হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

‘নির্বাচনে যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম বিজিবি’

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩, ০২:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ২৯ ডিসেম্বর – নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সাধারণ মানুষের মাঝে আস্থা বাড়াতে বিজিবি কাজ করবে বলে জানিয়েছেন ঢাকা বিভাগের সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন। তিনি বলেন, ভোটাররা নিরাপদে ভোটকেন্দ্রে আসবেন সেটাই আমরা আশা করছি। অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তায় কাজ করবো।

শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আবু মোহাম্মদ মহিউদ্দিন।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

তিনি বলেন, শান্তিপূর্ণ করতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় রাজধানীসহ সারাদেশে এক হাজার ১৫১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ঢাকা সেক্টরে ১৫১ প্লাটুন বিজিবি সার্বক্ষণিক যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবে।

কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন বলেন, আমরা নির্বাচন কমিশনের নির্দেশনায় ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত নিয়োজিত থাকবো। ঢাকা সেক্টরের ৯ জেলায় বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবো। যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম আমরা। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবো।

নির্বাচনের আগে টহলে কোনো প্রতিবন্ধকতা আছে কি না জানতে তিনি বলেন, আপনারা দেখেছেন তেজগাঁওয়ে ট্রেনে আগুনসহ নাশকতার ঘটনা ঘটেছে। বিজিবি সার্বক্ষণিক মোতায়েন রয়েছে। সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের নির্দেশনায় আমরা কাজ করছি। তবে ছোটখাটো যদি কোনো হুমকি আসে, আপনারা দেখেছেন গত নির্বাচনে কিছু স্থানে নাশকতা হয়েছে, যেহেতু আমরা নিরাপত্তায় কাজ করছি। আশা করি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনে নিরাপদ পরিবেশে ভোটাররা ভোট দিতে আসবেন।

ঢাকা সেক্টরের বিষয়ে কর্নেল মহিউদ্দিন বলেন, রাজধানীসহ ঢাকার ৯টি জেলার ৫১টি আসনের গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি সার্বক্ষণিক মোতায়েন রয়েছে। এরমধ্যে শুধুমাত্র ঢাকার মধ্যে ১৩টি বেইস ক্যাম্পের মাধ্যমে ৫০ প্ল্যাটুন নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এছাড়া রাজধানীসহ ৯ জেলায় ১৫১ প্ল্যাটুন বিজিবি মোতায়েন হয়েছে। মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ জেলার কিছু দুর্গম এলাকা রয়েছে সেখানেও বিশেষ ব্যবস্থায় নিরাপত্তা ব্যবস্থা করা হবে।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২৯ ডিসেম্বর ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

‘নির্বাচনে যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম বিজিবি’

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

‘নির্বাচনে যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম বিজিবি’

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩, ০২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৯ ডিসেম্বর – নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সাধারণ মানুষের মাঝে আস্থা বাড়াতে বিজিবি কাজ করবে বলে জানিয়েছেন ঢাকা বিভাগের সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন। তিনি বলেন, ভোটাররা নিরাপদে ভোটকেন্দ্রে আসবেন সেটাই আমরা আশা করছি। অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তায় কাজ করবো। শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আবু মোহাম্মদ মহিউদ্দিন। তিনি বলেন, শান্তিপূর্ণ করতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় রাজধানীসহ সারাদেশে এক হাজার ১৫১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ঢাকা সেক্টরে ১৫১ প্লাটুন বিজিবি সার্বক্ষণিক যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবে। কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন বলেন, আমরা নির্বাচন কমিশনের নির্দেশনায় ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত নিয়োজিত থাকবো। ঢাকা সেক্টরের ৯ জেলায় বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবো। যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম আমরা। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবো। নির্বাচনের আগে টহলে কোনো প্রতিবন্ধকতা আছে কি না জানতে তিনি বলেন, আপনারা দেখেছেন তেজগাঁওয়ে ট্রেনে আগুনসহ নাশকতার ঘটনা ঘটেছে। বিজিবি সার্বক্ষণিক মোতায়েন রয়েছে। সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের নির্দেশনায় আমরা কাজ করছি। তবে ছোটখাটো যদি কোনো হুমকি আসে, আপনারা দেখেছেন গত নির্বাচনে কিছু স্থানে নাশকতা হয়েছে, যেহেতু আমরা নিরাপত্তায় কাজ করছি। আশা করি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনে নিরাপদ পরিবেশে ভোটাররা ভোট দিতে আসবেন। ঢাকা সেক্টরের বিষয়ে কর্নেল মহিউদ্দিন বলেন, রাজধানীসহ ঢাকার ৯টি জেলার ৫১টি আসনের গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি সার্বক্ষণিক মোতায়েন রয়েছে। এরমধ্যে শুধুমাত্র ঢাকার মধ্যে ১৩টি বেইস ক্যাম্পের মাধ্যমে ৫০ প্ল্যাটুন নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এছাড়া রাজধানীসহ ৯ জেলায় ১৫১ প্ল্যাটুন বিজিবি মোতায়েন হয়েছে। মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ জেলার কিছু দুর্গম এলাকা রয়েছে সেখানেও বিশেষ ব্যবস্থায় নিরাপত্তা ব্যবস্থা করা হবে। সূত্র: জাগো নিউজআইএ/ ২৯ ডিসেম্বর ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×