হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

হিজাব পড়ে কলেজে ঢুকতে বাঁধা দেওয়ায় চাকরি ছাড়লেন অধ্যাপিকা!

ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

শনিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০৬:১৮ পূর্বাহ্ন

কলেজে ঢোকার মুখে হিজাব খুলতে বলায় চাকরিতে ইস্তফা দিয়েছেন চাঁদনি নামে ভারতের কর্নাটক রাজ্যের জৈন পিইউ কলেজের এক অধ্যাপিকা।

ওই অধ্যাপিকার দাবি, গত তিন বছর ধরে হিজাব পরেই ক্লাস করালেও কেউ কখনো তাকে তা খুলতে বলেননি। এই প্রথম তাকে কেউ বাধা দিল।

এর আগে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটির অধ্যক্ষ বলেছেন, হিজাব অথবা অন্য কোনও ধর্মীয় চিহ্ন থাকে এমন পোশাক পরে ক্লাস নেওয়া যাবে না।

চাকরি নিয়ে অধ্যাপিকা বলেন, আত্মমর্যাদায় আঘাত হানায় চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। ইস্তফায়ও এ কথা উল্লেখ করেছেন তিনি। হিজাবে নিষাধাজ্ঞা প্রসঙ্গে কর্তৃপক্ষের উদ্দেশে তিনি লেখেন, আপনাদের এই অগণতান্ত্রিক কাজের তীব্র বিরোধিতা করছি আমি।

আরও পড়ুন

নভেম্বরের প্রথম ৯ দিনেই এলো প্রায় ১২৮ কোটি ডলার রেমিট্যান্স, প্রবৃদ্ধি ৩১ শতাংশের বেশি

তবে ঘটনার সত্যতা অস্বীকার করেছেন ওই কলেজের অধ্যক্ষ কে টি মঞ্জুনাথ। বলেন, চাঁদনিকে তিনি বা কলেজের কোনো কর্তপক্ষ হিজাব পরে ক্লাস করতে বাধা দেননি।

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরেই শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব থাকবে কিনা এ নিয়ে বিতর্ক তীব্র আকার ধারণ করেছে গোটা ভারতবর্ষে। বিশেষত, কর্নাটকে। হিজাবের বিরুদ্ধে গেরুয়া মিছিলের সামনে ‘আল্লাহু আকবার’ বলে ভাইরালও হয়েছিলেন এক তরুণী। বিষয়টি গড়িয়েছে উচ্চ আদালতেও।
যমুনা টিভি অনলাইন

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

হিজাব পড়ে কলেজে ঢুকতে বাঁধা দেওয়ায় চাকরি ছাড়লেন অধ্যাপিকা!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

হিজাব পড়ে কলেজে ঢুকতে বাঁধা দেওয়ায় চাকরি ছাড়লেন অধ্যাপিকা!

প্রতিবেদক: ডেস্ক নিউজ | প্রকাশিত: শনিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০৬:১৮ পূর্বাহ্ন
Print Image
কলেজে ঢোকার মুখে হিজাব খুলতে বলায় চাকরিতে ইস্তফা দিয়েছেন চাঁদনি নামে ভারতের কর্নাটক রাজ্যের জৈন পিইউ কলেজের এক অধ্যাপিকা। ওই অধ্যাপিকার দাবি, গত তিন বছর ধরে হিজাব পরেই ক্লাস করালেও কেউ কখনো তাকে তা খুলতে বলেননি। এই প্রথম তাকে কেউ বাধা দিল। এর আগে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটির অধ্যক্ষ বলেছেন, হিজাব অথবা অন্য কোনও ধর্মীয় চিহ্ন থাকে এমন পোশাক পরে ক্লাস নেওয়া যাবে না। চাকরি নিয়ে অধ্যাপিকা বলেন, আত্মমর্যাদায় আঘাত হানায় চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। ইস্তফায়ও এ কথা উল্লেখ করেছেন তিনি। হিজাবে নিষাধাজ্ঞা প্রসঙ্গে কর্তৃপক্ষের উদ্দেশে তিনি লেখেন, আপনাদের এই অগণতান্ত্রিক কাজের তীব্র বিরোধিতা করছি আমি। তবে ঘটনার সত্যতা অস্বীকার করেছেন ওই কলেজের অধ্যক্ষ কে টি মঞ্জুনাথ। বলেন, চাঁদনিকে তিনি বা কলেজের কোনো কর্তপক্ষ হিজাব পরে ক্লাস করতে বাধা দেননি। উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরেই শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব থাকবে কিনা এ নিয়ে বিতর্ক তীব্র আকার ধারণ করেছে গোটা ভারতবর্ষে। বিশেষত, কর্নাটকে। হিজাবের বিরুদ্ধে গেরুয়া মিছিলের সামনে ‘আল্লাহু আকবার’ বলে ভাইরালও হয়েছিলেন এক তরুণী। বিষয়টি গড়িয়েছে উচ্চ আদালতেও। যমুনা টিভি অনলাইন

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×