হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আমি শুরু থেকেই চাইতাম শাকিব ব্যবসা করুক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি ২০২৪, ১০:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ২৪ জানুয়ারি – নতুন বছরে উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেছেন ‘ঢালিউড কুইন’ অপু বিশ্বাস। এরপরই ব্যবসায়ী হিসেবে শাকিব খান আত্মপ্রকাশ করেন। শাকিব খানের এই নতুন যাত্রার জন্য তাকে শুভেচ্ছা জানালেন অপু বিশ্বাস।

কয়েক মাস ধরে প্রসাধনী পণ্যের ব্র্যান্ড হারল্যানের সঙ্গে যুক্ত অপু বিশ্বাস। এদিকে রিমার্ক ও হারল্যানের সঙ্গে যুক্ত হয়েছেন শাকিব খান। অভিনন্দন জানিয়ে অপু বিশ্বাস বলেন, ‘আমি হারল্যানের সঙ্গে ছয়-সাত মাস ধরে যুক্ত আছি। আমি হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। শাকিব খান রিমার্ক ও হারল্যানে যুক্ত হয়ে ব্যবসায় নাম লেখালেন, এটা আমাদের জন্য গর্বের। শাকিব খানকে অভিনন্দন সঙ্গে আমার সন্তানের বাবাকে শুভেচ্ছা।’

‘ব্যবসায় শাকিবের যুক্ত হওয়ার খবরটি আনন্দের। আমি মনে করি, আমার এবং জয়ের পাশাপাশি শাকিবিয়ান যারা আছেন তাদের জন্যও এটি খুশির খবর। আমি শুরু থেকেই চাইতাম, শাকিব বিজনেস করুক। ব্যবসা করার জন্য আমি তাকে অনুপ্রাণিত করতাম।’ বলেন অপু বিশ্বাস।

আরও পড়ুন

গ্রেফতারি পরোয়ানার ২৪ ঘণ্টার মধ্যেই আদালতে পরীমনি: জামিন ফেরাতে আইনি লড়াই

শাকিব খানের একটি রেস্তারাঁ ছিল। এ তথ্য জানিয়ে অপু বিশ্বাস বলেন, ‘‘যমুনা ফিউচার পার্কে শাকিবের একটা রেস্তোরাঁ ছিল। সে চেয়েছিল ব্যবসা করতে। আমার না সারাক্ষণ ব্যবসার আইডিয়া মাথায় ঘুরতে থাকে। ‘হিরো দ্য সুপারস্টার’ সিনেমা এসকে ফিল্ম থেকে করা হয়। তখন ‘নায়ক’ নামে একটা সিনেমা দেখেছিলাম। আমি আর শাকিব প্রচুর সিনেমা দেখতাম। সেখান থেকেই পিক করা হয়েছিল ‘হিরো দ্য সুপারস্টার’ এবং এসকে ফিল্ম তৈরির আইডিয়া। এরপর যমুনায় ছোট্ট ফুড কোডের রেস্তোরাঁ হয়। তারপরে পুবাইলে একটা বাড়ি নেয়া হয়।’’

উল্লেখ্য, গত ১২ জানুয়ারি রাজধানীর আফতাবনগরে ‘সিগনেচার বাই এবি পার্লার অ্যান্ড বুটিক’, ‘এবি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ও হারল্যানের শো রুম উদ্বোধন করেন অপু। মূলত, এই কয়েকটি প্রতিষ্ঠান চালু করার মাধ্যমে ব্যবসায়ী জীবন শুরু করেছেন এই নায়িকা।

আইএ/ ২৪ জানুয়ারি ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

আমি শুরু থেকেই চাইতাম শাকিব ব্যবসা করুক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আমি শুরু থেকেই চাইতাম শাকিব ব্যবসা করুক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি ২০২৪, ১০:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৪ জানুয়ারি – নতুন বছরে উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেছেন ‘ঢালিউড কুইন’ অপু বিশ্বাস। এরপরই ব্যবসায়ী হিসেবে শাকিব খান আত্মপ্রকাশ করেন। শাকিব খানের এই নতুন যাত্রার জন্য তাকে শুভেচ্ছা জানালেন অপু বিশ্বাস।কয়েক মাস ধরে প্রসাধনী পণ্যের ব্র্যান্ড হারল্যানের সঙ্গে যুক্ত অপু বিশ্বাস। এদিকে রিমার্ক ও হারল্যানের সঙ্গে যুক্ত হয়েছেন শাকিব খান। অভিনন্দন জানিয়ে অপু বিশ্বাস বলেন, ‘আমি হারল্যানের সঙ্গে ছয়-সাত মাস ধরে যুক্ত আছি। আমি হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। শাকিব খান রিমার্ক ও হারল্যানে যুক্ত হয়ে ব্যবসায় নাম লেখালেন, এটা আমাদের জন্য গর্বের। শাকিব খানকে অভিনন্দন সঙ্গে আমার সন্তানের বাবাকে শুভেচ্ছা।’‘ব্যবসায় শাকিবের যুক্ত হওয়ার খবরটি আনন্দের। আমি মনে করি, আমার এবং জয়ের পাশাপাশি শাকিবিয়ান যারা আছেন তাদের জন্যও এটি খুশির খবর। আমি শুরু থেকেই চাইতাম, শাকিব বিজনেস করুক। ব্যবসা করার জন্য আমি তাকে অনুপ্রাণিত করতাম।’ বলেন অপু বিশ্বাস।শাকিব খানের একটি রেস্তারাঁ ছিল। এ তথ্য জানিয়ে অপু বিশ্বাস বলেন, ‘‘যমুনা ফিউচার পার্কে শাকিবের একটা রেস্তোরাঁ ছিল। সে চেয়েছিল ব্যবসা করতে। আমার না সারাক্ষণ ব্যবসার আইডিয়া মাথায় ঘুরতে থাকে। ‘হিরো দ্য সুপারস্টার’ সিনেমা এসকে ফিল্ম থেকে করা হয়। তখন ‘নায়ক’ নামে একটা সিনেমা দেখেছিলাম। আমি আর শাকিব প্রচুর সিনেমা দেখতাম। সেখান থেকেই পিক করা হয়েছিল ‘হিরো দ্য সুপারস্টার’ এবং এসকে ফিল্ম তৈরির আইডিয়া। এরপর যমুনায় ছোট্ট ফুড কোডের রেস্তোরাঁ হয়। তারপরে পুবাইলে একটা বাড়ি নেয়া হয়।’’উল্লেখ্য, গত ১২ জানুয়ারি রাজধানীর আফতাবনগরে ‘সিগনেচার বাই এবি পার্লার অ্যান্ড বুটিক’, ‘এবি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ও হারল্যানের শো রুম উদ্বোধন করেন অপু। মূলত, এই কয়েকটি প্রতিষ্ঠান চালু করার মাধ্যমে ব্যবসায়ী জীবন শুরু করেছেন এই নায়িকা।আইএ/ ২৪ জানুয়ারি ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×