হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চলে গেলেন নামিবিয়ার প্রেসিডেন্ট

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৪ ফেব্রুয়ারি ২০২৪, ০২:০৭ অপরাহ্ন


উইন্ডহোক, ০৪ ফেব্রুয়ারি – নামিবিয়ার প্রেসিডেন্ট হেগে জিঙ্গোব মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন এবং রোববার (৪ ফেব্রুয়ারি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী উইন্ডহোকের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন নামিবিয়ার প্রেসিডেন্ট হেগে জিঙ্গোব। ভাইস-প্রেসিডেন্ট নাঙ্গোলো এমবুম্বা জানিয়েছেন, জিঙ্গোব রোববার ভোরে মারা গেছেন।

আরও পড়ুন

হাজারীবাগে কুরিয়ার সার্ভিসের গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, মোটরসাইকেলসহ আটক ২

এমবুম্বা এক বিবৃতিতে বলেছেন, ‘মৃত্যুর সময় প্রেসিডেন্ট হেগে জিঙ্গোবের পাশে তার প্রিয় স্ত্রী মাদাম মনিকা জিঙ্গোস এবং তার সন্তানরা ছিলেন।’

বিবিসি বলছে, ৮২ বছর বয়সী এই নেতা ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন এবং গত মাসে জনসাধারণের কাছে তার রোগ নির্ণয়ের কথা প্রকাশ করেন। তার অফিস জানিয়েছিল, তিনি চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাবেন।

হেগে জিঙ্গোব ২০১৫ সালে নামিবিয়ার প্রেসিডেন্ট হন। মৃত্যুর সময় তিনি তার দ্বিতীয় এবং চূড়ান্ত মেয়াদে দায়িত্ব পালন করছিলেন। এর আগে গত বছর জিঙ্গোব তার শরীরে অস্ত্রপচার করিয়েছিলেন। আর ২০১৪ সালে তিনি জানিয়েছিলেন, তিনি প্রোস্টেট ক্যানসার থেকে বেঁচে গেছেন।

চলতি বছরের নভেম্বরে নামিবিয়ায় প্রেসিডেন্ট ও সংসদীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে।

বিবিসি বলছে, ১৯৯০ সালে স্বাধীনতা অর্জনের পর থেকে নামিবিয়ায় ক্ষমতায় রয়েছে স্বপো পার্টি। চলতি বছর অনুষ্ঠিতব্য এই নির্বাচনকে সামনে রেখে নন্দী-এনদাইতওয়াহকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বেছে নিয়েছে দেশটির এই শাসক দল।

নন্দী-এনদাইতওয়াহ বর্তমানে নামিবিয়ার উপ-প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্বপালন করছেন। নভেম্বরের ওই নির্বাচনে জিতলে তিনি নামিবিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট হবেন।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ০৪ ফেব্রুয়ারি ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চলে গেলেন নামিবিয়ার প্রেসিডেন্ট

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চলে গেলেন নামিবিয়ার প্রেসিডেন্ট

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৪ ফেব্রুয়ারি ২০২৪, ০২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] উইন্ডহোক, ০৪ ফেব্রুয়ারি – নামিবিয়ার প্রেসিডেন্ট হেগে জিঙ্গোব মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন এবং রোববার (৪ ফেব্রুয়ারি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী উইন্ডহোকের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন নামিবিয়ার প্রেসিডেন্ট হেগে জিঙ্গোব। ভাইস-প্রেসিডেন্ট নাঙ্গোলো এমবুম্বা জানিয়েছেন, জিঙ্গোব রোববার ভোরে মারা গেছেন।এমবুম্বা এক বিবৃতিতে বলেছেন, ‘মৃত্যুর সময় প্রেসিডেন্ট হেগে জিঙ্গোবের পাশে তার প্রিয় স্ত্রী মাদাম মনিকা জিঙ্গোস এবং তার সন্তানরা ছিলেন।’বিবিসি বলছে, ৮২ বছর বয়সী এই নেতা ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন এবং গত মাসে জনসাধারণের কাছে তার রোগ নির্ণয়ের কথা প্রকাশ করেন। তার অফিস জানিয়েছিল, তিনি চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাবেন।হেগে জিঙ্গোব ২০১৫ সালে নামিবিয়ার প্রেসিডেন্ট হন। মৃত্যুর সময় তিনি তার দ্বিতীয় এবং চূড়ান্ত মেয়াদে দায়িত্ব পালন করছিলেন। এর আগে গত বছর জিঙ্গোব তার শরীরে অস্ত্রপচার করিয়েছিলেন। আর ২০১৪ সালে তিনি জানিয়েছিলেন, তিনি প্রোস্টেট ক্যানসার থেকে বেঁচে গেছেন।চলতি বছরের নভেম্বরে নামিবিয়ায় প্রেসিডেন্ট ও সংসদীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে।বিবিসি বলছে, ১৯৯০ সালে স্বাধীনতা অর্জনের পর থেকে নামিবিয়ায় ক্ষমতায় রয়েছে স্বপো পার্টি। চলতি বছর অনুষ্ঠিতব্য এই নির্বাচনকে সামনে রেখে নন্দী-এনদাইতওয়াহকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বেছে নিয়েছে দেশটির এই শাসক দল।নন্দী-এনদাইতওয়াহ বর্তমানে নামিবিয়ার উপ-প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্বপালন করছেন। নভেম্বরের ওই নির্বাচনে জিতলে তিনি নামিবিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট হবেন।সূত্র: ঢাকা পোস্টআইএ/ ০৪ ফেব্রুয়ারি ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×