হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ডিসেম্বরে দেশে ২৩৬০ অগ্নিকাণ্ড, ঢাকায় দিনে ছয়টি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৪ জানুয়ারি ২০২৪, ০২:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ০৩ জানুয়ারি – গেলো বছরের ডিসেম্বর মাসেই সারাদেশে দুই হাজার ৩৬০টি অগ্নিকাণ্ড ঘটেছে। এতে আটজন নিহত ও ১৮ জন আহত হয়েছেন। এরমধ্যে ঢাকা সিটি করপোরেশন এলাকায় ১৯২টি আগুনের ঘটনা ঘটে। পরিসংখ্যানে দেখা যায়, ঢাকায় দিনে ৬টি করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। যা নভেম্বর মাসের তুলনায় বেড়েছে ২৫টি।

বুধবার (৩ জানুয়ারি) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম এই তথ্য জানান।

ফায়ার সার্ভিসের তথ্য মতে, ঢাকা বিভাগে ৫৭১টি, ময়মনসিংহ বিভাগে ৯৫টি, চট্টগ্রাম বিভাগে ৩০৮টি, রাজশাহী বিভাগে ৪৪৫টি, খুলনা বিভাগে ১৬০টি, সিলেট বিভাগে ৮০টি, বরিশাল বিভাগে ৯৭টি ও রংপুর বিভাগে ৬০৪টি।

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ

মাসিক পরিসংখ্যানে দেখা গেছে, নভেম্বর মাস থেকে ডিসেম্বর মাসে অগ্নিকাণ্ড বেড়েছে। গত নভেম্বর মাসে সারা দেশে দুই হাজার ৩৫টি আগুনের ঘটনা ঘটে।

এদিকে, গত ডিসেম্বরে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় ১৯২টি আগুনের ঘটনায় ৪ জন আহত ও ৪ জন নিহত হয়েছেন।

ডিসেম্বর মাসে সারা দেশে ৮২৭টি বিভিন্ন ধরনের দুর্ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করে। এতে ৮৩৪ জন আহত ও ১০০ জন নিহত হন। যার মধ্যে সড়ক দুর্ঘটনা ৬৭৫টি।

এছাড়া, রান্না ঘরের গ্যাস সিলিন্ডারজনিত ২৬টি, গ্যাস লাইনে ত্রুটিজনিত দুর্ঘটনা নয়টি, লিফট দুর্ঘটনা ১২টি, নদী ও পানিতে ডুবে যাওয়ার ৩৪টি ঘটনা ঘটে। এ সময়ে সারা দেশে নদী, পুকুর বা পানিতে ডুবে ২৪ জন নিহত হন।

ডিসেম্বরে শুধু ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় ৪০টি বিভিন্ন ধরনের দুর্ঘটনায় ৬ জন নিহত ও ১৭ জন আহত হয়। এছাড়া, পুরো ঢাকা বিভাগে ১৮১টি, ময়মনসিংহ বিভাগে ৩৮টি, চট্টগ্রাম বিভাগে ১০৫টি, রাজশাহী বিভাগে ২০৯টি, খুলনা বিভাগে ১১৫টি, সিলেট বিভাগে ১৯টি, বরিশাল বিভাগে ৫১টি ও রংপুর বিভাগে ১০৯টি দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস আরও জানায়, ডিসেম্বর মাসে সারা দেশ থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আগুন ও বিভিন্ন দুর্ঘটনায় চার হাজার ৬১০টি কলের মাধ্যমে সেবা প্রদান করেছে। এছাড়া, ৯৪৬টি কলের মাধ্যমে ৯৪১ জন রোগীকে অ্যাম্বুলেন্স সেবা প্রদান করা হয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৩ জানুয়ারি ২০২৪

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::ডিসেম্বরে দেশে ২৩৬০ অগ্নিকাণ্ড, ঢাকায় দিনে ছয়টি first appeared on DesheBideshe.

