হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ব্যালট পেপার নিয়ে ইসির নির্দেশনা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩, ০৪:০৭ অপরাহ্ন


ঢাকা, ১৯ ডিসেম্বর – জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার নিয়ে রিটার্নিং কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৮ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তাদের এ বিষয়ে নির্দেশনা পাঠান ইসির উপসচিব মো. আতিয়ার রহমান।

এতে বলা হয়, ভোট গণনার কাজ শেষ হওয়ার পর পরই প্রত্যেক প্রিসাইডিং অফিসার ব্যবহৃত ব্যালট পেপার ভর্তি সিলমোহরকৃত বিভিন্ন ধরনের প্যাকেট, ভোট গণনার বিবরণী এবং ব্যালট পেপারের হিসাব সরাসরি অথবা সহকারী রিটার্নিং অফিসারের মাধ্যমে রিটার্নিং অফিসারের কাছে পাঠাতে হবে।

ফলাফল একত্রীকরণের বিষয়ে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৩৭ এর বিধান অনুসরণ করতে হবে। কাজ শেষের আগে প্রত্যেক প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তার নির্বাচনী এজেন্টকে লিখিত নোটিশের মাধ্যমে ফলাফল একত্রীকরণের স্থান ও সময় জানিয়ে দিতে হবে।

আরও পড়ুন

কোনো বিদেশি এজেন্সির সঙ্গে জামায়াতের বসার ইতিহাস নেই, প্রমাণ দিন: জামায়াত আমিরের চ্যালেঞ্জ

নির্দিষ্ট সময় এবং দিনে উপস্থিত প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা নির্বাচনী এজেন্টদের সম্মুখে আইন ও বিধি দ্বারা নির্ধারিত নিয়মে ফলাফল একত্রীকরণ করতে হবে। ফলাফল একত্রীকরণের পূর্ব মুহূর্ত পর্যন্ত যে সমস্ত পোস্টাল ব্যালট পেপার রিটার্নিং অফিসারের হাতে পৌঁছাবে, তা প্রিসাইডিং অফিসারদের থেকে প্রাপ্ত ফলাফলের সঙ্গে যোগ করে প্রত্যেক প্রার্থীর ফলাফল নির্ধারণ করতে হবে।

যতদূর সম্ভব ভোটগ্রহণের দিবসের পরের দিন সকাল ১০টার মধ্যে ফলাফল একত্রীকরণের কাজ শেষ করতে বিশেষভাবে উল্লেখ করা হয়।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৯ ডিসেম্বর ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ব্যালট পেপার নিয়ে ইসির নির্দেশনা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ব্যালট পেপার নিয়ে ইসির নির্দেশনা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩, ০৪:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৯ ডিসেম্বর – জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার নিয়ে রিটার্নিং কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৮ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তাদের এ বিষয়ে নির্দেশনা পাঠান ইসির উপসচিব মো. আতিয়ার রহমান। এতে বলা হয়, ভোট গণনার কাজ শেষ হওয়ার পর পরই প্রত্যেক প্রিসাইডিং অফিসার ব্যবহৃত ব্যালট পেপার ভর্তি সিলমোহরকৃত বিভিন্ন ধরনের প্যাকেট, ভোট গণনার বিবরণী এবং ব্যালট পেপারের হিসাব সরাসরি অথবা সহকারী রিটার্নিং অফিসারের মাধ্যমে রিটার্নিং অফিসারের কাছে পাঠাতে হবে। ফলাফল একত্রীকরণের বিষয়ে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৩৭ এর বিধান অনুসরণ করতে হবে। কাজ শেষের আগে প্রত্যেক প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তার নির্বাচনী এজেন্টকে লিখিত নোটিশের মাধ্যমে ফলাফল একত্রীকরণের স্থান ও সময় জানিয়ে দিতে হবে। নির্দিষ্ট সময় এবং দিনে উপস্থিত প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা নির্বাচনী এজেন্টদের সম্মুখে আইন ও বিধি দ্বারা নির্ধারিত নিয়মে ফলাফল একত্রীকরণ করতে হবে। ফলাফল একত্রীকরণের পূর্ব মুহূর্ত পর্যন্ত যে সমস্ত পোস্টাল ব্যালট পেপার রিটার্নিং অফিসারের হাতে পৌঁছাবে, তা প্রিসাইডিং অফিসারদের থেকে প্রাপ্ত ফলাফলের সঙ্গে যোগ করে প্রত্যেক প্রার্থীর ফলাফল নির্ধারণ করতে হবে। যতদূর সম্ভব ভোটগ্রহণের দিবসের পরের দিন সকাল ১০টার মধ্যে ফলাফল একত্রীকরণের কাজ শেষ করতে বিশেষভাবে উল্লেখ করা হয়। সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ১৯ ডিসেম্বর ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×