হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইউক্রেনজুড়ে রাশিয়ার মুহুর্মুহু হামলা, নিহত ১৮

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩, ০১:০৭ পূর্বাহ্ন


কিয়েভ, ২৯ ডিসেম্বর – ইউক্রেনের বেশ কয়েকটি শহরে ১৫৮টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে ১৮ জন নিহত এবং ১৩২ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৯ ডিসেম্বর) কিয়েভের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।

আরও পড়ুন

এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

দেশটির কর্মকর্তারা বলছেন, ক্ষতিগ্রস্ত ভবনগুলোর মধ্যে রয়েছে গুদাম, স্কুল, বাড়ি এবং একটি প্রসূতি হাসপাতাল।

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চীফ ভ্যালেরি জালুঝনি বলেছেন, রাশিয়া প্রথমে ইরানের তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করেছিল। এর পরে কমপক্ষে ৫৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র, ১৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ৫টি অ্যারোব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং বেশ কয়েকটি অ্যান্টি-রাডার মিসাইল ব্যবহার করেছে।

তিনি বলেন, ইউক্রেন রাশিয়ার উৎক্ষেপণ করা ৩৬টি ড্রোনের মধ্যে ২৭টি, সেই সাথে ৮৭টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।

ইউক্রেনের জাতীয় পুলিশ বাহিনী জানিয়েছে, রুশ হামলায় ১৮ জন নিহত এবং ১৩২জন আহত হয়েছেন। এর মধ্যে কিয়েভে ৩ জন নিহত এবং ২২ জন আহত। ডিনোপ্রোতে ৫ জন নিহত ও ১৮ জন আহত। খারকিভে তিনজন নিহত এবং ১৩ জন বেসামরিক ব্যক্তি আহত। জাপোরিঝজিয়া ৩ জন নিহত ও ১২ জন আহত। ওডেসা ২ জন নিহত এবং ২৭ জন আহত ও লভিভে ১ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন।

টেলিগ্রামের এক পোস্টে কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সের্হি পপকো জানিয়েছেন, কিয়েভ এবং ইউক্রেন জুড়ে অন্যান্য অনেক এলাকায় বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে। ইউক্রেনীয় বিমান বাহিনী বলেছে, ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের হুমকি রয়েছে। রাশিয়ার কুরস্ক থেকে মধ্য ইউক্রেনের চেরকাসি অঞ্চলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, গত সপ্তাহে ইউক্রেন জুড়ে একের পর এক হামলায় সব লক্ষ্যবস্তুই আঘাত হেনেছে।

তারা বলেছে, ২৩ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত ‌‘নির্ভুল অস্ত্র এবং মনুষ্যবিহীন বিমানবাহী যান’ দিয়ে ৫০টি গ্রুপ স্ট্রাইক এবং একটি ব্যাপক স্ট্রাইক করা হয়েছে। রাশিয়ান বাহিনী সামরিক স্থাপনা এবং ইউক্রেনের সশস্ত্র বাহিনীর অবস্থানগুলোকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৯ ডিসেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইউক্রেনজুড়ে রাশিয়ার মুহুর্মুহু হামলা, নিহত ১৮

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইউক্রেনজুড়ে রাশিয়ার মুহুর্মুহু হামলা, নিহত ১৮

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩, ০১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কিয়েভ, ২৯ ডিসেম্বর – ইউক্রেনের বেশ কয়েকটি শহরে ১৫৮টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে ১৮ জন নিহত এবং ১৩২ জন আহত হয়েছেন। শুক্রবার (২৯ ডিসেম্বর) কিয়েভের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি। দেশটির কর্মকর্তারা বলছেন, ক্ষতিগ্রস্ত ভবনগুলোর মধ্যে রয়েছে গুদাম, স্কুল, বাড়ি এবং একটি প্রসূতি হাসপাতাল। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চীফ ভ্যালেরি জালুঝনি বলেছেন, রাশিয়া প্রথমে ইরানের তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করেছিল। এর পরে কমপক্ষে ৫৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র, ১৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ৫টি অ্যারোব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং বেশ কয়েকটি অ্যান্টি-রাডার মিসাইল ব্যবহার করেছে। তিনি বলেন, ইউক্রেন রাশিয়ার উৎক্ষেপণ করা ৩৬টি ড্রোনের মধ্যে ২৭টি, সেই সাথে ৮৭টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। ইউক্রেনের জাতীয় পুলিশ বাহিনী জানিয়েছে, রুশ হামলায় ১৮ জন নিহত এবং ১৩২জন আহত হয়েছেন। এর মধ্যে কিয়েভে ৩ জন নিহত এবং ২২ জন আহত। ডিনোপ্রোতে ৫ জন নিহত ও ১৮ জন আহত। খারকিভে তিনজন নিহত এবং ১৩ জন বেসামরিক ব্যক্তি আহত। জাপোরিঝজিয়া ৩ জন নিহত ও ১২ জন আহত। ওডেসা ২ জন নিহত এবং ২৭ জন আহত ও লভিভে ১ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন। টেলিগ্রামের এক পোস্টে কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সের্হি পপকো জানিয়েছেন, কিয়েভ এবং ইউক্রেন জুড়ে অন্যান্য অনেক এলাকায় বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে। ইউক্রেনীয় বিমান বাহিনী বলেছে, ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের হুমকি রয়েছে। রাশিয়ার কুরস্ক থেকে মধ্য ইউক্রেনের চেরকাসি অঞ্চলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, গত সপ্তাহে ইউক্রেন জুড়ে একের পর এক হামলায় সব লক্ষ্যবস্তুই আঘাত হেনেছে। তারা বলেছে, ২৩ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত ‌‘নির্ভুল অস্ত্র এবং মনুষ্যবিহীন বিমানবাহী যান’ দিয়ে ৫০টি গ্রুপ স্ট্রাইক এবং একটি ব্যাপক স্ট্রাইক করা হয়েছে। রাশিয়ান বাহিনী সামরিক স্থাপনা এবং ইউক্রেনের সশস্ত্র বাহিনীর অবস্থানগুলোকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে। সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ২৯ ডিসেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×