঘদিন পর দেশে ফিরলেন দর্শকনন্দিত এই নায়িকা। এতো লম্বা সময় ধরে দেশ ছেড়ে থাকা হয়নি শাবনূরের। তাই দেশে ফেরার জন্য ব্যাপক ব্যাকুল ছিলেন তিনি। কিন্তু ব্যাটে-বলে সবকিছু না মেলায় দেশে আসা হচ্ছিল না তার। শাবনূর জানান, পরিবার ও কাছের মানুষেরা ছাড়া ঢাকায় আসার খবরটা আপাতত কাউকে জানাতে চাননি তিনি। পাশাপাশি দেশে কিছু কাজ জমে আছে এই নায়িকার। তাই এই সুযোগে নিরিবিলি সেসব সেরে নিচ্ছেন শাবনূর। এ প্রসঙ্গে চিত্রনায়িকা বলেন, অনেক দিন দেশে না থাকায় নানান কাজ জমে আছে। হাবিজাবি অনেক কাজ। অনেক। ওসব করছি। তাই চুপচাপ আছি। কাউকে জানাইনি।জানা গেছে, নতুন সিনেমার কথাবার্তা চলছে শাবনূরের। ইতোমধ্যে সিনেমার গল্পও শুনছেন। প্রায় প্রতিদিনই বনানীতে একটি প্রযোজনা সংস্থার অফিসে নতুন গল্পের রিহার্সালের পাশাপাশি চলছে পরিচালকের সঙ্গে সলাপরামর্শ। শাবনূর নিজে না জানালেও একাধিক সূত্র নিশ্চিত করেছে, আগামী বছরের দুই ঈদের যে কোনো একটিতে চলচ্চিত্রের পর্দায় দেখা যাবে শাবনূরকে। সিনেমায় শাবনূরের বিপরীতে অভিনয় করবেন মাহফুজ আহমেদ। আর এটি নির্মাণ করবেন চয়নিকা চৌধুরী। এ দিকে দীর্ঘদিন ধরে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত না থাকায় ফিটনেসের বিষয়ে তেমন একটা ভাবেননি শাবনূর। সংসার ও সন্তান নিয়ে ব্যস্ত থাকায় নিজের প্রতি খুব একটা নজর দিতে পারেননি। তবে সিনেমায় ফেরার কথা হলে, তখন নিজের ফিটনেসের দিকেও নজর দিয়েছেন শাবনূর। পুরোপুরি ফিট হতে কয়েক মাস সময় লাগবে বলে জানান তিনি। গল্প এবং চরিত্রে নিয়ে শাবনূর বলেন, আমরা নিজেরা গল্প নিয়ে আলাপ–আলোচনা করছি, ঠিক আছে। গল্প, চরিত্র আমাদের পছন্দ হয়েছে। কিন্তু পুরোপুরি ফিট না হলে কোনোভাবেই ফিরব না। তাই ফেরার খবরটা যেন ফেরার মতোই হয়, সেদিকটায় খেয়াল রাখতে হবে। আইএ/ ১৭ ডিসেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×