হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

তাইওয়ানের আকাশে আবার ‘চীনা বেলুন’

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২২ জানুয়ারি ২০২৪, ০৬:০৭ অপরাহ্ন


তাইপে, ২২ জানুয়ারি – তাইওয়ান প্রণালির ওপর দিয়ে আবারও ছয়টি চীনা বেলুন উড়ে গেছে। সোমবার (২২ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল রোববার তারা তাইওয়ান প্রণালির ওপর দিয়ে উড়ে যাওয়া আরও ছয়টি চীনা বেলুন শনাক্ত করেছে। এ নিয়ে গত দেড় মাসের মধ্যে পঞ্চমবারের মতো চীনা বেলুন ঢুকে পড়ল তাইওয়ান প্রণালিতে।

আরও পড়ুন

মার্কিন হামলার আশঙ্কায় পারমাণবিক স্থাপনার আশপাশে আয়োডিন ট্যাবলেট বিতরণ করছে ইরান

চলতি মাসের শুরুর দিকে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে কড়া ভাষায় এর সমালোচনা করেছিল। চীনা এসব বেলুন বিমান চলাচলের নিরাপত্তার জন্য হুমকি ও মনস্তাত্ত্বিক যুদ্ধ চালানোর জন্য চীনকে অভিযুক্ত করেছিল।

রয়টার্স বলছে, গুপ্তচরবৃত্তির জন্য চীনের বেলুন ব্যবহারের সম্ভাবনার বিষয়টি গত বছরের ফেব্রুয়ারিতে জোরেশোরে আলোচনায় এসেছিল। সে সময় যুক্তরাষ্ট্র জানিয়েছিল, তারা একটি চীনা নজরদারি বেলুন গুলি করে নামিয়েছে। তবে চীন বলেছিল, বেসামরিক কাজে ব্যবহৃত বেলুনটি দুর্ঘটনাবশত অন্যদিকে চলে গেছে।

সোমবার (২২ জানুয়ারি) তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় গত ২৪ ঘণ্টায় চীনা সামরিক কার্যক্রমের দৈনিক আপডেটে বলেছে, রোববার চীনের ছয়টি বেলুন তাইওয়ান প্রণালির মধ্যরেখার ওপর দিয়ে উড়েছে। এর মধ্যে একটি বেলুন তাইওয়ানের দক্ষিণ প্রান্ত দিয়ে দেশটি অতিক্রম করেছে। অদৃশ্য হওয়ার আগে বেলুনগুলো পূর্বদিকে যাচ্ছিল।

গত মাস থেকে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাইওয়ান প্রণালীর ওপর দিয়ে চীনা বেলুন উড়ে যাওয়ার বেশ কয়েকটি ঘটনা জানিয়েছে।

গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে চীন। অঞ্চলটি চীনের সঙ্গে একীভূত হবে বলেও বিশ্বাস করে। আর সেটি করতে প্রয়োজনে বলপ্রয়োগও করা হতে পারে বলে দীর্ঘদিন ধরে হুঁশিয়ার করে আসছে বেইজিং।

তাইওয়ান প্রণালির মধ্যরেখাকে অনানুষ্ঠানিক বিভক্তকারী রেখা হিসেবে চিহ্নিত করে তাইপে। কিন্তু তাইপের এমন দাবিকে অস্বীকৃতি জানিয়ে চীনা যুদ্ধবিমান, ড্রোন এবং এখন বেলুন নিয়মিতভাবে এটির ওপর দিয়ে উড়ে যায়।

সূত্র: রাইজিংবিডি
আইএ/ ২২ জানুয়ারি ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

তাইওয়ানের আকাশে আবার ‘চীনা বেলুন’

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

তাইওয়ানের আকাশে আবার ‘চীনা বেলুন’

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২২ জানুয়ারি ২০২৪, ০৬:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] তাইপে, ২২ জানুয়ারি – তাইওয়ান প্রণালির ওপর দিয়ে আবারও ছয়টি চীনা বেলুন উড়ে গেছে। সোমবার (২২ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল রোববার তারা তাইওয়ান প্রণালির ওপর দিয়ে উড়ে যাওয়া আরও ছয়টি চীনা বেলুন শনাক্ত করেছে। এ নিয়ে গত দেড় মাসের মধ্যে পঞ্চমবারের মতো চীনা বেলুন ঢুকে পড়ল তাইওয়ান প্রণালিতে। চলতি মাসের শুরুর দিকে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে কড়া ভাষায় এর সমালোচনা করেছিল। চীনা এসব বেলুন বিমান চলাচলের নিরাপত্তার জন্য হুমকি ও মনস্তাত্ত্বিক যুদ্ধ চালানোর জন্য চীনকে অভিযুক্ত করেছিল। রয়টার্স বলছে, গুপ্তচরবৃত্তির জন্য চীনের বেলুন ব্যবহারের সম্ভাবনার বিষয়টি গত বছরের ফেব্রুয়ারিতে জোরেশোরে আলোচনায় এসেছিল। সে সময় যুক্তরাষ্ট্র জানিয়েছিল, তারা একটি চীনা নজরদারি বেলুন গুলি করে নামিয়েছে। তবে চীন বলেছিল, বেসামরিক কাজে ব্যবহৃত বেলুনটি দুর্ঘটনাবশত অন্যদিকে চলে গেছে। সোমবার (২২ জানুয়ারি) তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় গত ২৪ ঘণ্টায় চীনা সামরিক কার্যক্রমের দৈনিক আপডেটে বলেছে, রোববার চীনের ছয়টি বেলুন তাইওয়ান প্রণালির মধ্যরেখার ওপর দিয়ে উড়েছে। এর মধ্যে একটি বেলুন তাইওয়ানের দক্ষিণ প্রান্ত দিয়ে দেশটি অতিক্রম করেছে। অদৃশ্য হওয়ার আগে বেলুনগুলো পূর্বদিকে যাচ্ছিল। গত মাস থেকে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাইওয়ান প্রণালীর ওপর দিয়ে চীনা বেলুন উড়ে যাওয়ার বেশ কয়েকটি ঘটনা জানিয়েছে। গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে চীন। অঞ্চলটি চীনের সঙ্গে একীভূত হবে বলেও বিশ্বাস করে। আর সেটি করতে প্রয়োজনে বলপ্রয়োগও করা হতে পারে বলে দীর্ঘদিন ধরে হুঁশিয়ার করে আসছে বেইজিং। তাইওয়ান প্রণালির মধ্যরেখাকে অনানুষ্ঠানিক বিভক্তকারী রেখা হিসেবে চিহ্নিত করে তাইপে। কিন্তু তাইপের এমন দাবিকে অস্বীকৃতি জানিয়ে চীনা যুদ্ধবিমান, ড্রোন এবং এখন বেলুন নিয়মিতভাবে এটির ওপর দিয়ে উড়ে যায়। সূত্র: রাইজিংবিডিআইএ/ ২২ জানুয়ারি ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×