হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রংপুরে তারাগঞ্জের জনসভায় প্রধানমন্ত্রী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩, ০৩:০৭ অপরাহ্ন


রংপুর, ২৬ ডিসেম্বর – দলের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণার জন্য রংপুরে তারাগঞ্জে আয়োজিত জনসভায় উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার দুপুরে জনসভামঞ্চে উপস্থিত হন আওয়ামী লীগ সভাপতি।

আরও পড়ুন

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণ

এর আগে সকাল সোয়া ১০টার দিকে গণভবন থেকে রংপুরের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। ১১টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখান থেকে সড়কপথে তারাগঞ্জ সরকারি কলেজ মাঠে পৌঁছান। এ সময় দলের নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দিয়ে বঙ্গবন্ধুকন্যাকে স্বাগত জানান। সেখানে রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের নির্বাচনী সভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

বক্তব্য শেষে শ্বশুরবাড়ি পীরগঞ্জের উদ্দেশ্যে রওনা হবেন। পথে মিঠাপুকুর উপজেলায় রংপুর-৫ আসনের নৌকার প্রার্থী রাশেক রহমানের একটি নির্বাচনী পথসভায় বক্তব্য দেবেন। মিঠাপুকুরের জায়গীর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই পথসভার আয়োজন করা হয়েছে।

সেখানে থেকে পীরগঞ্জের ফতেহপুরে জয় সদনের উদ্দেশে রওনা হবেন। প্রধানমন্ত্রী ফতেহপুরে তার স্বামী প্রয়াত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করবেন এবং শশুরবাড়ির লোকজনদের সঙ্গে কুশল বিনিময় করবেন। সেখানেই দুপুরের খাবার খাবেন। এরপর প্রধাানমন্ত্রী শেখ হাসিনা রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের আওয়ামী লীগের প্রার্থী ড. শিরীন শারমিন চৌধুরীর নির্বাচনী সভায় বক্তব্য দেবেন। পীরগঞ্জ হাইস্কুল মাঠে এই জনসভার আয়োজন করা হয়েছে। বক্তব্য শেষে প্রধানমন্ত্রী আবারও সড়কপথে সৈয়দপুর বিমানবন্দর হয়ে ঢাকা ফিরবেন।

প্রধানমন্ত্রী সফর ঘিরে রংপুরজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। সরকারপ্রধানের জনসভা উপলক্ষে কয়েক দিন ধরে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী, সমর্থকদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। তারাগঞ্জ, মিঠাপুকুর ও পীরগঞ্জে প্রধানমন্ত্রীর সভা হলেও গোটা রংপুরজুড়ে সাজ সাজ রব বিরাজ করছে। জনসভা উপলক্ষে তিন উপজেলাতেই নেতাকর্মীতে ভরে গেছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৬ ডিসেম্বর ২০২৩

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::রংপুরে তারাগঞ্জের জনসভায় প্রধানমন্ত্রী first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

রংপুরে তারাগঞ্জের জনসভায় প্রধানমন্ত্রী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রংপুরে তারাগঞ্জের জনসভায় প্রধানমন্ত্রী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩, ০৩:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] রংপুর, ২৬ ডিসেম্বর – দলের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণার জন্য রংপুরে তারাগঞ্জে আয়োজিত জনসভায় উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার দুপুরে জনসভামঞ্চে উপস্থিত হন আওয়ামী লীগ সভাপতি। এর আগে সকাল সোয়া ১০টার দিকে গণভবন থেকে রংপুরের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। ১১টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখান থেকে সড়কপথে তারাগঞ্জ সরকারি কলেজ মাঠে পৌঁছান। এ সময় দলের নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দিয়ে বঙ্গবন্ধুকন্যাকে স্বাগত জানান। সেখানে রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের নির্বাচনী সভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। বক্তব্য শেষে শ্বশুরবাড়ি পীরগঞ্জের উদ্দেশ্যে রওনা হবেন। পথে মিঠাপুকুর উপজেলায় রংপুর-৫ আসনের নৌকার প্রার্থী রাশেক রহমানের একটি নির্বাচনী পথসভায় বক্তব্য দেবেন। মিঠাপুকুরের জায়গীর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই পথসভার আয়োজন করা হয়েছে। সেখানে থেকে পীরগঞ্জের ফতেহপুরে জয় সদনের উদ্দেশে রওনা হবেন। প্রধানমন্ত্রী ফতেহপুরে তার স্বামী প্রয়াত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করবেন এবং শশুরবাড়ির লোকজনদের সঙ্গে কুশল বিনিময় করবেন। সেখানেই দুপুরের খাবার খাবেন। এরপর প্রধাানমন্ত্রী শেখ হাসিনা রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের আওয়ামী লীগের প্রার্থী ড. শিরীন শারমিন চৌধুরীর নির্বাচনী সভায় বক্তব্য দেবেন। পীরগঞ্জ হাইস্কুল মাঠে এই জনসভার আয়োজন করা হয়েছে। বক্তব্য শেষে প্রধানমন্ত্রী আবারও সড়কপথে সৈয়দপুর বিমানবন্দর হয়ে ঢাকা ফিরবেন। প্রধানমন্ত্রী সফর ঘিরে রংপুরজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। সরকারপ্রধানের জনসভা উপলক্ষে কয়েক দিন ধরে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী, সমর্থকদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। তারাগঞ্জ, মিঠাপুকুর ও পীরগঞ্জে প্রধানমন্ত্রীর সভা হলেও গোটা রংপুরজুড়ে সাজ সাজ রব বিরাজ করছে। জনসভা উপলক্ষে তিন উপজেলাতেই নেতাকর্মীতে ভরে গেছে। সূত্র: বাংলাদেশ জার্নাল আইএ/ ২৬ ডিসেম্বর ২০২৩সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::রংপুরে তারাগঞ্জের জনসভায় প্রধানমন্ত্রী first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×