হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

১১তম দফায় আজ ভাসানচর যাচ্ছে রোহিঙ্গারা!

ইমরান আল মাহমুদ,উখিয়া

ইমরান আল মাহমুদ,উখিয়া

বুধবার, ১৬ ফেব্রুয়ারি ২০২২, ০৭:২৪ পূর্বাহ্ন

ইমরান আল মাহমুদ,উখিয়া:
বলপূর্বক বাস্তুচ্যুত হয়ে কক্সবাজারের ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গাদের ভাসানচর স্থানান্তর প্রক্রিয়ার ১১তম দফায় আজ ৪০০পরিবারের দেড় হাজারের মতো রোহিঙ্গাকে চট্টগ্রাম নিয়ে যাওয়া হবে।

কুতুপালং শরণার্থী শিবিরের কয়েকজন মাঝির সাথে কথা বলে জানা যায়,বাংলাদেশ সরকারের উদ্যোগে ভাসানচর স্থানান্তর প্রক্রিয়ায় স্বেচ্ছায় যেতে আগ্রহী বিভিন্ন ক্যাম্পের রোহিঙ্গাদের তালিকা প্রণয়ন করে নিয়ে যাওয়া হচ্ছে। অন্যান্য দফায়ও স্বইচ্ছায় যেতে আগ্রহী রোহিঙ্গাদের নিয়ে যাওয়া হয়েছে ভাসানচরে। সেখানকার থাকা খাওয়ার পরিবেশের কথা কক্সবাজারের উখিয়া ও টেকনাফের আশ্রিত রোহিঙ্গাদের জানালে তারাও যেতে আগ্রহ প্রকাশ করে।

সাধারণ রোহিঙ্গারা আগ্রহ প্রকাশ করে বলেন,”আমরা নিজেদের ইচ্ছায় ভাসানচর যেতে রাজি হয়েছি। আমাদের আত্নীয় স্বজনরা ভাসানচরে নিরাপদে বসবাস করছে বলে জানানোর পর আগ্রহ প্রকাশ করি।”

নাম প্রকাশে অনিচ্ছুক গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা জানান,১৬ ফেব্রুয়ারি সবকিছু ঠিকঠাক থাকলে ৪শ পরিবারের দেড় থেকে দুই হাজারের মতো রোহিঙ্গাকে ভাসানচরের উদ্দেশ্যে চট্টগ্রাম নিয়ে যাওয়া হবে। তার আগে উখিয়া ডিগ্রী কলেজ অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে ভাসানচর যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের রাখা হয়েছে।

আরও পড়ুন

উখিয়ায় পাহাড়ের পাদদেশে ৪টি বুলেটপ্রুফ ভেস্টসহ সরঞ্জাম উদ্ধার

এর আগে দশ দফায় রোহিঙ্গা শরণার্থীরা ভাসানচর গমন করে। উল্লেখ্য,২০১৭সালে বলপূর্বক বাস্তুচ্যুত হয়ে নিপীড়নের মুখে বাংলাদেশে আশ্রয় নেয় ১০লাখের বেশি রোহিঙ্গা।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

১১তম দফায় আজ ভাসানচর যাচ্ছে রোহিঙ্গারা!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

১১তম দফায় আজ ভাসানচর যাচ্ছে রোহিঙ্গারা!

প্রতিবেদক: ইমরান আল মাহমুদ,উখিয়া | প্রকাশিত: বুধবার, ১৬ ফেব্রুয়ারি ২০২২, ০৭:২৪ পূর্বাহ্ন
Print Image
ইমরান আল মাহমুদ,উখিয়া: বলপূর্বক বাস্তুচ্যুত হয়ে কক্সবাজারের ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গাদের ভাসানচর স্থানান্তর প্রক্রিয়ার ১১তম দফায় আজ ৪০০পরিবারের দেড় হাজারের মতো রোহিঙ্গাকে চট্টগ্রাম নিয়ে যাওয়া হবে। কুতুপালং শরণার্থী শিবিরের কয়েকজন মাঝির সাথে কথা বলে জানা যায়,বাংলাদেশ সরকারের উদ্যোগে ভাসানচর স্থানান্তর প্রক্রিয়ায় স্বেচ্ছায় যেতে আগ্রহী বিভিন্ন ক্যাম্পের রোহিঙ্গাদের তালিকা প্রণয়ন করে নিয়ে যাওয়া হচ্ছে। অন্যান্য দফায়ও স্বইচ্ছায় যেতে আগ্রহী রোহিঙ্গাদের নিয়ে যাওয়া হয়েছে ভাসানচরে। সেখানকার থাকা খাওয়ার পরিবেশের কথা কক্সবাজারের উখিয়া ও টেকনাফের আশ্রিত রোহিঙ্গাদের জানালে তারাও যেতে আগ্রহ প্রকাশ করে। সাধারণ রোহিঙ্গারা আগ্রহ প্রকাশ করে বলেন,"আমরা নিজেদের ইচ্ছায় ভাসানচর যেতে রাজি হয়েছি। আমাদের আত্নীয় স্বজনরা ভাসানচরে নিরাপদে বসবাস করছে বলে জানানোর পর আগ্রহ প্রকাশ করি।" নাম প্রকাশে অনিচ্ছুক গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা জানান,১৬ ফেব্রুয়ারি সবকিছু ঠিকঠাক থাকলে ৪শ পরিবারের দেড় থেকে দুই হাজারের মতো রোহিঙ্গাকে ভাসানচরের উদ্দেশ্যে চট্টগ্রাম নিয়ে যাওয়া হবে। তার আগে উখিয়া ডিগ্রী কলেজ অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে ভাসানচর যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের রাখা হয়েছে। এর আগে দশ দফায় রোহিঙ্গা শরণার্থীরা ভাসানচর গমন করে। উল্লেখ্য,২০১৭সালে বলপূর্বক বাস্তুচ্যুত হয়ে নিপীড়নের মুখে বাংলাদেশে আশ্রয় নেয় ১০লাখের বেশি রোহিঙ্গা।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×