হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

হামাসের সঙ্গে যুদ্ধে ইসরায়েলি ৫০১ সৈন্য নিহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩, ০৪:০৭ পূর্বাহ্ন


জেরুজালেম, ২৮ ডিসেম্বর – ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে চলমান যুদ্ধে এখন পর্যন্ত পাঁচ শতাধিক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর বরাতে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ

আইডিএফ বলেছে, গত ৭ অক্টোবর থেকে হামাসের বিরুদ্ধে শুরু হওয়া যুদ্ধে ৫০১ জন ইসরায়েলি সৈন্য, কর্মকর্তা ও রিজার্ভ সেনা নিহত হয়েছেন। ওই দিন হামাসের যোদ্ধারা কমপক্ষে ২৭৪ ইসরায়েলি সৈন্য ও স্থানীয় ৩৮ নিরাপত্তা কর্মকর্তাকে হত্যা করেছে। এ ছাড়া গাজা উপত্যকায় স্থল অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত আরও ১৬৭ সৈন্য নিহত হয়েছেন।

অন্যদিকে লেবানন সীমান্তে হিজবুল্লাহ এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী আরেক গোষ্ঠী ইসলামিক জিহাদের হামলায় ইসরায়েলের আরও ৯ সৈন্যও নিহত হয়েছেন। পশ্চিম তীরে হামলায় নিহত হয়েছেন আরও দুই সেনা।

তবে ইসরায়েলের সামরিক বাহিনীর নিহত ৫০১ সৈন্যের তালিকায় পশ্চিম তীরে নিজেদের ভুল গুলিতে নিহত একজন, লেবানন সীমান্তে গোলাবারুদ ছোড়ার সময় বিস্ফোরণে একজন, উত্তর ইসরায়েলে ট্যাংক দুর্ঘটনায় দুজন এবং আরও কয়েকটি মারাত্মক ঘটনায় কয়েকজনকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ ছাড়া ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী, এখনও হামাসের হাতে বন্দী রয়েছেন অন্তত ১২৯ জন ইসরায়েলি নাগরিক। কীভাবে তাদের মুক্ত করা হবে, তা এখনও পরিষ্কার নয়।

উল্লেখ্য, ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন রকেট হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। জবাবে ইসরায়েলও পাল্টা হামলা চালানো শুরু করে। এরপর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ২১ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের ৭০ শতাংশই নারী, শিশু,অপ্রাপ্তবয়স্ক কিশোর-কিশোরী এবং বয়স্ক লোকজন। একই সঙ্গে আহত হয়েছেন আরও প্রায় ৫৫ হাজার ফিলিস্তিনি। এ ছাড়া নিখোঁজ রয়েছেন ৬ হাজার ৭০০ জন।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২৮ ডিসেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

হামাসের সঙ্গে যুদ্ধে ইসরায়েলি ৫০১ সৈন্য নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

হামাসের সঙ্গে যুদ্ধে ইসরায়েলি ৫০১ সৈন্য নিহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩, ০৪:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] জেরুজালেম, ২৮ ডিসেম্বর – ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে চলমান যুদ্ধে এখন পর্যন্ত পাঁচ শতাধিক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর বরাতে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল। আইডিএফ বলেছে, গত ৭ অক্টোবর থেকে হামাসের বিরুদ্ধে শুরু হওয়া যুদ্ধে ৫০১ জন ইসরায়েলি সৈন্য, কর্মকর্তা ও রিজার্ভ সেনা নিহত হয়েছেন। ওই দিন হামাসের যোদ্ধারা কমপক্ষে ২৭৪ ইসরায়েলি সৈন্য ও স্থানীয় ৩৮ নিরাপত্তা কর্মকর্তাকে হত্যা করেছে। এ ছাড়া গাজা উপত্যকায় স্থল অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত আরও ১৬৭ সৈন্য নিহত হয়েছেন। অন্যদিকে লেবানন সীমান্তে হিজবুল্লাহ এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী আরেক গোষ্ঠী ইসলামিক জিহাদের হামলায় ইসরায়েলের আরও ৯ সৈন্যও নিহত হয়েছেন। পশ্চিম তীরে হামলায় নিহত হয়েছেন আরও দুই সেনা। তবে ইসরায়েলের সামরিক বাহিনীর নিহত ৫০১ সৈন্যের তালিকায় পশ্চিম তীরে নিজেদের ভুল গুলিতে নিহত একজন, লেবানন সীমান্তে গোলাবারুদ ছোড়ার সময় বিস্ফোরণে একজন, উত্তর ইসরায়েলে ট্যাংক দুর্ঘটনায় দুজন এবং আরও কয়েকটি মারাত্মক ঘটনায় কয়েকজনকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী, এখনও হামাসের হাতে বন্দী রয়েছেন অন্তত ১২৯ জন ইসরায়েলি নাগরিক। কীভাবে তাদের মুক্ত করা হবে, তা এখনও পরিষ্কার নয়। উল্লেখ্য, ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন রকেট হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। জবাবে ইসরায়েলও পাল্টা হামলা চালানো শুরু করে। এরপর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ২১ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের ৭০ শতাংশই নারী, শিশু,অপ্রাপ্তবয়স্ক কিশোর-কিশোরী এবং বয়স্ক লোকজন। একই সঙ্গে আহত হয়েছেন আরও প্রায় ৫৫ হাজার ফিলিস্তিনি। এ ছাড়া নিখোঁজ রয়েছেন ৬ হাজার ৭০০ জন। সূত্র: আরটিভি নিউজআইএ/ ২৮ ডিসেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×