হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মাগুরায় ভোট দিলেন সাকিব

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৭ জানুয়ারি ২০২৪, ১০:০৭ পূর্বাহ্ন


মাগুরা, ০৭ জানুয়ারি – দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরায় নিজের ভোট প্রদান করেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ও মাগুরা-১ আসনের নৌকার প্রার্থী সাকিব আল হাসান।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টার দিকে মাগুরার একটি ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রদান করেন তিনি।

আরও পড়ুন

সিলেট টেস্টে সতীর্থদের আসা-যাওয়ার মিছিল: তাওহিদ হৃদয়ের একাকী লড়াই ও প্রথম সেঞ্চুরি

ভোট শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। জানান, সকলে যাতে অভয়ে, নিরাপদে ভোট দিতে পারে এই কামনা করছি। ভোট সবার অধিকার। তাই সকলকে নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট প্রদানের আহ্বানও জানান তিনি।

নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে সাকিব বলেন, আমি নিজের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি। আশা করছি সবাই আসবে। ভোট দেবে। তবে শিতের সকাল যেহেতু তাই ভোটাররা আস্তে আস্তে কেন্দ্রে আসবেন বলেও জানান সাকিব।

উল্লেখ্য, এবারের নির্বাচনে ২৯৯টি আসনে মোট ১ হাজার ৯৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এতে অংশ নিচ্ছে মোট ২৮টি রাজনৈতিক দল।

নওগাঁ-২ আসনে এক প্রার্থীর মৃত্যুতে সেখানে ভোট স্থগিত করা হয়েছে। নির্বাচনের পর ওই আসনে ভোটের জন্য পুনরায় তফসিল ঘোষণা করা হবে।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ কোটি ৯৩ লাখ ৩২ হাজার ৯৩৪ জন। যার মধ্যে পুরুষ ৬ কোটি ৫ লাখ ৯২ হাজার ৩১১ জন, নারী ৫ কোটি ৮৭ লাখ ৩৯ হাজার ৭৭৫ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ৮৪৮ জন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৭ জানুয়ারি ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মাগুরায় ভোট দিলেন সাকিব

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মাগুরায় ভোট দিলেন সাকিব

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৭ জানুয়ারি ২০২৪, ১০:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মাগুরা, ০৭ জানুয়ারি – দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরায় নিজের ভোট প্রদান করেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ও মাগুরা-১ আসনের নৌকার প্রার্থী সাকিব আল হাসান। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টার দিকে মাগুরার একটি ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রদান করেন তিনি। ভোট শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। জানান, সকলে যাতে অভয়ে, নিরাপদে ভোট দিতে পারে এই কামনা করছি। ভোট সবার অধিকার। তাই সকলকে নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট প্রদানের আহ্বানও জানান তিনি। নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে সাকিব বলেন, আমি নিজের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি। আশা করছি সবাই আসবে। ভোট দেবে। তবে শিতের সকাল যেহেতু তাই ভোটাররা আস্তে আস্তে কেন্দ্রে আসবেন বলেও জানান সাকিব। উল্লেখ্য, এবারের নির্বাচনে ২৯৯টি আসনে মোট ১ হাজার ৯৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এতে অংশ নিচ্ছে মোট ২৮টি রাজনৈতিক দল। নওগাঁ-২ আসনে এক প্রার্থীর মৃত্যুতে সেখানে ভোট স্থগিত করা হয়েছে। নির্বাচনের পর ওই আসনে ভোটের জন্য পুনরায় তফসিল ঘোষণা করা হবে। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ কোটি ৯৩ লাখ ৩২ হাজার ৯৩৪ জন। যার মধ্যে পুরুষ ৬ কোটি ৫ লাখ ৯২ হাজার ৩১১ জন, নারী ৫ কোটি ৮৭ লাখ ৩৯ হাজার ৭৭৫ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ৮৪৮ জন। সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ০৭ জানুয়ারি ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×