হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নরেন্দ্র মোদির কথায় বিয়ের ভেন্যু পাল্টালেন অভিনেত্রী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৭ অপরাহ্ন


মুম্বাই, ০১ ফেব্রুয়ারি – প্রযোজক জ্যাকি ভাগনানির সঙ্গে কয়েক বছর ধরেই জমিয়ে প্রেম করছেন বলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা রাকুলপ্রীত সিং। এবার নিয়েছেন তারা বিয়ের প্রস্তুতি। নতুন বছরের শুরুতে শোনা গিয়েছিল ফেব্রুয়ারিতে বিয়ে করবেন তারা। এজন্য জমকালো আয়োজনের পরিকল্পনা ছিল রাকুলের। ইচ্ছা ছিল দেশের বাইরে বসাবেন বিয়ের আসর। কিন্তু সব ভেস্তে গেল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কারণে।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশের বাইরে বিয়েটি সারার পরিকল্পনা ছিল রাকুল-জ্যাকির। এরইমধ্যে গত বছরের শেষের দিকে এক ভাষণে মোদি আর্জি রাখেন, যাদের জাঁকজমক করে বিয়ে বা যে কোনও সামাজিক অনুষ্ঠান করার সামর্থ্য আছে— তারা যেন দেশের কোথাও সেই অনুষ্ঠানের আয়োজন করেন। তবেই দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। মোদির সেই আহ্বানে সাড়া দিতেই নাকি শেষ মুহূর্তে নিজেদের পরিকল্পনা বদলে ফেলেছেন রাকুলপ্রীত ও জ্যাকি। পশ্চিম এশিয়ার বদলে এ বার ভারতের মাটিতেই বিয়ে করছেন তারা।

শোনা যাচ্ছে গাঁটছড়া বাঁধতে নাকি গোয়াকে বেছে নিয়েছেন রাকুলপ্রীত ও জ্যাকি। ভালোবাসার মাসেই একে অন্যের সঙ্গে বাঁধা পড়তে চান তারা কাগজ-কলমে। সেই লক্ষ্যে ২১ ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়বেন তারা।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

আইএ/ ০১ ফেব্রুয়ারি ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

নরেন্দ্র মোদির কথায় বিয়ের ভেন্যু পাল্টালেন অভিনেত্রী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নরেন্দ্র মোদির কথায় বিয়ের ভেন্যু পাল্টালেন অভিনেত্রী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ০১ ফেব্রুয়ারি – প্রযোজক জ্যাকি ভাগনানির সঙ্গে কয়েক বছর ধরেই জমিয়ে প্রেম করছেন বলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা রাকুলপ্রীত সিং। এবার নিয়েছেন তারা বিয়ের প্রস্তুতি। নতুন বছরের শুরুতে শোনা গিয়েছিল ফেব্রুয়ারিতে বিয়ে করবেন তারা। এজন্য জমকালো আয়োজনের পরিকল্পনা ছিল রাকুলের। ইচ্ছা ছিল দেশের বাইরে বসাবেন বিয়ের আসর। কিন্তু সব ভেস্তে গেল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কারণে।ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশের বাইরে বিয়েটি সারার পরিকল্পনা ছিল রাকুল-জ্যাকির। এরইমধ্যে গত বছরের শেষের দিকে এক ভাষণে মোদি আর্জি রাখেন, যাদের জাঁকজমক করে বিয়ে বা যে কোনও সামাজিক অনুষ্ঠান করার সামর্থ্য আছে— তারা যেন দেশের কোথাও সেই অনুষ্ঠানের আয়োজন করেন। তবেই দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। মোদির সেই আহ্বানে সাড়া দিতেই নাকি শেষ মুহূর্তে নিজেদের পরিকল্পনা বদলে ফেলেছেন রাকুলপ্রীত ও জ্যাকি। পশ্চিম এশিয়ার বদলে এ বার ভারতের মাটিতেই বিয়ে করছেন তারা।শোনা যাচ্ছে গাঁটছড়া বাঁধতে নাকি গোয়াকে বেছে নিয়েছেন রাকুলপ্রীত ও জ্যাকি। ভালোবাসার মাসেই একে অন্যের সঙ্গে বাঁধা পড়তে চান তারা কাগজ-কলমে। সেই লক্ষ্যে ২১ ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়বেন তারা।আইএ/ ০১ ফেব্রুয়ারি ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×