হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নির্বাচনী সহিংসতায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ ইসির

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৪ জানুয়ারি ২০২৪, ০৯:০৭ পূর্বাহ্ন

ঢাকা, ০৪ জানুয়ারি – নির্বাচনী সহিংসতায় দায়ের করা মামলা সুষ্ঠুভাবে তদন্ত করে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনের উপসচিব মো. আব্দুছ ছালাম এ সংক্রান্ত একটি চিঠি ঝিনাইদহ পুলিশ সুপারকে পাঠিয়েছেন।

ইসি চিঠিতে জানায়, ৮১ ঝিনাইদহ-১ নির্বাচনী এলাকার বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আব্দুল হাইয়ের সমর্থক কামরুল ও উকিল মুসল্লিসহ ১০/১২ জন সমর্থক এবং স্বতন্ত্র প্রার্থী মো. নজরুল ইসলামের সমর্থকরা গত ২৬ ডিসেম্বর আবাইপুর ইউনিয়নের মীনগ্রাম বাজারের নিকটে মোল্যা পাড়ায় নির্বাচনকে কেন্দ্র করে সশস্ত্র সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই ঘটনা সংক্রান্তে সংশ্লিষ্ট থানায় ২টি মামলা দায়ের হয়েছে মর্মে সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান কমিটি নির্বাচন কমিশনে প্রতিবেদন দাখিল করেছে। ফলে, বর্ণিত মামলা সুষ্ঠুভাবে তদন্তপূর্বক প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের জন্য নির্বাচন কমিশন সদয় সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এ অবস্থায়, উপর্যুক্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঝিনাইদহ পুলিশ সুপারকে অনুরোধ করা হলো।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

সূত্র: ঢাকা পোস্ট

 

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নির্বাচনী সহিংসতায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ ইসির

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নির্বাচনী সহিংসতায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ ইসির

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জানুয়ারি ২০২৪, ০৯:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৪ জানুয়ারি – নির্বাচনী সহিংসতায় দায়ের করা মামলা সুষ্ঠুভাবে তদন্ত করে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের উপসচিব মো. আব্দুছ ছালাম এ সংক্রান্ত একটি চিঠি ঝিনাইদহ পুলিশ সুপারকে পাঠিয়েছেন। ইসি চিঠিতে জানায়, ৮১ ঝিনাইদহ-১ নির্বাচনী এলাকার বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আব্দুল হাইয়ের সমর্থক কামরুল ও উকিল মুসল্লিসহ ১০/১২ জন সমর্থক এবং স্বতন্ত্র প্রার্থী মো. নজরুল ইসলামের সমর্থকরা গত ২৬ ডিসেম্বর আবাইপুর ইউনিয়নের মীনগ্রাম বাজারের নিকটে মোল্যা পাড়ায় নির্বাচনকে কেন্দ্র করে সশস্ত্র সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই ঘটনা সংক্রান্তে সংশ্লিষ্ট থানায় ২টি মামলা দায়ের হয়েছে মর্মে সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান কমিটি নির্বাচন কমিশনে প্রতিবেদন দাখিল করেছে। ফলে, বর্ণিত মামলা সুষ্ঠুভাবে তদন্তপূর্বক প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের জন্য নির্বাচন কমিশন সদয় সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ অবস্থায়, উপর্যুক্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঝিনাইদহ পুলিশ সুপারকে অনুরোধ করা হলো। সূত্র: ঢাকা পোস্ট  

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×