হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নন্দীগ্রামে হিরো আলমের নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩, ০৩:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ২৩ ডিসেম্বর – নৌকার সমর্থকদের বিরুদ্ধে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার অভিযোগ উঠেছে। নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে হামলার শিকার হন তিনি। এসময় হিরো আলমের মোবাইল কেড়ে নিয়েছে হামলাকারীরা।

শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় নন্দীগ্রামের মুরাদপুর বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

হিরো আলম জানান, সন্ধ্যায় মুরাদপুর বাজারে নির্বাচনী প্রচারণা চালাতে তার কর্মীদের নিয়ে তিনি যান। কিন্তু বাজারে প্রচারণার কাজ শুরু করার আগেই নৌকার সমর্থকরা এসে বাধা দেন। ওরা পাঁচজন এসেছিল। এসেই বলে মাইক বন্ধ করতে হবে। এখানে নৌকা ছাড়া অন্য কারও প্রচারণা চলবে না। তখন আমার ফোন থেকে ভিডিও নেয়া হচ্ছে দেখে তারা মোবাইল কেড়ে নেয়। আর আমাদের সঙ্গে হাতাহাতি হয়। পরে খবর দিলে নন্দীগ্রাম থানা পুলিশের ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিনি বলেন, এ ঘটনায় আমি একটা সংবাদ সম্মেলন করবো। রাত আটটায় আমার বাসা থেকে সংবাদ সম্মেলন হবে।

এ বিষয়ে নন্দীগ্রাম থানা পুলিশের ওসি বলেন, খবর পেয়ে আমি পুলিশ নিয়ে সরেজমিনে গিয়েছি। সেখানে একটু ঝামেলা হয়েছে, তবে প্রার্থী হিরো আলম যেভাবে বলেছেন তেমন ঘটনা কিছু পাইনি। তার মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছেন। এ কথার সত্যতাও পাওয়া যায়নি। তারপরেও আমরা বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে দেখছি।

আইএ/ ২৩ ডিসেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

নন্দীগ্রামে হিরো আলমের নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নন্দীগ্রামে হিরো আলমের নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩, ০৩:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৩ ডিসেম্বর – নৌকার সমর্থকদের বিরুদ্ধে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার অভিযোগ উঠেছে। নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে হামলার শিকার হন তিনি। এসময় হিরো আলমের মোবাইল কেড়ে নিয়েছে হামলাকারীরা। শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় নন্দীগ্রামের মুরাদপুর বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। হিরো আলম জানান, সন্ধ্যায় মুরাদপুর বাজারে নির্বাচনী প্রচারণা চালাতে তার কর্মীদের নিয়ে তিনি যান। কিন্তু বাজারে প্রচারণার কাজ শুরু করার আগেই নৌকার সমর্থকরা এসে বাধা দেন। ওরা পাঁচজন এসেছিল। এসেই বলে মাইক বন্ধ করতে হবে। এখানে নৌকা ছাড়া অন্য কারও প্রচারণা চলবে না। তখন আমার ফোন থেকে ভিডিও নেয়া হচ্ছে দেখে তারা মোবাইল কেড়ে নেয়। আর আমাদের সঙ্গে হাতাহাতি হয়। পরে খবর দিলে নন্দীগ্রাম থানা পুলিশের ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, এ ঘটনায় আমি একটা সংবাদ সম্মেলন করবো। রাত আটটায় আমার বাসা থেকে সংবাদ সম্মেলন হবে। এ বিষয়ে নন্দীগ্রাম থানা পুলিশের ওসি বলেন, খবর পেয়ে আমি পুলিশ নিয়ে সরেজমিনে গিয়েছি। সেখানে একটু ঝামেলা হয়েছে, তবে প্রার্থী হিরো আলম যেভাবে বলেছেন তেমন ঘটনা কিছু পাইনি। তার মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছেন। এ কথার সত্যতাও পাওয়া যায়নি। তারপরেও আমরা বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে দেখছি। আইএ/ ২৩ ডিসেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×