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ডিসেম্বরে দেশে ২৩৬০ অগ্নিকাণ্ড, ঢাকায় দিনে ছয়টি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ডিসেম্বরে দেশে ২৩৬০ অগ্নিকাণ্ড, ঢাকায় দিনে ছয়টি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জানুয়ারি ২০২৪, ০২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৩ জানুয়ারি – গেলো বছরের ডিসেম্বর মাসেই সারাদেশে দুই হাজার ৩৬০টি অগ্নিকাণ্ড ঘটেছে। এতে আটজন নিহত ও ১৮ জন আহত হয়েছেন। এরমধ্যে ঢাকা সিটি করপোরেশন এলাকায় ১৯২টি আগুনের ঘটনা ঘটে। পরিসংখ্যানে দেখা যায়, ঢাকায় দিনে ৬টি করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। যা নভেম্বর মাসের তুলনায় বেড়েছে ২৫টি। বুধবার (৩ জানুয়ারি) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম এই তথ্য জানান। ফায়ার সার্ভিসের তথ্য মতে, ঢাকা বিভাগে ৫৭১টি, ময়মনসিংহ বিভাগে ৯৫টি, চট্টগ্রাম বিভাগে ৩০৮টি, রাজশাহী বিভাগে ৪৪৫টি, খুলনা বিভাগে ১৬০টি, সিলেট বিভাগে ৮০টি, বরিশাল বিভাগে ৯৭টি ও রংপুর বিভাগে ৬০৪টি। মাসিক পরিসংখ্যানে দেখা গেছে, নভেম্বর মাস থেকে ডিসেম্বর মাসে অগ্নিকাণ্ড বেড়েছে। গত নভেম্বর মাসে সারা দেশে দুই হাজার ৩৫টি আগুনের ঘটনা ঘটে। এদিকে, গত ডিসেম্বরে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় ১৯২টি আগুনের ঘটনায় ৪ জন আহত ও ৪ জন নিহত হয়েছেন। ডিসেম্বর মাসে সারা দেশে ৮২৭টি বিভিন্ন ধরনের দুর্ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করে। এতে ৮৩৪ জন আহত ও ১০০ জন নিহত হন। যার মধ্যে সড়ক দুর্ঘটনা ৬৭৫টি। এছাড়া, রান্না ঘরের গ্যাস সিলিন্ডারজনিত ২৬টি, গ্যাস লাইনে ত্রুটিজনিত দুর্ঘটনা নয়টি, লিফট দুর্ঘটনা ১২টি, নদী ও পানিতে ডুবে যাওয়ার ৩৪টি ঘটনা ঘটে। এ সময়ে সারা দেশে নদী, পুকুর বা পানিতে ডুবে ২৪ জন নিহত হন। ডিসেম্বরে শুধু ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় ৪০টি বিভিন্ন ধরনের দুর্ঘটনায় ৬ জন নিহত ও ১৭ জন আহত হয়। এছাড়া, পুরো ঢাকা বিভাগে ১৮১টি, ময়মনসিংহ বিভাগে ৩৮টি, চট্টগ্রাম বিভাগে ১০৫টি, রাজশাহী বিভাগে ২০৯টি, খুলনা বিভাগে ১১৫টি, সিলেট বিভাগে ১৯টি, বরিশাল বিভাগে ৫১টি ও রংপুর বিভাগে ১০৯টি দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস আরও জানায়, ডিসেম্বর মাসে সারা দেশ থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আগুন ও বিভিন্ন দুর্ঘটনায় চার হাজার ৬১০টি কলের মাধ্যমে সেবা প্রদান করেছে। এছাড়া, ৯৪৬টি কলের মাধ্যমে ৯৪১ জন রোগীকে অ্যাম্বুলেন্স সেবা প্রদান করা হয়েছে। সূত্র: বাংলাদেশ জার্নাল আইএ/ ০৩ জানুয়ারি ২০২৪সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::ডিসেম্বরে দেশে ২৩৬০ অগ্নিকাণ্ড, ঢাকায় দিনে ছয়টি first appeared on DesheBideshe.

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×