হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ধামরাইয়ে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর, ৩ সদস্য আহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৪ জানুয়ারি ২০২৪, ০৪:০৭ অপরাহ্ন


ঢাকা, ০৪ জানুয়ারি – ঢাকার ধামরাইয়ে বিএনপির নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুরসহ তিন পুলিশ সদস্য আহতের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ধামরাইয়ের সূতিপাড়া ইউনিয়নের কালামপুর বাজারের গাজী মার্কেটের সামনে এই ঘটনা ঘটে।

আরও পড়ুন

এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তবে প্রাথমিকভাবে আটককৃতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। এ ছাড়া আহত পুলিশ সদস্যেরও বিস্তারিত পরিচয় জানা যায়নি।

ধামরাই থানা পুলিশের পরিদর্শক (ওসি) সিরাজুল ইসলাম শেখ ঢাকা পোস্টকে বলেন, সকালে বিএনপির মিছিল থেকে পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে। এ সময় একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া তাদের ইটপাটকেলের আঘাতে আমাদের তিন পুলিশ সদস্য আহত হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে।

তবে স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কালামপুর বাজারে বিএনপি একটি মিছিল বের করে। এ সময় পুলিশ মিছিলে বাধা দেয় ও তিনজনকে আটক করলে তারা ক্ষিপ্ত হয়ে পুলিশের একটি গাড়িতে হামলা ও ভাঙচুর চালায়।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ০৪ জানুয়ারি ২০২৪

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ধামরাইয়ে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর, ৩ সদস্য আহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ধামরাইয়ে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর, ৩ সদস্য আহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জানুয়ারি ২০২৪, ০৪:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৪ জানুয়ারি – ঢাকার ধামরাইয়ে বিএনপির নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুরসহ তিন পুলিশ সদস্য আহতের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ধামরাইয়ের সূতিপাড়া ইউনিয়নের কালামপুর বাজারের গাজী মার্কেটের সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তবে প্রাথমিকভাবে আটককৃতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। এ ছাড়া আহত পুলিশ সদস্যেরও বিস্তারিত পরিচয় জানা যায়নি। ধামরাই থানা পুলিশের পরিদর্শক (ওসি) সিরাজুল ইসলাম শেখ ঢাকা পোস্টকে বলেন, সকালে বিএনপির মিছিল থেকে পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে। এ সময় একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া তাদের ইটপাটকেলের আঘাতে আমাদের তিন পুলিশ সদস্য আহত হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। তবে স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কালামপুর বাজারে বিএনপি একটি মিছিল বের করে। এ সময় পুলিশ মিছিলে বাধা দেয় ও তিনজনকে আটক করলে তারা ক্ষিপ্ত হয়ে পুলিশের একটি গাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। সূত্র: ঢাকা পোস্টআইএ/ ০৪ জানুয়ারি ২০২৪

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×